অ্যান্টিভাইরাসের দুনিয়ায় ক্যাসপারস্কি অন্যতম। ম্যালওয়্যার, স্পাইওয়্যার বা যে কোনো ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ করে কম্পিউটারকে নিরাপত্তা দেয়ার দিক থেকে ক্যাসপারস্কি অন্যতম হলেও সম্প্রতি এই অ্যান্টিভাইরাস প্রস্তুতকারী প্রতিষ্ঠান নিজেরাই হ্যাকিংয়ের শিকার হয়েছে। খবর ইয়াহু অনলাইনের।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, ক্যাসপারস্কি অ্যান্টিভাইরাস তৈরি করে ক্যাসপারস্কি ল্যাব। আর ক্যাসপারস্কির ওয়েবসাইট ক্যাসপারস্কিইউএসএ ডটকম হ্যাক করেছে অজানা কোনো হ্যাকার।
জানা গেছে, ক্যাসপারস্কির ওই সাইটে ঢুকে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করলে ইন্টারনেট ব্যবহারকারীর কম্পিউটারে ভাইরাস ছড়িয়ে পড়ছে। ক্যাসপারস্কি জানিয়েছে কোনো হ্যাকারকে তারা শনাক্ত করতে পারেনি। থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ব্যবহার করে এমনটা করা হয়েছে বলেই মন্তব্য করেছে ক্যাসপারস্কি কর্তৃপক্ষ।
জানা গেছে, ক্যাসপারস্কির কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে চাইলে ভাইরাস ডাউনলোড করে এমন সাইটে চলে যাচ্ছে। আর সেখানে ভাইরাস স্ক্যান করতে চাইলে ব্যবহারকারীকে বিভ্রান্ত করেই ছড়িয়ে পড়ছে ভাইরাস।
নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছেন, এইরকম ভাইরাস থেকে নিরাপদ থাকতে ওয়েব ব্রাউজার ব্যবহার করেই কাজ সারা যায়। প্রয়োজনে উইন্ডোতে কন্ট্রোল-অল্টার-ডিলিট চেপেও শেষ করে দেয়া এই ভাইরাসটির কম্পিউটারে চালু ‘টাস্ক’।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, ক্যাসপারস্কি শেষপর্যন্ত সম্পূর্ণ নতুন কোড ব্যবহার করে আবার আপডেট করেছে তাদের সাইটটি এবং এখন এটি নিরাপদ বলেই তারা দাবী করেছে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/মিন্টু/এইচবি/অক্টোবর ২০/১০
আলোচিত ব্লগ
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন
আগে নিজেকে বদলে দিন

"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।