somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রকাশ্যে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা

২৩ শে নভেম্বর, ২০০৬ রাত ১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বগুড়া শহরের সাতমাথায় পুরনো প্রেস ক্লাব চত্বরে বুধবার দুপুরে শিবির ও ছাত্রদলের সমাবেশে ককটেল হামলা চালানোর সঙ্গে জড়িত সন্দেহে যুবদল নেতা মোহন শেখকে (22) প্রকাশ্যে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। হত্যার পর লাশ ঘিরে আনন্দ-উল্লাস করা হয়। ভুল বোঝাবুঝির কারণে এ দুঃখজনক ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদশর্ীরা বলেছেন। এ সময় বিক্ষুব্ধ ছাত্রদল-শিবির নেতাকমর্ীরা সপ্তপদী মার্কেটে হামলা চালিয়ে কয়েকটি দোকান ভাংচুর ও এক যুবককে আটক করে পুলিশে দেয়। এছাড়া যুবলীগ নেতাকমর্ী সন্দেহে পথচারীদের ধাওয়া করে। এ হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপি 14 দলের নেতাকমর্ীদের দায়ী করেছে। তবে 14 দল বলেছে, যুবলীগ কমর্ী সন্দেহে তারা নিজেদের কমর্ীকে হত্যা করেছে। প্রত্যক্ষদশর্ীরা জানান, দুপুর 12টার দিকে জেলা ছাত্রদলের সভাপতি খাদেমূল ইসলামের সভাপতিত্বে সর্বদলীয় ছাত্রঐক্যের সমাবেশ চলছিল। দুপুর সাড়ে 12টার দিকে কে বা কারা সপ্তপদী মার্কেটের ওপর থেকে ওই সমাবেশ লক্ষ্য করে 4/5টি ককটেল নিক্ষেপ করে। প্রচণ্ড শব্দে ককটেলগুলো বিস্ফোরিত হলে পথচারীরা আতংকে ছোটাছুটি করতে থাকেন। তখন সমাবেশের মাইক থেকে এ হামলার জন্য 14 দলকে দায়ী করে সপ্তপদীসহ কয়েকটি মার্কেট ঘেরাও করার নির্দেশ দেয়া হয়। বিক্ষুব্ধ নেতাকমর্ীরা সপ্তপদী মার্কেটের মধ্যে ঢুকে কয়েকটি দোকান ভাংচুর করে। হামলাকারীদের ছুরিকাঘাতে দোকান কর্মচারী আলমগীর (25) আহত হন। এছাড়া স্টেশন রোডে যুবলীগ কমর্ী সন্দেহে রামদা উঁচিয়ে এক যুবককে ধাওয়া করা হয়।
এ সময় সপ্তপদী মার্কেট থেকে নামতে গিয়ে যুবদল গোয়ালগাড়ী আঞ্চলিক কমিটির যুগ্ম আহ্বায়ক মোহন শেখ ছাত্রদল-শিবির কমর্ীদের হাতে ধরা পড়ে। তাকে মার্কেটের দক্ষিণ পাশে নিয়ে বেধড়ক মারধরের পর গলায় ছুরিকাঘাত করা হয়। প্রচুর রক্তক্ষণে ঘটনাস্থলেই মোহনের মৃতু্য হয়। তখন হত্যাকারীরা লাশের পাশে আনন্দ-উল্লাস করে। পরে পরিচয় জানার পর তাকে মোহাম্মদ আলী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। নিহত মোহন শহরে সুলতানগঞ্জপাড়ার আজাদ শেখের ছেলে। তার মৃতু্যতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। পরে শহরের সাতমাথা থেকে ককটেল হামলায় জড়িত সন্দেহে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কল্যাণী গ্রামের জাবেদ আলীর ছেলে হাফিজুর রহমানকে (28) আটক করে পুলিশে দেয়া হয়। ঘটনার সময় আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায় এবং পথচারীরা প্রাণভয়ে ছোটাছুটি করতে থাকেন। দুপুরে ময়নাতদন- শেষে মোহনের লাশ নিয়ে যুবদল নেতাকমর্ীরা শহরে মিছিল বের করে। পরে দাফনের জন্য তার লাশ পরিবারের সদস্যদের কাছে হস-ান-র করা হয়। নিহত মোহন শেখ সমপ্রতি অনুষ্ঠিত ক্লোজআপ ওয়ান তোমাকে খুঁজছে বাংলাদেশ দ্বিতীয় পর্বে উন্নীত হয়েছিল। সে একজন সম্ভাবনাময় গায়ক ছিল বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।
অন্যদিকে মোহনের মৃতু্যর পর সাতমাথায় ছাত্রদল-শিবিরের সমাবেশ থেকে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এ হত্যাকাণ্ডের জন্য 14 দলকে দায়ী করেন। তবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, ওরা যুবলীগ কমর্ী সন্দেহে নিজ দলের নেতাকে প্রকাশ্যে হত্যা করেছে। তিনি আরও বলেন, সংঘাত এড়াতে 14 দল প্রায় 4 কিলোমিটার দূরে বনানী এলাকায় সমাবেশ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিকাল 5টায় এ খবর পাঠানোর সময় পর্যন- থানায় কোন মামলা হয়নি।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভারত খারাপ, তবে নিমন্ত্রণ পত্র ভালো

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩৫



দুই ঘণ্টা বিমানবন্দরে বসিয়ে রাখা হয়েছে, প্রবেশও করতে দেয়নি। তারপরও ঘোষণা দিলেন - আবার আমন্ত্রণ পেলে যাবেন।

ভারতবিরোধী কথা বলা ছিলো তার রাজনৈতিক স্ট্যান্ড পয়েণ্ট, কারো কাছে নতি স্বীকার করবো... ...বাকিটুকু পড়ুন

খাম্বা/খাল তারেক কে কিছু উপলব্ধি শেয়ার করছি

লিখেছেন অপলক , ১৭ ই জুন, ২০২৬ রাত ১২:৪২

আজ আর মনের মাধুরী মিশিয়ে বকাঝকা করব না। আজ কিছু ব্যক্তিগত চিন্তাভাবনা শেয়ার করব।



খাল খনন বা ঢাকার বাসস্ট্যান্ড সরানোর চেয়ে কি কি গুরুত্বপূর্ন কাজ এই অর্থবছরে করা যেতে... ...বাকিটুকু পড়ুন

গানটি প্রিয় রাজীব নূর ও কবি স্বপ্নের শঙ্খচিলকে উৎসর্গ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই জুন, ২০২৬ রাত ১:০৬

আমার খুব প্রিয় একটি কবিতার সাথে ব্লগার স্বপ্নের শঙ্খচিলের কবিতা মিলিয়ে গানটি বুনেছি।
শোনার আমন্ত্রণ রইলো।
============================

এই জল ভালো লাগে;
বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: কুয়ালালামপুরের ছায়া সম্রাট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



বালির নীল দিগন্ত
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি নির্জন পাথুরে সৈকত। ভারত মহাসাগরের বিশাল নীল ঢেউ আছড়ে পড়ছিল তীরে। সমুদ্রের ঠিক ওপরের একটি আধুনিক কাঁচের... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস বিরোধী পোষ্টে ব্লগে লাইক না থাকলেও গ্রুপে লাইক পাঁচ হাজার আটশত

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৪



হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী... ...বাকিটুকু পড়ুন

×