somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"কি আর এমন হবে... কে পেয়েছে কবে... স্বপ্নগুলো স্বপ্ন হয়েই রয়..."

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গানটা আমি প্রথম শুনি আমার তৎকালীন প্রেমিকের কণ্ঠে। সে গান গায় না, তবে অত্যন্ত ভাল আবৃত্তি করে, দরাজ গলা তার, গানটা তার গলায় খুব মানাচ্ছিল, দু/এক জায়গায় সুর, তাল কেটে যাচ্ছিলো, কিন্তু সেটাই স্বাভাবিক।
কোন এক কাঠগোলাপের গাছের নিচ দিয়ে আমরা হেঁটে যাচ্ছিলাম, সে আমার হাত ধরে হাঁটতে হাঁটতে গানটা ধরল, আমি নিচু হয়ে ফুল কুড়োতে শুরু করলাম, সে গাছের গুড়িতে হেলান দিয়ে আমাকে দেখছিল, আর গানটা গাইছিল। গান শেষ হয়ে গেলে, আমি বললাম, থামলে কেন? আরো গাও!! সে বলল, গান তো শেষ। আমি বললাম, আবার গাও। ভাল্লাগসে খুব। আমি আগে কখনও এটা শুনিনি। শুনে সে বিষম খেলো। এত পপুলার, এত্ত অমুক, এত্ত তমুক... এই গান তুমি এখনও শোননি? গানটা তার কাছ থেকে নিলাম, এবং বাসায় ফেরার পথে শুনতে থাকলাম...শুনতেই থাকলাম... আমার সেই প্রেম শেষ হয়ে গেলো, গানটা শোনা আর শেষ হল না।

কেমন অদ্ভুত এর কথাগুলো, কিন্তু ঠিক আমার মনের কথা... "ঘুম আসে না , ঘুমও স্বার্থপর"... এ লাইনটা আগে কি কেউ লিখেছিল? আমার জানা নেই... কথাটা বড় সত্যি, ঘুমও স্বার্থপর। রাতের পর রাত জেগে বিছানায় এপাশ-ওপাশ করা, কখনো ডিজিটাল যুগের আশ্রয় নিয়ে ফেসবুকে চ্যাটিং, গান শোনা...
জলের গান অ্যালবামটা শুরু থেকেই সাড়া ফেলে দিয়েছিল, কেন যেন আমার গানগুলো তখনও শোনা হয়নি। অনেক পরে শুনলাম। এই গানটা বড় ভাল লেগেছে, তবে ব্যাকগ্রাউন্ডে পাখির আওয়াজ পছন্দ হয়নি। গানটা শুনতে গেলে আমার প্রেমিকের কণ্ঠ মনে পড়ে, তার দরাজ গলায় অন্যরকম লাগত কথাগুলো।
"ফিরব ঘরে, কোথায় এমন ঘর?" সত্যিই কি এমন আশ্রয় আমার আছে? আমাদের কারোরই কি আছে? দিনশেষে কার কাছে ফিরবো? কে দুহাতে জড়িয়ে ধরে বলবে, মুখটা মলিন কেন? কাজের চাপ ছিল? খেয়েছ কি?

আমি কখনও প্রজাপতি হতে চাইনি, পাখি হতে চেয়েছিলাম। পাখি হলে তখন কি করতাম? সা্রাক্ষণ উড়ে উড়ে বেড়াতাম? তখনও কি আমার ভেতরে এই বোধগুলো কাজ করত? ভালবাসতে পারতাম, ভালবাসা চাইতাম? নিঃসঙ্গতা আমাকে কুঁড়ে কুঁড়ে খায়। অনেক সুন্দর একটা পরিবার, বন্ধু-বান্ধব, কর্মক্ষেত্রে সফলতা.. সবই তো আছে, তবু কেন এসব যথেষ্ট মনে হয় না?
আমারও সব কিছু "শূন্য ভীষণ শূন্য মনে হয়"... এই শূন্যতা কিসে পূরণ হবে?
দিনের শেষে কারো সাথে গানের সুরে সুরে আমি ঘরে ফিরতে চাই। তারপর নিজ বিছানায় শুয়েও যেন তার স্পর্শ, ঘ্রাণ, গমগমে গলার আবৃত্তি আমাকে আবিষ্ট করে রাখে, যেন আমার নেশা লেগে যায় তার প্রতি... এমন মাদকতা চাই আমি সম্পর্কে।
কিন্তু ওই যে, "কে পেয়েছে কবে? স্বপ্নগুলো স্বপ্ন হয়েই রয়"... আমার স্বপ্নও তাই বাস্তবতা নামক আলোর মুখ দেখবে না বলেই ধারণা পোষণ করি। তাও বেঁচে আছি, সব পাওয়াটাই অনেক সময় সবচেয়ে বড় না পাওয়া হয়ে দাঁড়ায়।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×