somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিয়ে নামক চুক্তিটি

১৫ ই অক্টোবর, ২০০৮ সকাল ৯:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিয়ে নামক চুক্তিটি ইসলামিক দৃষ্টিকোন থেকে খুবই গুরুত্বপুর্ণ একটি বিষয়। আরবিতে 'জাওয়াজ' এর শাব্দিক অর্থ থেকে তা কিছুটা অনুধাবন করা যায় । যেমন 'বর' শব্দটির অর্থ আরবিতে 'জাওজ' (زوج) ও 'কনে' শব্দটির অর্থ আরবিতে 'জাওজাহ' (زوجة)। উভয় শব্দের উৎপত্তি আরবি শব্দ 'জাওয়াজ' (زواج ) বা বিয়ে থেকে। এখানে উল্লেখ্য যে বাংলা ও ইংরেজিতে এই তিনটি শব্দের উৎপত্তি ভিন্ন উৎস বা উৎপত্তিস্থল থেকে। এবার মূল প্রসঙ্গে আসা যাক। ইসলামিক দৃষ্টিকোন থেকে বিয়ে 'যায়েয' (পরিপূর্ণ, বৈধ) হবার জন্য তিনটি 'আরকান' (স্থম্ভ) এবং পাঁচটি 'সুরুত' (শর্ত) রয়েছে। এর যেকোন একটি পূর্ণ না হলে ধরা যায় বিয়েটা যায়েয নয়।
তিনটি স্থম্ভ হল-
১) দুই পক্ষকে সব প্রকার, সেই সকল বাধা থেকে মুক্ত থাকতে হবে যা বিয়েকে অবৈধ করতে পারে, যেমন কনে বরের মধ্যে 'মাহরাম' (নিকট আত্মীয়তা) সম্পর্ক, বর অমুসলমান ইত্যাদি।
২) কনের 'ওয়ালি' (অভিবাবক) থেকে 'ইযাব' (প্রস্তাব) আসতে হবে।
৩) বর বা তার কোন প্রতিনিধীর কাছে কনের 'কবুল' (সম্নতি) পৌছাতে হবে।
পাচটি শর্ত হল
১) বর এবং কনেকে সুস্পষ্ট ভাবে তাদের নাম, ঠিকানা ইত্যাদি দিয়ে বর্ননা করতে হবে।
২) বর এবং কনেকে এক অপরের প্রতি সন্তুষ্ট হতে হবে - বুখারী থেকে উদৃত, নবী (সঃ) বলেছেন 'কোন নারীকে (কুমারি, বিধবা বা তালাকপ্রাপ্ত) তার সম্নতি ছাড়া বিয়ে করানো যাবে না'।
৩) যে কনের পক্ষ থেকে প্রস্তাব করবেন তাঁকে কনের অভিবাবক হতে হবে। আল-তিরমিদী থেকে উদৃত, নবী (সঃ) বলেছেন,'যে নারী তার অভিবাবকের অনুমতি ছাড়া বিয়ে করে তার বিয়ে বৈধ না'।
৪) বিয়েতে দুজন সাক্ষী থাকতে হবে।
৫) অতি গুরুত্বপুর্ণ বিষয় যে বিয়ের খবরটা ঘোষনা করা, সেটা পরিচিতদের নিমন্ত্রন করে বা অন্য কোন ভাবে।
এখানে বোঝা যাচ্ছে যে চুরি করে বিয়ে যেমন বৈধ না তেমনি জোর করে বিয়ে করানোও বৈধ না।
এবার দেন-মোহরের বিষয়টা-
সুরা নিসা-আয়াত ৪- 'আর তোমরা স্ত্রীদেরকে তাদের মোহর দিয়ে দাও খুশীমনে, তারা যদি খুশী হয়ে তা থেকে অংশ ছেড়ে দেয়, তবে তা তোমরা স্বাচ্ছন্দ্যে ভোগ কর।'
অন্য মুসলিম দেশে কনেকে মোহর (টাকা-পয়সা, গয়না-গাটি) দিয়ে দেওয়া হয় বিয়ের আগে। এই মোহর একমাত্র কনের নিজের জন্যে। কিছু দেশে এই মোহর কনের অভিবাবক নিয়ে নেন আবার কিছু দেশে বর কনেকে বিয়ের আগে এই মোহর দেন না। উভয় রিতি ইসলামিক না এবং বর্জন করা উচিত।
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:০০
২৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×