নিঃসঙ্গ আমরা
০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এতো ভোরে ওঠার অভ্যাস আমার নেই। অনেক বেলা পর্যন্ত নরম বিছানাটায় আরাম করে আমাকে ঘুমাতে দেখা যায়। কিন্তু আজ???
আজ অনেক ভোরে উঠে পড়েছি। দাঁড়িয়ে আছি বারান্দায়। সূর্যের নরম রোদের কিছুটা আমাকে স্পর্শ করেছে আর বাকিটা অকৃপণ হাতে ঢেলে দিয়েছে নীল টবটাতে।আমি হারিয়ে যেতে চাইছি কমলা সূর্যের দেশে। সূর্য এত কোমল কেন? আমার মনে হচ্ছে জীবনে এই প্রথম সূর্য দেখছি.... প্রথমবারের মত সূর্যের চোখে চোখ রেখেছি। আমি জানি একটু পরেই কোমল সূর্যটা কী তেজ ছড়াবে! প্রাণভরে তাই কোমল সূর্যটাকে দেখেনিতে চাইছি। এক মুহূর্তের জন্যেও পলক ফেলতে ইচ্ছে করছেনা....তাই ভিজে আসা চোখ মুছেনিলাম......।
তেজ ছড়াতে শুরু করেছে সূর্য। কতটা সময় পার হয়েছে জানিনা। হঠাৎ চোখ পড়ল নিঃসঙ্গ নীল টবটার উপর।ঝকঝকে হলুদ রোদ গাঢ় নীল রঙের টবটাকে ভরিয়ে দিয়েছে।যতটুকু পারছে আমার মতই সেই আলো কুড়িয়ে নিচ্ছে নীল টব। কিন্তু কার জন্য? ওর বুকেতো কোন সবুজ চারা নেই!
কতটা নিঃসঙ্গ আমরা.......
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা...
...বাকিটুকু পড়ুন
সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে...
...বাকিটুকু পড়ুন
আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল...
...বাকিটুকু পড়ুনধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন