somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এলোমেলো ভাবনা (1)

১৪ ই মার্চ, ২০০৭ রাত ১১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জাতি হিসাবে আমরা কেমন? মাঝে মাঝে জাতভাইদের কীর্তিকলাপ দেখলে প্রশ্ন করি নিজেকে। ধরা যাক, দেশের বর্তমান রাজনৈতিক পরিসিহতির কথা। সামরিক সরকার গ্রহনযোগ্য না, হাসিনা-খালেদা চোর-বাটপার রাজ্যের রানী, এরশাদ স্বৈরাচার, ইউনুস সাহেব বিতর্কিত,কেউই গ্রহনযোগ্য নয়। তাহলে কে গ্রহনযোগ্য? এই প্রশ্নের কোন উত্তর কেউ দিতে পারবেন না। বা ধরা যাক, দেশের বর্তমান অবসহার কথা। কারও সাথে আলোচনায় গেলে একগাদা খুঁত বের করে দিবে। বিষাক্ত কালো ধোঁয়া, ওয়াসার ময়লা পানি, দ্্রব্যমূল্যের উর্দ্ধগতি, ট্রাফিক জ্যাম থেকে শুরু করে বিশাল ফিরিস্তি দিয়ে দিবে। সমালোচনার অন্ত নেই। কিন্তু কেউ সমাধানের কথা বলেন না। ইংরেজিতে একটা প্রবাদ আছে "ইট ইজ ভেরি ইজি টু ফাইন্ড ফলট অফ আদারস"। খুবই সত্য কথা। দেশের নাগরিক হিসাবে নিজেদের দায়িত্ব আমরা কতটুকু পালন করি তা কি কখনও ভেবে দেখেছি।

ট্যাক্স দেয়া আমাদের কর্তব্য। রাষ্ট্রের আয়ের বিশাল উৎস হলো আয়কর। বাংলাদেশে কর্মরত আমার বেশিরভাগ বন্ধুই জানে না তারা ট্যাক্স দেয় কিনা। উদাহরন দিতে গেলে রামায়ণ লেখা হয়ে যাবে। ট্রাফিক জ্যাম লাগলে গাড়িতে বসে চিৎকার করি রিকশাওয়ালা ডান দিকে দিয়ে চালায় কেন? আবার রিকশায় উঠলে রিকশাওয়ালাকে বলি ডানে চেপে চালাতে। মানবিক অধিকার লঙ্ঘনের দায়ে কর্তৃপক্ষের চৌদ্দ গুষ্টি উদ্ধার করি, আবার রিকশাওয়ালা দুই টাকা ভাড়া বেশি চাইলে ঠাস করে চড় লাগিয়ে দিতে দ্্বিধা করি না। রাস্তা বড় করার দাবি জানাই, আবার বাড়ি বানানোর সময় মিস্ত্রীদের বলি রাস্তার উপর দুই ফুট জায়গা নিয়ে যেন গেটটা বানানো হয়।

খুবই ছোট-খাট উদাহরন। একটু চিন্তা করলে এ জাতীয় হাজারখানেক উদাহরন দেয়া যাবে। শুধু দেশেই নয়, দেশের বাইরেও আমরা কম কুখ্যাত নই। যারা নতুন আসেন বিদেশে, তাদের লক্ষ্য থাকে রেসিডেন্সি পাওয়া। প্রথমেই পড়াশুনা বাদ দিয়ে খোঁজ করা শুরু করেন ইমিগ্রেশন ডিপার্টমেন্টের কোন অফিসারকে 5 হাজার ডলার দিলে রেসিডেন্সি দিয়ে দেন। বলাইবাহুল্য দিন কয়েক ঘুরাঘুরির পর বুঝতে পারেন এসব ভাঁওতাবাজি এখানে চলবে না। তাও প্রচেষ্টা থেমে থাকে না। সিডনিতে এমন অনেক ডাক্তার আছেন বেআইনীভাবে কম খরচে চিকিৎসা দেন ট্যাক্স ফাঁকি দিয়ে। রোগীরাও খুশি, ক্যাশ টাকা নিয়ে গেলেই চিকিৎসা হয়ে যায় হাফ টিকিটে। রোগী-ডাক্তার দু'জনেই জানেন বিষয়টা মারাত্নক অপরাধ, কারও কিছু যায় এসে না। কথা প্রসঙ্গে এরা আবার বলেন সৎভাবে বেঁচে থাকার জন্যই দেশ ছাড়লাম। দেশে তো সৎভাবে থাকার উপায় নেই। হায়রে সততা!!

(চলবে)
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০০৭ রাত ১১:৫০
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাওরাত ও যুক্তি দিয়ে কথা বলুন - ইহুদীরা আত্মসমর্পন করবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ রাত ৮:০০

গানঃ 'My Name Is Palestine' - Garth Hewitt
লিংকঃ Click This Link



জ্ঞানী মানুষ যুক্তি পছন্দ করেন। জ্ঞানী মানুষ অজ্ঞানতার বেড়াজাল থেকে নিজেকে বের করে যুক্তির মাপকাঠিতে নিজের জীবনকে সাজায় বলে... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোস্ট: বিদায়ের আগে

লিখেছেন অর্ক, ০৩ রা অক্টোবর, ২০২৬ রাত ১০:১৭



আমি নিজের লেখা ও অনুবাদ করা কিছু বই বের করতে চাই। এক্ষেত্রে কেউ কোনওভাবে সহযোগিতা করতে পারলে জানাবেন। গতকাল একজন নিয়মিত ব্লগারের মন্তব্যে ব্লগ বন্ধ হবার জোর সম্ভাবনার কথা জেনে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×