শিরোপা যে-ই জিতুক কিংবা হারুক ১৯৯০ বিশ্বকাপের ফাইনালের আগ পর্যন্ত গোল করেছিল প্রতিদ্বন্দ্বী দুই দলই। ব্যতিক্রম আর্জেন্টিনা। সেবারই প্রথম পশ্চিম জার্মানির বিপক্ষে গোল করতে পারেনি তারা। তাই ১-০ ব্যবধানে জিতে তৃতীয়বারের মতো বিশ্বকাপ ঘরে তোলে জার্মানরা। গোল না করার মতো আরো একটি অগৌরবের রেকর্ডেরও ভাগীদার হতে হয় ম্যারাডোনার দলকে। সেবারই প্রথম ফাইনালে লাল কার্ড দেখেন পেদ্রো মনজন। ইয়ুর্গেন ক্লিনসমানকে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখেন তিনি। ৮৫ মিনিটে বিতর্কিত পেনাল্টিতে জার্মানি এগিয়ে যাওয়ার পর যখন তেড়েফুঁড়ে আক্রমণে ওঠার কথা আর্জেন্টিনার, ঠিক তখন আবারও লাল কার্ড দেখেন গুস্তাভো দেজট্টি। নবম মিনিটে প্রথম হলুদ কার্ড দেখার পর ৮৭ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড পাওয়ায় মাঠ ছাড়তে হয় তাঁকে। আর্জেন্টিনার দুজন তবু মাঠ ছেড়েছিলেন, নাইজেরিয়ার স্যামুয়েল ওকারাজিকে তো ছাড়তে হয় পৃথিবীই। অ্যাঙ্গোলার বিপক্ষে বাছাই পর্বের ম্যাচ খেলার সময় হার্ট অ্যাটাকে মৃত্যু হয় তাঁর। নাইজেরিয়া-অ্যাঙ্গোলা কোনো দলই অবশ্য বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি সেবার। আর ১৯৮৬-র স্বাগতিক মেক্সিকোকে অংশ নিতে দেওয়া হয়নি বাছাই পর্বেই। অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে বেশি বছর বয়সী ফুটবলার খেলানোর অপরাধে নিষিদ্ধ করা হয় তাদের। সেই বিশ্বকাপে প্রথম আফ্রিকান দল হিসেবে কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়ে চমক দেখিয়েছিল ক্যামেরুন। '৯০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে তারা হারিয়েছিল '৮৬ চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে দ্বিতীয় রাউন্ডে কলম্বিয়ার বিপক্ষে ৩৮ বছর ২০ দিন বয়সে গোল করে রেকর্ড করেছিলেন ক্যামেরুনের রজার মিলা (সবচেয়ে বেশি বয়সী ফুটবলার হিসেবে গোল)। পরের বিশ্বকাপে নিজের রেকর্ডই ভাঙেন তিনিH GF
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।