somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পরাবাস্তবতা

২১ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কেমন লাগছে এখন? কেমন লাগছে এখন? কেমন লাগছে এখন...? সেই তখন থেকে কথাটা মাথার মধ্যে বেজে যাচ্ছে। শব্দগুলো এক এক সময় খুব জোরে হচ্ছে, আবার এক সময় যেন খুব দূর থেকে ভেসে আসছে—মগজের গভীর থেকে গভীরতর অংশ থেকে—কে-ম-ন লা-গ-ছে এ-খ-ন? তীব্র যন্ত্রণা হচ্ছ শুরু হয়েছে মাথায়; পুরো শরীরে তা ছড়িয়ে পড়ছে, ধীরে ধীরে। পা থেকে মাথা অব্দি রক্তের সাথে তা যেন আবার ফিরে আসছে, আবার যাচ্ছে। আমি হাত-পা-আঙুল কিছুই নাড়াতে পারছি না; আমার নিশ্বাস যেন বন্ধ হয়ে গেছে। ইচ্ছে করছে ডান হাঁটুটা কেটে ফেলি, আঁচড়ে রগগুলো টেনে ছিঁড়ে ফেলি কিংবা রোলারের নিচে দেহটাকে এলিয়ে দিই। আমার জ্ঞান আছে কিন্তু চোখ খুলতে পারছি না। খুব চেষ্টা করছি, কিন্তু চোখ দুটো যেন ঐ দূরে, মহাশূন্যের অন্ধকারে, আমার নাগালের খুব বাইরে। কে যেন ক্রমাগত আমার শরীর মাড়িয়ে হেঁটে যাচ্ছে। তার পায়ের চাপে আমার মাথার করোটি যেন ঠাস করে ফেটে গেল। আমার মগজ গড়িয়ে পড়ছে মাটিতে; বাতাসের ছোঁয়ায় অনেকটা স্বস্তি পেলাম। আমাকে যে মাড়িয়ে দিয়ে গেল তাকে অশেষ ধন্যবাদ জানালাম। আমি উঠে দাঁড়ালাম, মগজের শেষ অংশটিও এবার পড়ে গেল মাটিতে। কীসের সাথে যেন ধাক্কা খেলাম আর সাথে সাথে মটমট করে শব্দ হতে লাগল। আমার হাঁটুদুটো অবলীলায় খুলে পড়ে গেল। আবার আছড়ে পড়লাম মাটিতে। হাত দিয়ে বুকটাকে স্পর্শ করলাম, মচমচ করে চামড়া আর বুকের কয়েকটি হাড় হাতে চলে এল। হাড়ের গুঁতোয় হঠাৎ করে ফুসফুসটা চুপসে যেতে লাগল। খুব কষ্ট হচ্ছে আমার, দম বন্ধ হয়ে আসছে। আমি হাতদুটো দিয়ে হাঁটতে লাগলাম। সামনেই পানির শব্দ, নিশ্চই কোনো ঝরনা হবে। আমি তাড়াতাড়ি এগুতে লাগলাম। একটু পানি খেতে পারলে আমি বেঁচে উঠব, সবকিছু ফিরে পাব। আমি দুহাত ভরে পানি নিলাম, মুখের কাছে আনলাম। তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে। ঠোঁট লাগাতে যাব ঠিক এমন সময় পানির ভারে আমার হাতদুটো শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। চিৎকার করে উঠলাম কিন্তু মুখ দিয়ে একটা শব্দও বেরুল না। মুখ থুবড়ে পড়ে গেলাম একটা বড় পাথরের ওপর। পাথরের ধাক্কায় আমার হৃৎপিণ্ডটা পানিতে ছিটকে পড়ল—শরীর থেকে মুক্ত হয়ে আমি ভেসে যাচ্ছি, ভেসে যাচ্ছি, ভেসে যাচ্ছি...।


রচনাকাল: ২০০০
প্রকাশকাল: ২১ সেপ্টেম্বর ২০০৮

৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×