somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এটিএম কার্ড স্কিমিং | সাবধান হতে হবে গ্রাহকদের!

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের জাতীয় দৈনিক গুলোতে বেশ আলোচিত একটি সংবাদ এসেছে... ‘তিন ব্যাংকে কার্ড জালিয়াতি’ নিয়ে করা এসব প্রতিবেদনে ঘুরে ফিরে এসেছে এটিএম কার্ড স্কিমিং এর কথা। শব্দটা আমাদের কাছে নতুন, এবং আমাদের অধিকাংশই জানিনা এটিএম কার্ড স্কিমিং আসলে কী!
তথ্য প্রযুক্তির এই যুগে এটিএম কার্ড স্কিমিং এর মাধ্যমে সারা পৃথিবীতে হাজার হাজার কোটি টাকা চুরি করছে স্কিমার রা। আমরা হয়তো জানিই না, আমাদের অসাবধানতার কারণেই আমরা স্কিমারদের কাছে দিয়ে আসছি আমাদের ক্রেডিট/ডেবিট কার্ডের সকল তথ্য!

এটিএম স্কিমিং কী?
এটা এমন এক ধরণের চুরি যাতে গ্রাহকের ডেবিট বা ক্রেডিট কার্ডের সকল ডেটা একটি মেমরি তে স্টোর করা হয়, এবং সেই ডেটা কাজে লাগিয়ে পরবর্তীতে গ্রাহকের ব্যাংক একাউন্টে থাকা অর্থ চুরি করা হয়।
কিভাবে এটা কাজ করে?
লক্ষ্য করলে দেখবেন আপনার এটিএম কার্ডের পেছন দিকে একটি কালো রঙের স্ট্রিপ আছে যেটিকে বলা হয় ‘ম্যাগনেটিক স্ট্রিপ’

এতে গ্রাহকের সকল তথ্য স্টোর করা থাকে। কোন স্কিমার প্রথমে কোন একটি ব্যাংকের এটিএম বুথ কে টার্গেট করে, এবং সুযোগ বুঝে সে বুথের এটিএম মেশিনে একটি স্কিমার ডিভাইস সেট করে ফেলে। মজার ব্যাপার হলো, এই স্কিমার ডিভাইস গুলো সেট করতে সময় লাগে মাত্র কয়েক সেকেন্ড, যা এটিএম পাহাড়ায় থাকা গার্ডের পক্ষে বুঝে ওঠা প্রায় অসম্ভব! এটিএম কার্ড স্কিমারগুলো দেখেও সহজে বোঝা যায় না এগুলো আসলে এটিএম মেশিনের বাড়তি কোন অংশ!



স্কিমিং মেশিনের কাজ হলো আপনার ম্যাগনেটিক স্ট্রিপ থেকে সকল ডেটা স্কিমিং মেশিনে থাকা মেমরী তে কপি করে নেয়া। অর্থাৎ আপনি এটিএম মেশিনে কার্ড পাঞ্চ করার সাথে সাথেই আপনার কার্ডের সকল ডেটা স্কিমিং মেশিনে কপি হয়ে যায়, যা দিয়ে পরবর্তীতে হুবহু একটি কার্ড বানানো সম্ভব!
আপনার কার্ডের ডেটা পেয়ে যাবার পর একজন স্কিমারের কাছে সেই কার্ডের ক্লোন বানানো কোন বিষয় না, কিন্তু ট্রাঞ্জেকশানের জন্য প্রয়োজন আপনার কার্ডের পিন নাম্বার। এটাও তাকে জোগার করতে হয়, কিন্তু কিভাবে!

সাধারণত স্কিমার রা এটিএম মেশিনের কিছু জায়গায় গোপন ক্যামেরা সেট করে ,যা আপনি যখন কার্ডের পিন প্রবেশ করেন তা রেকর্ড করে রাখে। অনেক সময় ক্যামেরার বদলে স্কিমার রা এটিএম মেশিনের নাম্বার প্লেটের উপর আরেকটি পাতলা প্লেট রেখে দেয় , যা আপনার প্রেস করা নাম্বার গুলোকে নোট করে রাখে, এবং নিশ্চিতভাবে তা স্কিমারের কাছে পৌছে দেয়!
আরো চমকে দেয়ার মতো ব্যপার হলো, এই সবগুলো ডিভাইস ঘড়ির ব্যাটারী বা একটা মাত্র রিমোটের (AAA) সাইজ ব্যাটারী দিয়ে ৮ থেকে ১০ ঘন্টা সচল থাকতে পারে!



