somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাজ শুরু করার আগেই বন্ধ হতে যাচ্ছে ৬৮ কল সেন্টার!/:)

৩১ শে মে, ২০১০ রাত ২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লাইসেন্স পাওয়ার পরো কার্যক্রম শুরুর আগেই বন্ধ হতে যাচ্ছে ৬৮টি কল সেন্টার কোম্পানি। বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি)’র বেঁধে দেয়া সময়ের মধ্যে কার্যক্রম শুরু করতে পারেনি- এ কারণ দেখিয়ে তাদের লাইসেন্স বাতিল করার কথা ভাবছে বিটিআরসি।
এরই অংশ হিসেবে তাদের লাইসেন্স কেন বাতিল করা হবে না- এ মর্মে তাদের নামে নোটিশ দেয়া হয়েছে। ৬৮টি কোম্পানি ও প্রতিষ্ঠানের হদিস না পাওয়ায় ওই সব চিঠি ফেরত গেছে। আইনি জটিলতা এড়াতে চিঠি ফেরত যাওয়ার পর বিটিআরসি গণবিজ্ঞপ্তি প্রকাশ করে ২৭শে মে। ৬৮টি কোম্পানির মধ্যে ৬৬টি কল সেন্টার ও ২টি হোস্টেড কল সেন্টারকে আগামী ৫ই জুনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। এই সময়ের মধ্যে তারা উপযুক্ত জবাব দিতে না পারলে তাদের লাইসেন্স বাতিল করা হবে। আগামী পাঁচ বছরের মধ্যে তারা টেলিযোগাযোগ সংক্রান্ত কোন প্রকার লাইসেন্স পাবে না। তাদের কল সেন্টারের লাইসেন্সও কোনভাবেই পুনরায় চালু করার অনুমতি পাওয়ার সম্ভাবনা থাকবে না। সূত্র জানায়, আগামী সাত কার্য দিবসের মধ্যে সন্তোষজনক উত্তর দিতে পারলে বিটিআরসি ইতিবাচক চিন্তা করবে। যারা সন্তোষজনক কোন উত্তর দিতে পারবে না তাদের লাইসেন্স বাতিল করে দিবে। বিটিআরসি’র পরিচালক (লিগ্যাল ও লাইসেন্স) শহীদুজ্জামান বলেন, পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি চূড়ান্ত বলে তাদের ধরে নিতে হবে। তারপরও তারা কেউ যদি বিটিআরসিতে এসে তাদের নামে ইস্যু করা নোটিশ নিয়ে জবাব দিতে চায় তাহলে তা পারবেন। সত্য ও সন্তোষজনক জবাব দিতে পারলে তাদের বিষয়টি ভেবে দেখা হবে। আর যারা কোন যোগাযোগ করবে না, কোন উত্তর দিবে না- তাদের সঙ্গে আর কোন যোগাযোগ না করে এবং কোন নোটিশ না দিয়ে লাইসেন্স বাতিল করা হবে। তিনি বলেন, তারা আদালতে গিয়ে এটা জানেন না বলবেন সেই সুযোগ যাতে না পান এ জন্য গণবিজ্ঞপ্তি দেয়া হয়েছে।
বিটিআরসি’র সূত্র জানায়, বাংলাদেশ টেলিযোগাযোগ আইন ২০০১ অনুযায়ী বিটিআরসি থেকে ইস্যুকৃত কলসেন্টার ও এইচসিসি লাইসেন্স অনুচ্ছেদ নং- ৫.১৫ এবং এইচসিসিএসপি লাইসেন্স অনুচ্ছেদ নং ৫.১৪ এর শর্তানুযায়ী কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান লাইসেন্স পাওয়ার পরবর্তী দিন থেকে ছয় মাসের মধ্যে কার্যক্রম শুরু করার বিধান রয়েছে। কিন্তু বিটিআরসি ইস্যুকৃত ৬৮টি কোম্পানির লাইসেন্সের সময় ছয় মাস পেরিয়ে গেলেও কোনটি কার্যক্রম শুরু করতে পারেনি।
http://www.ibnewsonline.com/bangla/news/401

৭টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×