somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শরীরচর্চার অসাধারণ প্রভাব ----অনলাইন থেকে সংগৃহীত।

২৭ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাধারণত শরীরচর্চা বা ব্যায়াম করা হয় দেহকে সুগঠিত করার জন্য বা হৃদরোগ, ডায়বেটিস ও ক্যান্সারের মত রোগগুলোকে প্রতিহত করা বা নিয়ন্ত্রণে রাখার জন্য। কিন্তু কখনো কি বুদ্ধিবৃত্তিক বা মানসিক উন্নতির জন্য ব্যায়াম করার কথা ভেবে দেখেছেন? হার্ভার্ড মেডিকেল স্কুলের সাইক্রিয়াটিষ্ট জন রেটির ভাষায়, “মনকে উৎফুল্লতা রাখা, স্মৃতিশক্তি ও আত্মস্থ করার শক্তিকে আরো বৃদ্ধি করতে মস্তিষ্ককে সাহায্য করার জন্য ব্যায়ামই সবচেয়ে ভালো কর্মপন্থা হতে পারে।”



শরীরচর্চার গুরুত্বপূর্ণ পাঁচটি প্রভাবঃ

১। মস্তিষ্কের উপর বয়স এবং মানসিক ও শারীরিক চাপের প্রভাব কমানোঃ ব্যায়াম বা শরীরচর্চা আপনার মস্তিষ্কের উপর বয়স এবং শারীরিক-মানসিক চাপের প্রভাব কমাতে সাহায্য করে। গবেষণায় দেখা গিয়েছে, যেসব মহিলারা দিনে ৪৫ মিনিট করে তিনদিনব্যাপী ব্যায়াম করেছে তাদের মস্তিষ্কের কোষের উপর বয়সের প্রভাব ব্যায়াম না করা মহিলাদের তুলনায় অনেক কম পড়েছে। তাছাড়া মস্তিষ্কের যেসব অংশ আমাদের দুঃশ্চিন্তা লাঘব করার কাজে নিয়োজিত সেসব অংশে ব্যায়াম করার ফলে নিয়মিত রক্ত সরবরাহ ঘটে যা আমাদের মানসিক প্রশান্তি আনয়নে সাহায্য করে। তাছাড়াও দেখা গিয়েছে, ট্রেডমিল বা ক্রসট্রেনারের উপর ৩০ মিনিট লাফানো-ঝাপানো মানসিক প্রশান্তির জন্য দায়ী মস্তিষ্কের বিভিন্ন তরল পদার্থ যেমন সেরোটোনিন, ডোপামিন, নোরেপাইনফ্রাইন এর কর্মক্ষমতা বাড়িয়ে দেয় যা মুহূর্তের মধ্যে সকল দুঃশ্চিন্তা দূর করে দেয়।

২। হতাশা দূর করাঃ শরীরচর্চা হতাশা দূর করতেও সাহায্য করে। গবেষকদের মতে, দিনে ৩৫০ ক্যালরি করে সপ্তাহে তিনদিন ব্যায়ামের পিছনে নিয়মিত শক্তি খরচ এন্টি-ডিপ্রেসেন্টের কাজ করতে পারে। এটি সম্ভবত এই কারণে যে, হতাশার ফলে মস্তিষ্কের যেসব অঞ্চলের নিউরন ক্ষতিগ্রস্ত হয় সেসব অঞ্চলে নিউরনের পুনরুৎপাদন প্রক্রিয়াকে ব্যায়াম উত্তেজিত করে আরো বাড়িয়ে তোলে। তাছাড়া এনিমেল স্টাডি থেকে দেখা গিয়েছে যে, মস্তিষ্কের অণুর উৎপাদন, যা কিনা স্নায়ুকোষগুলোর মধ্যে সংযোগ আরো বৃদ্ধি করে, প্রাকৃতিক এন্টি-ডিপ্রেসেন্ট হিসেবে কাজ করে।

৩। শিখার দক্ষতা বৃদ্ধিঃ ব্যায়াম মস্তিষ্কের গ্রোথ ফ্যাকটরের কর্মতৎপরতা বাড়িয়ে দেয় যার ফলে মস্তিষ্কে নতুন নতুন কোষ উৎপাদন বৃদ্ধি পায় যার ফলে মস্তিষ্কের কোষগুলোর মধ্যে সংযোগ বৃদ্ধি পায় এবং নতুন কোন কিছু আয়ত্তে আনার দক্ষতা বৃদ্ধি পায়। সবচেয়ে মজার ব্যাপার হল, যেসব কাজে মাথা একটু বেশ খাটাতে হয় যেমন, টেনিস খেলা কিংবা নাচের ক্লাসে অংশ নেয়া এসব কাজগুলো করতে মূলত বিভিন্ন কাজের মধ্যে সমন্বয় করতে হয় যার ফলে মস্তিষ্কের উপর চাপ পড়ে। আর রেটির ভাষায়, মাংসপেশীর মত মস্তিষ্ককে বিকশিত করতেও মস্তিষ্কের উপর চাপ প্রয়োগ করতে হয়। তাছাড়াও এই ধরনের জটিল কাজগুলো আমাদের মনোযোগ বৃদ্ধিতেও সাহায্য করে। একদল জার্মান গবেষক হাইস্কুল ছাত্রদের উপর গবেষণা চালিয়ে দেখতে পেয়েছেন, ১০ মিনিট নিত্যদিনকার কাজের বদলে জটিল ফিটনেসমূলক কাজে সময় দেয়ার ফলে তারা গভীর মনোনিবেশকারী কাজগুলোতে অপেক্ষাকৃত ভালো কৃতিত্ব দেখাতে পেরেছে।

৪। আত্মবিশ্বাস বৃদ্ধিঃ গবেষণায় দেখা গিয়েছে যে, ব্যায়ামের ফলে শুধু দেহগড়ন শক্তিশালী করার মাধ্যমেই নয় ফিটনেসের অন্যান্য দিকের ক্রমশ উন্নতি সাধন যেমন, আগের চেয়ে বেশী সময় ধরে দৌড়াতে পারা কিংবা বেশী ওজনের ভারোত্তলোন করতে পারা আত্মবিশ্বাস বৃদ্ধির ভালো কারণ হতে পারে।

৫। আনন্দদায়ক অনুভুতি প্রদানঃ রেটির মতে, ৩০-৪০ মিনিট সম্ভাব্য দ্রুত বেগে দৌড়ানো, সাইকেল চালানো কিংবা সাঁতার কাটার পর পাঁচ মিনিটের জন্য স্বাভাবিক গতি এনে এরপর পুনরায় দ্রুতগতিতে চলা এভাবে চারবার পুনরাবৃত্তি করার ফলে দিনের বাকি সময় বেশ খোশ মেজাজে যায় যাকে কিনা বিজ্ঞানের ভাষায় রানার'স হাই বলে।

অনলাইন থেকে সংগৃহীত।
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:৫৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×