ভালো লেখাগুলো দিয়ে ই-ম্যাগাজিন প্রকাশ
২৭ শে ফেব্রুয়ারি, ২০০৬ ভোর ৬:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যখন কম্পিউটার প্রথম এসেছিল তখন অনেকেই ভেবেছিল কাগজ, বই এসব বুঝি উঠে যাবে, কিন্তু তা হয়নি। কেনো হয়নি তার বিস্তৃত ব্যাখ্যা দেয়া সম্ভব। আমার মূল পয়েন্ট হচ্ছে এটি তুলে ধরা একজন ভালো লেখক তখনই ব্লগ লিখবেন যখন তিনি নিশ্চিত হবেন তার পরিশ্রম ও লেখা হারিয়ে যাবে না।
সবাই লেখক হয় না কেউ কেউ লেখক। লেখকেরা তাদের সৃষ্টিকে ভালোবাসের সন্তানের মত। লেখা অনেক সময়ই লেখকের কাছে অমরত্বের সন্ধান। তো ব্লগের লেখা যদি মানহীন লেখা, মন্তব্য আর ই-গালাগালি'র নীচে হারিয়ে যায় তবে সত্যিকার লেখকরা কখনও চাইবেন না এখানে লিখতে।
সুতরাং আমার প্রস্তাব প্রতি মাসের ভালো লেখাগুলো দিয়ে একটি ই-ম্যাগাজিন প্রকাশ করা হোক। এই কর্তৃপক্ষ যদি তা না পারেন তবে উৎসাহী অন্য কাউকে কন্ট্রাক্ট দিতে পারেন। জনমত জরিপের মাধ্যমে লেখা প্রকাশ করে ই-ম্যাগাজিন তৈরি করলে এবং তা অল্প দামে বিক্রির ব্যবস্থা করলে অনেকেই আগ্রহী হবেন। আর প্রকাশযোগ্য লেখার জন্য তখন তারা আরো মানসম্মত লেখা তৈরিতে উৎসাহী হয়ে উঠবেন।
আমার প্রস্তাব কাদের কাছে গ্রহনযোগ্য মনে হলো? হাত উঠান।

))
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯

বাঙালির উদরঘাটতি থাকলেও উৎসবে সদা মশগুল!
দ্যাশ নতুন কইরা স্বাধীন হইছে গো!
রঙবেরঙে পতাকায় বিলুপ্ত স্বজাতির মানচিত্র!
শুধু পতাকায় সীমাবদ্ধ নেই!
মনে হচ্ছে পাল্টে গেছে জাতীয়তা!
মধ্যরাতে ভেঙে যায় সুনিদ্রা কর্কশ...
...বাকিটুকু পড়ুন
জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়নআমাদের দৃষ্টিতে, তথাকথিত "জুলাই" বাংলাদেশের জন্য কোনো গৌরবের অধ্যায় নয়; বরং এটি জাতীয় ঐক্য, স্বাধীনতা, অর্থনীতি ও মুক্তিযুদ্ধের চেতনাকে প্রশ্নবিদ্ধ...
...বাকিটুকু পড়ুন
জাপানের সাবেক প্রধানমন্ত্রী হায়াতো ইকেদা ১৯৬০ সালের শেষভাগে তাঁর বিখ্যাত "ইনকাম ডাবলিং প্ল্যান" বা "আয় দ্বিগুণকরণ পরিকল্পনা" চালু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জাপানের অর্থনৈতিক...
...বাকিটুকু পড়ুন
ভয় পাবেন না
আশার পিদিম জ্বালিয়ে রাখুন
প্রাণের ধুকপুকি জাগিয়ে রাখুন
হেরে যাবেন না।
ঘাবড়াবেন না
নতুন স্বর ও সাহসী উচ্চারণে অনবদ্য হোন
ক্ষুরধার সৃষ্টির ঔজ্জ্বল্যে উদ্ভাসিত হোন
থামবেন না।
নগদমূল্যে বিকোবেন না
ক্লান্ত শিরায় নতুন রক্ত বইয়ে দিন
তাতিয়ে...
...বাকিটুকু পড়ুনইতিহাসে কোনো আদর্শ সত্যিকার অর্থে মরে না। সে শুধু নাম বদলায়, পরাজিত আদর্শেরও পুনর্জন্ম হয়।
১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানে মুসলিম লীগ একটি আসনও পায়নি। কিন্তু সেই রাতে মুসলিম লীগ মরেনি,... ...বাকিটুকু পড়ুন