মিস ইউনিভার্স হলেন মেক্সিকো-সুন্দরী
২৪ শে আগস্ট, ২০১০ রাত ১১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৫৯তম আসর বসেছিল গতকাল সোমবার আমেরিকার লাস ভেগাসে মান্দালে বে ইভেন্টস সেন্টারে। লাস ভেগাসে সকালের দিকে চূড়ান্ত পর্বের জমকালো অনুষ্ঠান শুরু হয়। আর শেষ হয় টান টান উত্তেজনার মধ্য দিয়ে। বিশ্বের বিভিন্ন দেশের ৮২ জন সুন্দরী এবারের প্রতিযোগিতায় অংশ নেন। তাঁরা মেধা, প্রজ্ঞা, বিচক্ষণতা ও চমৎকার বক্তব্য দিয়ে বিচারক প্যানেলকে মুগ্ধ করেন।
চূড়ান্ত পর্বে প্রথমে ৮২ জন প্রতিযোগী থেকে ১৫ জন সেমি ফাইনালিস্টকে বাছাই করা হয়। এরপর বিভিন্ন ধাপ পেরোনোর মধ্য দিয়ে এঁদের মধ্য থেকে বেছে নেওয়া হয় যথাক্রমে সেরা ১০ এবং সেরা পাঁচ সুন্দরীকে। টানটান উত্তেজনার মধ্য দিয়ে বিভিন্ন ধাপ পেরিয়ে অন্য সবাইকে পেছনে ফেলে সেরা সুন্দরীর মুকুটটি জিতে নেন ২২ বছর বয়সী মেক্সিকো-সুন্দরী ইমেনা নাভারেতে। তিনি শিশুশিক্ষার প্রযোজনীয়তার গুরুত্বের কথা বলে বিচারকদের নজর কাড়েন।
মিস ইউনিভার্স প্রতিযোগিতার প্রথম ও দ্বিতীয় রানারআপ নির্বাচিত হন যথাক্রমে ২৩ বছর বয়সী মিস জামাইকান ইয়েন্দি ফিলিপস এবং ১৯ বছর বয়সী অস্ট্রেলিয়ান জেস্টিনা ক্যাম্পেবল। এ ছাড়া চতুর্থ ও পঞ্চম স্থান অধিকার করেন যথাক্রমে মিস ইউক্রেন এবং মিস ফিলিপাইন। এবারের মিস ইউনিভার্স ইমেনা নাভারেতেকে সেরার মুকুটটি পরিয়ে দেন গতবারের মিস ইউনিভার্স ভেনেজুয়েলার স্টিফেনিয়া ফার্ন্দাদেজ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
খুব অদ্ভুত ব্যাপার। আমাদের সময়ে চলে এলো নাকি? সেই চার দশক আগের মতন !
যা তথ্য পেলামঃ

In the 2026 HSC examinations, a total of 297,621 candidates appeared...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫

সেই মেয়েটিকে খোঁজ....
ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।
ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ...
...বাকিটুকু পড়ুন
Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।...
...বাকিটুকু পড়ুন
হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ
সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর...
...বাকিটুকু পড়ুন