এটা কোনো ভিকিস না এটা ৫ম শ্রেণীর ছাত্রী প্রধান শিক্ষক কর্তৃক ধর্ষিত হওয়ার ঘটনা
১৬ ই জুলাই, ২০১১ রাত ৯:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মাগুরার মহম্মদপুর উপজেলার ভাবনপাড়া গ্রামে প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক কর্তৃক ৫ম শ্রেণীর ছাত্রী কে ধর্ষণের অভিযোগে গত শুক্রবার মহম্মদপুর থানায় মামলা হয়েছে। অভিযুক্ত শিক্ষকের নাম ভজন কুমার শিকদার। সে ভবনপাড়া বেসরকারি প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক।
শনিবার দুপুরে মাগুরা প্রেসক্লাবে এসে ধর্ষিতা ও স্কুল ছাত্রীর দরিদ্র ভ্যানচালক পিতা উপস্থিত সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে অংক পরীক্ষা নেওয়ার কথা বলে শিক্ষক ভজন কুমার শিকদার পাশ্ববর্তী সালাম মোল্যার বাড়িতে একটি নির্জন ঘরে নিয়ে তাদের ৫ শ্রেনীতে পড়ুয়া মেয়েকে ধর্ষণ করে। এসময় ধর্ষিতার মা ও প্রতিবেশি মহিলা ঘটনাটি দেখে ফেললে ধর্ষক পালিয়ে যায়। পরে ধর্ষকের পরিবারের লোকজন ও তার সহযোগিরা অর্থের বিনিময়ে স্থানীয় প্রভাবশালীদের মাধ্যমে বিষয়টি মীমাংসার কথা বলে তাদের জিম্মি করে রাখে। এছাড়া মামলা না করার জন্য অব্যাহত ভাবে হুমকী দিতে থাকে। পরবর্তিতে শুক্রবার ধর্ষিতার পিতা চকমাল বিশ্বাস বাদী হয়ে মহম্মদপুর থানায় মামলা দায়ের করেন। পুলিশ শনিবার ডাক্তারী পরীক্ষার জন্য ধর্ষিতাকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসেন।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম শামসুল হক মামলার কথা স্বীকার করেছেন। অভিযুক্ত স্কুল শিক্ষক ভজন কুমার শিকদার পলাতক রয়েছে তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
গুতা মারুন
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০১১ রাত ৯:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন