আজ সকালেও বহু মানুষ আশায় আশায় ছিল। তারা মনে করেছিল ক্রিকেট মাঠে জয় মানেই হলো 'সফলতা।' হায়! শেষ বিকেলের আগেই তাদের সমস্ত আশাভঙ্গ। মানুষগুলো এখনও আশায় আশায় আছে তারা বোধহয় এমনি এমনিই জান্নাতে চলে যাবে। কিন্তু সত্যিকারের আশাভঙ্গের খুব বেশী দেরী নেই।
তাহলে দেখুন সফল কারা, কুরআন কি বলেঃ
“প্রত্যেক প্রাণীই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে; (অতঃপর) কেয়ামতের দিন তোমাদের (জীবনভর) কামাইয়ের প্রতিফল দিয়ে দেয়া হবে, যাকে (জাহান্নামের) আগুন থেকে বাঁচিয়ে দেয়া হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে; সেই হবে সফল ব্যক্তি। (জেনে রেখো) পার্থিব জীবন ধোঁকা ব্যতীত আর কিছুই নয়”।
(সূরা আল-ইমরান, আয়াতঃ ১৮৫)
ধোঁকা, ধোঁকা! পার্থিব জীবন ধোঁকা ব্যতীত আর কিছুই নয়!!
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০১৫ রাত ১১:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