পরবর্তীতে ক্লোন করা কার্ড এবং রেকর্ডকৃত পিন নাম্বার দিয়ে খুব সহজেই এটিএম বুথ থেকে স্কিমাররা আপনার একাউন্টের টাকা বের করে নিতে পারে!
প্রযুক্তি কতো সহজ, তাই না!



এটিএম স্কিমিং বুঝবো কিভাবে?
আপনি যখন জেনেই গেছেন এটিএম স্কিমিং কিভাবে কাজ করে তাহলে আপনার কাছে এটা প্রতিরোধ করাটা খুব সহজ একটি কাজ। শুধু মনে করে প্রতিবার কার্ড ব্যবহারের আগে কিছু জিনিস লক্ষ্য করে দেখুন।

মেশিনে এটিএম কার্ড প্রবেশ করানোর আগে কার্ড প্রবেশের জায়গাটিতে হালকা নাড়াচাড়া করে দেখে নিন সেটি খুলে আসছে কিনা, যদি খুলে আসে, তাহলে আপনি আসলে একটি স্কিমিং মেশিনে কার্ড প্রবেশ করাচ্ছেন!
যেকোন মেশিনে কার্ড প্রবেশের সময় তা খুব মসৃণভাবে মেশিনে প্রবেশ করা উচিত। যদি কার্ড প্রবেশের সময় আপনি আটকে যাওয়ার অনুভূতি পান, তাহলে সতর্কতা অবলম্বন করুন।
চাইলে আপনি নাম্বার প্লেটটি নেড়ে দেখতে পারেন সেটি আলগা কিনা।
উপরের ক্যামেরাটি সাধারণত চোখে পড়েনা। আর তাছাড়া ক্যামেরা সবসময় উপরেই থাকবে এমন কথা নেই। বুথের যেকোন জায়গায় গোপন ক্যামেরাটি থাকতে পারে যা আপনার নাম্বার প্লেটে প্রবেশ করানো নাম্বার গুলো দেখতে পারবে। তাই, পিন নাম্বার প্রবেশের সময় শরীর এবং হাত দিয়ে পুরো জায়গাটি ঢেকে ফেলুন, যাতে কোন পাশের ক্যামেরাই আপনার পিনটি নোট করতে না পারে।

দিন দিন অপরাধীরা আরো শক্তিশালী হচ্ছে। সহজে ও অল্প দামে পাওয়া প্রযুক্তির কল্যাণে তারা যে কাউকে খুব সহজে বোকা বানাতে সক্ষম! আপনার সতর্কতা অনেক ক্ষেত্রেই আপনাকে রক্ষা করবে, এবং আপনার কষ্টের উপার্জন চুরি হওয়া ঠেকাবে। শুধুমাত্র ব্যাংক এর পক্ষে স্কিমিং এর মতো বিশাল ফাঁদ মোকাবেলা করা প্রায় অসম্ভব। যতো বেশী গ্রাহক স্কিমিং এর ব্যপারে সচেতন হবে, স্কিমারদের পাতানো ফাঁদ ততো বেশী দুর্বল হয়ে পড়বে। কোন বুথে উল্লেখিত কোন লক্ষণ দেখা মাত্র বুথের গার্ডের সাহায্য নিয়ে তা সংশ্লিষ্ট ব্যাংকে জানান। আপনার এই সামান্য উদ্যোগ হয়তো অনেক মানুষের মাথার ঘাম পায়ে ফেলে কামানো টাকা বাঁচিয়ে দেবে!
আর একটা কথা সবসময় মাথায় রাখুন, কোন এটিএম মেশিনে স্কিমিং এর কোন লক্ষণ না পাবার পরও যদি আপনার মনে খটোকা থাকে, তাহলে সেই মেশিন ব্যবহার থেকে বিরত থাকুন। সকলের প্রচেষ্টায় স্কিমিং এর মতো একটি মারাত্মক অপরাধ প্রতিরোধ হোক। শুভকামনা সবার জন্য।
পুনশ্চঃ ভুল গুলো ক্ষমাসুন্দর চোখে দেখবেন,
কৃতজ্ঞতা স্বীকার: বাংলা পত্রিকা ,Mahmudul Islam Shuvo ভাই
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×