বাচ্চাদের বই হিসেবে তাঁর লেখা পড়ি "বোতল ভুত"। প্রথম দেখায় প্রেমের মত, প্রথম পড়ায় ভক্ত। নীল হাতি,ভূত ভূতং, ঝ্যাং এর বাচ্চা-র হাত ধরে এক সময় এল "চলে যায় বসন্তের দিন"। কৈশোর থেকে তারুণ্য। "জোকারি" গালি,উচ্ছৃংখলতা,নিয়ম ভাংগা, এমন কী মাঝে মাঝে "ইএসপি"র ট্রাই মারা য়েন "মহামানব" হিমু হয়ে ওঠা। ঠিক পরমুহূর্তে, মধ্যরাতের বাথরুমে পানির শব্দে চমকে উঠে সব ভূত-প্রেত কে ডেকে আনা। প্রথম সূ্র্যে আবার ভয়ের কারণ ধরে চেচিয়ে ওঠা "হ্যা, আমিই তো মিসির আলি"। হাজার পাপ শেষে চশমা র মোটা কাচ ঘষে আয়না য় তাকিয়ে তাই বলি "এই শুভ্র, এই!"।দিন শেষে তাই বিভ্রান্ত!.....কে কাকে অনুকরণ করছে?...বড় লাকি মানুষ আপনি। স্রষ্টা ও সৃষ্টি একই সাথে এত দূর আসে না। একই সাথে কদম হাতে বৃষ্টি ঝরায় না। জানেন, এখনো আমি জোৎস্নার খবর রাখি। আমার রূপা কে স্বপ্ন দেখাই জোৎস্নাহত সমুদ্রতটের। রুপা বলে "হলুদে" বড় মানায় আমায়। একটা বই লিখবেন, "হিমুর চোখে জল"। কিন্তু হিমুর যে কাঁদতে নেই।
হিমু
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:০৩
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন
মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন
আমার হারিয়ে যাবার গল্প
তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।
তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।
আমি... ...বাকিটুকু পড়ুন
মানব সভ্যতার নতুন অধ্যায়

আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।