somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্পষ্ট- কিন্তু অস্পষ্ট

১৫ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তুমি একা একা বসে আছো। মোটা ফ্রেমের চশমা আর পেপার টা এই মূহুর্তে তোমার প্রিয় সঙ্গী। নরম রোদ তোমার পা নিয়ে লুকোচুরি লুকোচুরি খেলছে। আজকাল এই বারান্দাটাই তোমার ঠিকানা। রোজ এই একই জায়গায় বসে তুমি ফিরে যাও তোমার থেমে থাকা বর্তমান ছেড়ে চলমান অতীতে। চলমান বোল্লাম কারণ তোমার কাছে সেইদিনগুলোর সেই মূহুর্তগুলো এখনো জীবন্ত।
বারান্দার পাশে বিশাল গাছটার পাতা তোমার সাথে আলো ছায়ার খেলা খেলছে। মনে পড়ে যায় ছোটো চারা গাছটা কত যত্ন করে লাগিয়েছিলে যেই দিন এই বাড়ির দেয়ালের প্রথম ইটটা গাঁথা হয়েছিল।সেই সাথে আরো অনেক কিছুই তোমার মনে পরে যাচ্ছে। কতো কতো মুখের ভীড়ে স্পষ্ট হতে থাকে একএকটা মুখ.... একএকটা ঘটনা..... তাদের সাথে পার করা একএকটা মূহুর্তের ছবি। তোমার মা তোমার বাবা.....তারপর তোমার ভাই বোনদের দেখেলে। এরপর স্পষ্ট হতে থাকে তোমার শৈশবের বন্ধন তারপর কৈশর... এরপর যৌবনের বন্ধন গুলো। হাসি আর কষ্টের মিশ্র ছাপ পড়ে তোমার চেহারায় যখন ঐ একজনের মুখটা স্পষ্ট হয়। যাকে চেয়েছো কিন্তু পাওয়া হয়নি কনোদিন। এরপর সেই মুখটা আসলো যেটা এখনো স্পষ্ট। বছরখানেক আগেও এই বারান্দায় তোমাকে সঙ্গ দিয়ে গেছে। এই একজনই ছিলো তোমার জীবনের দীর্ঘদিনের সঙ্গী। এরপরের মুখগুলো অনেক স্পষ্ট। তারা তোমার উত্তোরসুরী। কতো সফল মানুষ তুমি। এখনো তুমি দাম্ভিক, জেদী তোমার কুচকে যাওয়া ত্বক ঝাপসা দৃষ্টি সব কিছু মেনে নিয়েই। চমৎকার! কেমন সুখ সুখ ভাব তোমার মুখে। কিন্তু আমার মনে বড় কষ্ট! এতো এতো মুখের ভীড়ে আমি নেই। আমার কথা মনে পড়লোনা তোমার। অনেক দিন ধরেই আমাকে তোমার মনে পড়ে না। রোজ আমার ছোট্টো ফুসফুস ছিড়ে বড় বড় দীর্ঘশ্বাস বাতাসে মিলিয়ে যায়! আমি রোজ আসি একটা আশা নিয়ে হয়তো আজকে আমার কথা তোমার মনে পড়বে... কিন্তু রোজ একবুক কষ্ট নিয়ে ফিরে যাই। তোমার স্মৃতিতে আমি নেই। আমি তো ছিলামনা। তাই হয়তো থাকবোনা কনোদিন। যাই, খোলা আকাশে আমার দুঃখ জমা রাখি গিয়ে। তোমার তো এখন খাবার সময় হয়ে এসেছে। তোমার কতকালের লাগামহীন জীবন এখন ঘড়ির কাঁটা মেনে চলে আর আমার এককালের ছকে বাঁধা জীবন এখন সময়ের হিসাব মানেনা।
ডানা ঝাপটানোর শব্দে ঝিমুনি কেটে গেলো মানুষটার। বড় গাছের ডাল থেকে উড়ে যাওয়া কাকটা নিঃশব্দে এসে ছিল.... কিন্তু তার যাওয়াটা .... অনেক সরব। মানুষটার মনে পড়ে যায় তার জীবনে এইভাবে গোপনে একজন এসেছিলো বসন্তদিনে ..যাবার বেলায় রেখে গেছে গভীর ক্ষত। সেই যন্ত্রনা এতদিন পরও তাজা আছে.............. শুধু মুখটাই অস্পষ্ট!
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১১:০০
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×