somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিজেই বিচার করুন কোনটা এবছরের শ্রেষ্ঠ ব্রিটিশ স্থাপত্য

০৩ রা অক্টোবর, ২০০৬ ভোর ৫:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চারুশিল্পীদের দক্ষতার মধ্যে মূর্তি বানানোটাই সবচে বেশি শ্রদ্ধা টানে সম্ভবত:। ভাষ্কর্য দেখলে আমিও মোহে পড়ি এবং ভাষ্কর দেখলে বিস্ময়ে খুঁটিয়ে দেখি, মানুষ তো? - ঈশ্বর বা শয়তানের বংশধর না তো? তবে কাজের জিনিসগুলোকে শিল্প করে তোলার বিষয়টি আমার কাছে প্রাধান্য পায় সবসময়। এসবের মধ্যে চেয়ার-টেবিল, হাড়ি-পাতিল তো আছেই, সবচে উপরে আছে স্থাপত্য। সুন্দর স্থাপত্য ভালবাসেন না এমন মানুষ কমই দেখেছি। নগর, আর নগরের ঐতিহাসিক স্থাপত্য দেখতেই অনেক মানুষ ভিনদেশে ভ্রমণ করে।

নতুন সব স্থাপত্য নিয়ে প্রতিবছর ব্রিটেনে প্রতিযোগিতা হয়। ব্রিটিশ আর্কিটেক্টসদের ইনস্টিটিউশন রিবা বাছাই করা স্থাপত্যগুলোকে 20 হাজার পাউন্ড মূল্যমানের স্টারলিং প্রাইজ দেয়। আমেরিকার ফিল্ম একাডেমি এ্যাওয়ার্ডের সাথে তুলনা করে একে বলা হয় স্থাপত্যের ব্রিটিশ অস্কার পুরষ্কার। বিচারকদের পাশাপাশি জনগণের আলাদা ভোটেও নির্বাচিত হয় লোকপ্রিয় স্থাপত্য। সেখানে ভোট দিতে পারেন সাধারণ আগ্রহী জনগণ (যাচাই করে দেখুন আপনার স্থাপত্য ধারণা কতটা সমসাময়িক)।

6টি ভবনের একটি শর্টলিস্ট করে রেখেছে রিবা। এর মধ্যে বাড়ি থেকে শুরু করে বিমানবন্দরও রয়েছে। পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেলের লাইব্রেরিমত প্রতিষ্ঠান আইডিয়া স্টোরও আছে সে তালিকায়। মোটেও হাসপাতালের মত নয় এমন একটি শিশু হাসপাতাল আছে। আছে ওয়েলসের সংসদ ভবন। ভবনগুলির ছবিতো দেয়া আছেই, সাথে আছে ভিডিও। ভিডিওগুলো ক্লিক করতে ভুলবেন না। স্থাপত্যকর্মে সৃজনশীলতা ও ব্যবহারিক দিকের প্রয়োগ শেষমেষ কতদূরে গিয়ে ঠেকেছে দেখতে পাবেন। আর স্থপতির শৈল্পিক সৃষ্টিশীলতা যে মুগ্ধ করবে, তার গ্যারান্টিও দিচ্ছি। বিচারক হয়ে ভোটও দিয়ে দিন। শিল্প-বিচারে নিজের যুক্তি-বুদ্ধিতে কিছুটা শাণ দেয়া হলো।

আবারও বলছি, ভিডিওগুলোতে ক্লিক করতে ভুলবেন না।
ঠিকানা হচ্ছে: http://tinyurl.com/hnrpj
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০০৬ ভোর ৫:৩৬
১৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সোনালি ডানার পাখি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:৫১


সোনালি ডানার পাখি
-এস এম আজাদ রহমান

স্বপ্নমাখা সেই দিন, ফিরবে কি আর কোনো দিন,
বুকের মাঝে বাজে আজও হারানো সুরের বীণ।

সোনালি ডানার পাখিটি আজ উড়ে গেল দূরে,
তারই স্মৃতি কাঁদায় আমায় নিশীথ... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

ক্ষমতার পালাবদল, শাসকের পুরোনো রোগ ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৯


জুলাই-আগস্ট মাসে যখন দেশে বিদ্যুতের সমস্যা চলছিল, তখন সংসদে এমপি রুমিন ফারহানা বিদ্যুৎ ও জ্বালানি-মন্ত্রীকে নিয়ে সার্কাজম করেছিলেন। তিনি বলেছিলেন, তাঁর গ্রামের মানুষ বারবার অভিযোগ করছে, টুকু (বিদ্যুৎ) আসে,... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×