somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ পহেলা বৈশাখ, আমার প্রেমিক আজ সারাদিন অন্য একটা মেয়েকে নিয়ে ঘুরেছে...

১৪ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছুটা ১৮+। ধর্ম, নৈতিকতা প্রভৃতি নিয়ে ক্যাচাবেন না।


আমার প্রেমিক আমার ওপর বিরক্ত। তার প্রয়োজনমত আমি শারীরিক চাহিদা মেটাতে পারছি না। যখন আমাদের সঙ্গম হয়ও, তখনো সে অসন্তুষ্ট থাকে। আমার পর্যাপ্ত আগ্রহ আর পারটিসিপেশন এর অভাবে তার হোটেল ভাড়াটাই মাটি। তাই সে নতুন প্রেমিকা খুঁজছিল, আমি সেটা টের পেয়ে তাকে একটু জিজ্ঞাসাবাদ করি, কিন্তু তাতে বেচারার ছোট্ট মাথার ওপর প্রেসার পড়ে যায়। সে আর নিজেকে সামলাতে পারেনা, আমাকে দেয় গোটা দুই চড়।

আজ পহেলা বৈশাখ। নতুন শাড়ি কিনেছি, সাথে ম্যাচিং চুড়ি আর টিপ। ওকে ফুল নিয়ে আসতে বলব ভাবছিলাম। গতকাল দেখা হওয়ার পর সে জানাল, সে এবার পহেলা বৈশাখে বের হবে না। কারণ জানতে চাইলে বলল, আমার মত মানুষকে নিয়ে বাইরে ঘোরা সম্ভব না, কেননা আমি উন্মাদ।
রাতে কথা না বলেই ঘুমিয়ে গেলাম। সকালে সে জানাল, আমার জন্য তার দিনটাই মাটি। রাতে আমি ঘুমিয়ে না পড়লে সে আমাকে আজকের প্ল্যান জানাত। আমার আর সহ্য হচ্ছিল না। তাকে বললাম, তোমার নতুন প্রেমিকা বুঝি কাল মানা করে দিয়েছে? তাই আমাকে খুঁজছ?

উত্তরে সে আমাকে জানাল, আমার "সাউয়া" অত্যন্ত খারাপ, সে আর এই "সাউয়া" চায় না। মতিঝিল এলাকাতেই সে নতুন "সাউয়া" পেয়েছে, তাকে নিয়ে ঘুরবে। আমার বাসাও মতিঝিল, আমি তাকে বললাম, কারো সাথে যেও না, আমি আসছি। রাস্তায় দাঁড়িয়ে তাকে ফোন দিতে গিয়ে দেখি, একটা সিমে আমার নাম্বার ব্লক করা। অপর সিম দিয়ে ফোন ধরে সে জানাল, তার নতুন প্রেমিকা এই সিমেই কল করবে, আমি যেন বিরক্ত না করি, সে আসা মাত্র নাম্বার বন্ধ করে দেয়া হবে।
তাই হল। আমি পাগলের মত মাঝ রাস্তায় দাঁড়িয়ে কাঁদছি, একটা সিমে নাম্বার ব্লকড, অন্য সিম বন্ধ। ব্লকড সিমে একের পর এক মেসেজ দিতে থাকলাম, তুমি যেওনা, আমি রাস্তায় দাঁড়িয়ে আছি... সে একবার উত্তর দিল, চলে যাও। আরও কিছুক্ষণ অপেক্ষা করে অবশেষে বাসায় চলে এলাম।
সারাটাদিন কেঁদেছি, আর ব্লকড নাম্বারে মেসেজ দিয়েছি, প্রেমিকপ্রবর একটা উত্তরও দেয়নি। তার বন্ধুদের মধ্যে যাদের চিনি, তাদের ফেসবুকে নক করে বলেছি, ওর কোন খবর জানে কিনা। কোন উত্তর পাইনি।

এখনো তার খবর জানি না। কেউ কি তাকে খুঁজে এনে দেবেন? আর পাওয়ার পরে কি করব সেটাও যদি কেউ বলে দিতেন...

আজ পহেলা বৈশাখ। বাঙ্গালির জীবনে এক গুরুত্বপূর্ণ দিন। এদিন জাত-ধর্ম নির্বিশেষে মানুষ নতুন বছরকে আপন করে নেয়..কোন কোন বোকা মেয়ে মোবাইল হাতে দিনভর প্রেমিকের ফোন খোলার অপেক্ষা করে...
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৩২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভয়ংকর সেই খবরের পর… সন্তানের হাতটা শক্ত করে ধরুন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই মে, ২০২৬ সকাল ১০:৪৫

আজ সকালে খবরটি পড়ে আমার মনটা একদম ভেঙে গেল। ভাবতেই ভয় লাগছে—আমাদের সন্তানদের আমরা আসলে কতটা অরক্ষিত পরিবেশে বড় করছি! ছোট্ট একটি নিষ্পাপ শিশু, যে পৃথিবীটাকে ঠিকমতো চিনতেই শেখেনি, তাকে... ...বাকিটুকু পড়ুন

হিন্দু খতরে মেঁ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৩:২৫


শুধুমাত্র মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে ক্ষমতায় এসেছে শুভেন্দু। তার বক্তব্যের মূলপ্রতিপাদ্য হলো হিন্দু খতরে মেঁ! আশ্চর্যের বিষয় হলো সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা নাকি মুসলিমদের দ্বারা নির্যাতিত হচ্ছে, কিছুদিন পরেই নাকি পশ্চিমবঙ্গ... ...বাকিটুকু পড়ুন

সময় খুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছে।

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৫:৩০

দিনগুলো কেমন যেন দ্রুতই ফুরিয়ে যাচ্ছে!
দেখতে দেখতে মাস শেষ হয়ে যাচ্ছে,
এইতো সেদিন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করলাম,
আর এদিকে দেখি চার মাস শেষ হয়ে পাঁচ মাস চলছে। অথচ আমরা... ...বাকিটুকু পড়ুন

সূর্য পশ্চিম দিকে উঠে:)

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই মে, ২০২৬ রাত ১১:২০


আমাদের দেশে রাজনীতিতে নেতা যাই বলে তার কর্মীরা সেটাকে সঠিক মনে করে। সেটা নিয়ে দ্বিমত করে না। এখন ধরুন নেতা মুখ ফসকে বলে ফেলেছে “সূর্য পশ্চিম দিক থেকে উঠে।” তার... ...বাকিটুকু পড়ুন

ডেঙ্গু আবার ধেয়ে আসছে তাই ডেঙ্গু প্রতিরোধে একটি সমন্বিত কার্যক্রম রূপকল্প

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই মে, ২০২৬ সকাল ১০:৪১


লেখাটির উপক্রমনিকা
মাস কয়েক আগে সামুর পাতায় ব্লগার কলা বাগান ১ এর একটি গুরুত্বপুর্ণ লেখা প্রকাশিত হয়েছে । লেখাটিতে থাকা মুল কথাগুলি ছিল... ...বাকিটুকু পড়ুন

×