somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অভ্যন্তরীণ নৌপথ সারা বছর সচল রাখতে ২০টি ড্রেজার কেনার সিদ্ধান্ত সরকারের

১২ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



অভ্যন্তরীণ নৌপথ সারা বছর সচল রাখতে প্রায় ২ হাজার কোটি টাকার ড্রেজার কিনতে যাচ্ছে সরকার। নিজস্ব অর্থায়নের এই টাকায় ২০টি ড্রেজার এবং সহায়ক যন্ত্রপাতি কেনা হবে। বর্তমানে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) যে কয়টি ড্রেজার রয়েছে, তা দিয়ে বছরে সর্বোচ্চ ১০০ লাখ ঘনমিটার ড্রেজিং সম্পন্ন করা যায়। অথচ নৌপথগুলো সচল রাখতে বছরে ৮৮২ লাখ ঘনমিটার ড্রেজিং করা প্রয়োজন। ২০১৪ সালে বিআইডব্লিউটিএ-এর করা এক সমীক্ষা অনুযায়ী, আগামী ১১ বছরে ৬৫টি নৌপথে ৫ হাজার ১৮ লাখ ঘনমিটার ড্রেজিং করার লক্ষ্যমাত্রা রয়েছে। এ হিসাবে গড়ে প্রতিবছর ৪৫৬ দশমিক ১৮ লাখ ঘনমিটার ড্রেজিং শেষ করতে হবে। এ ছাড়া এসব নৌপথে ব্যবস্থাপনা ড্রেজিংসহ ফেরি রুটে ড্রেজিং কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিবছর গড়ে আরও ৪২৬ দশমিক ৩৫ লাখ ঘনমিটার ড্রেজিংয়ের পরিকল্পনা নেওয়া হয়েছে। ফলে দুই ধরনের ড্রেজিং মিলিয়ে প্রতিবছর গড়ে ৮৮২ দশমিক ৫৩ লাখ ঘনমিটার নৌপথ ড্রেজিং করা প্রয়োজন। কিন্তু এত বেশি নৌপথ ড্রেজিংয়ের সক্ষমতা বিআইডব্লিউটিএর নেই। এ ছাড়া বাংলাদেশ ও ভারতের সঙ্গে নৌপথে ট্রানজিট যোগাযোগ রক্ষায় মংলা ঘসিয়াখালীসহ দেশের গুরুত্বপূর্ণ নৌরুটগুলোকে সচল রাখা দরকার। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মংলা ঘসিয়াখালীসহ দেশের গুরুত্বপূর্ণ নৌরুটগুলো সচল করার নির্দেশ দিয়েছেন। এ পরিস্থিতিতে বিআইডব্লিউটিএর ড্রেজিং সক্ষমতা বাড়াতে ২০টি ড্রেজার কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয় সূত্র জানায়, দেশের প্রধান প্রধান নদ-নদীর নাব্য ধরে রাখতে বিআইডব্লিউটিএর ১৮টি ড্রেজার রয়েছে। এ বছরই যুক্ত হচ্ছে আরও তিনটি ড্রেজার। ফলে মোট ড্রেজারের সংখ্যা দাঁড়াবে ২১টি। এসব ড্রেজারের বার্ষিক ড্রেজিং ক্ষমতা ১১০ লাখ ঘনমিটার। প্রস্তাবিত ২০টি ড্রেজার সংগ্রহের পর বিআইডব্লিউটিএর মোট ড্রেজারের সংখ্যা দাঁড়াবে ৪১টিতে। তখন সংস্থাটির ড্রেজিং ক্ষমতা বেড়ে দাঁড়াবে ৩৪২ লাখ ঘনমিটার। এ ছাড়া বেসরকারি কোম্পানিগুলোর ড্রেজার দিয়ে বছরে আরও ১৪০ লাখ ঘনমিটার ড্রেজিং সম্ভব। ফলে সরকারি-বেসরকারি মিলিয়ে তখন বছরে ৪৮২ লাখ ঘনমিটার নৌপথ ড্রেজিং করা সম্ভব হবে।অভ্যন্তরীণ নৌপথ সারা বছর সচল রাখতে সরকারের এ পদক্ষেপ সত্যিই প্রশংসার দাবী রাখে।
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:০৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাবধানের মার্ নেই

লিখেছেন ঢাকার লোক, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৩১


নিউ ইয়র্ক থেকে ফিরার পথে নিউ আর্ক্ লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন এরোপ্লেনে উঠে নির্দিষ্ট সীটের কাছে পৌঁছলাম দেখলাম এক প্রৌঢ় ভদ্রলোক জানালার পাশের সিটটাতে অলরেডি বসে আছেন। আইল ও... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

×