আমার মেয়ে মুনতাহা আমার কাছে আরবী পড়েঃ
আরবী হরফ চেনার উপায়ঃ-
---o--o--o--o--o--o--o---
হরফের মাথা ও নুক্বতা দেখে আরবী হরফ চিনতে হয়। এক দাঁতের নীচে এক নুক্বতা তার নাম 'বা'। এক দাঁতের নীচে দুই নুক্বতা তার নাম 'ঈয়া'। এক দাঁতের উপর এক নুক্বতা তার নাম 'নু-ন'। এক দাঁতের উপর দুই নুক্বতা তার নাম 'তা'। এক দাঁতের উপর তিন নুক্বতা তার নাম 'ছা'।
এক দাঁত ও নুক্বতা দিয়েই পাঁচটি হরফ শেখা হয়ে গেল।
তো আমার মেয়ে নুক্বতা দেখে দেখে আরবী হরফ চিনে ফেলে।
বাচ্চার মা কাঁচের গ্লাসে কোল্ড ড্রিঙ্কস দিয়েছে। আমার মেয়ে বলে আব্বু স্প্রাইট পান কর। আমি বললাম, এটা যে কোল্ড ড্রিঙ্কস তুমি বুঝলে কিভাবে? এটাতো পানিও হতে পারে।
আমার মেয়ে বলে নুক্বতা দেখে চিনলাম। দেখ গ্লাসের ভিতর হাজার হাজার নুক্বতা।
মাশাআল্লাহ! This is called humour.
[বিঃদ্রঃ] টুইটার ব্যবহার করা শুরু করলাম। এখনও টুইটারের প্যাঁচগোছ বুঝতেছি না। আমার টুইটার এড্রেসঃ
http://www.twitter.com/mhmd_islam
...
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



