একটি মাত্র জীবন। এক জীবনে তিন জাতীয়তা। প্রথমে ভারতীয়, এরপর পাকিস্থানী, এরও পরে বাংলাদেশী। এমন বয়স্ক লোক বিরল নয় সমাজে এখনও।
এক জীবনে তিনবার মুদ্রার পরিবর্তন।
এক জীবনে তিন দেশের সংবিধান।
এক জীবনে তিন শাসকের গোলামীঃ ইংরেজ, পাকিস্থানী অতঃপর নিজেরাই নিজেদের গোলাম হয়ে যাওয়া।
এখন কেউ যদি বলে আমি আমার পূর্ব পুরুষদের সময়ে প্রচলিত ভারতীয় অথবা পাকিস্থানী সংবিধান অনুসরণ করব তাহলে তাকে বলা হবে পাগল নয়ত দেশদ্রোহী।
কোন পরিচয়ই স্থির নয়। আজকের পরিচয় নিয়ে আগামীকাল সে জায়গায় দাঁড়ানো অসম্ভব।
কেবলমাত্র ধ্রুবসত্য হল 'ইসলাম।' সাড়ে চৌদ্দশ বছর আগের শরীয়ত ও আজকের শরীয়ত এক। কিয়ামত পর্যন্ত পার্থক্য হবে না একচুলও। তাই গোলামী যদি করতেই হয় আল্লাহ তায়ালার গোলামীই করব ইনশাআল্লাহ। কারণ তিনি আকাশ ও পৃথিবী এবং এতদুভয়ের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক। তিনিই হেদায়েতের মালিক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


