somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লন্ডন: পড়ার ছলে কাজ

২৭ শে ফেব্রুয়ারি, ২০০৬ দুপুর ২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[লন্ডনে পড়তে আসার পরামর্শদিয়ে এখানে একটি লেখার ইচ্ছে ছিল। এ মর্মেরাজিবের একটি পোস্টের জন্য দায়িত্বটা বেশি বেড়ে গেলো। শুরুতেই বলে রাখি উচ্চশিক্ষার জন্য বিদেশ যাওয়ার বিষয়টি অনেক আগে থেকেই বাংলাদেশে চালু আছে। সেক্ষেত্রে আপনাকে কমনওয়েলথ, ব্রিটিশ কাউনিসল এরকম কোনো বৃত্তি ধরতে হবে। যারা এরকম বৃত্তি পেতে পারেন তাদের জন্য আমার পরামর্শ দেয়ার কিছু নেই। কারণ তাদের বৃত্তিই তাদেরকে পথ দেখাবে। আমার পরামর্শ হচ্ছে যারা আসলে নিজের খরচে এ দেশে এসে পড়াশোনার পাশাপাশি বা পড়াশোনা কম করেই আয় রোজগার করতে চান তাদের জন্য। আমাদের দেশে প্রচুর যোগ্য ছেলে-মেয়েরা যথার্থ আয় করতে পারছে না। এদিকে এখানে তাদের জন্য প্রচুর আয়ের উপায় আছে। সুতরাং কেনো নয়? 'ভিসামুক্ত বিশ্ব চাই' আন্দোলনে শরিক হতে অসুবিধা কি?]

প্রথমে বলি খরচ ও আয়ের পরিমাণ। বছরে 1 হাজার পাউন্ড দিয়ে যেকোনো বৈধ কলেজে আপনি একবছরের কোর্স নিতে পারবেন যে কোনো বিষয়ে। ছাত্র ভিসার সূত্রে আপনি সপ্তাহে 20 ঘন্টা ও ছুটির সময় কাজ করার বৈধ অনুমতি প্রাপ্ত। বিলেতে নূ্যনতম মজুরি ঘন্টায় 5.5 পাউন্ডের মত। সবচে বড় খরচ হলো বাড়ি ভাড়া। এতে আপনার সপ্তাহে খরচ হতে পারে 50-75 পাউন্ড। যাতায়াতের খরচ সপ্তাহে 15-20 পাউন্ড। খাওয়ার খরচ খুব কম। বাংলাদেশের মতই।
প্রচুর কাজ আর এসব কাজের জন্য লোক পাওয়া যায়না বলে বিভিন্নপ্রতিষ্ঠান বিদেশী ছাত্র-ছাত্রীদের ওপর নির্ভরশীল। সেকারণে কোনো ছাত্র-ছাত্রীই 20 ঘন্টা কাজ করে না। অনেক বেশি করে। ছুটির সময় অনেকেই 70 থেকে 80 ঘন্টা কাজ করে। কাজের অভাব নাই। সুপারমার্কেট ও রেস্টুরেন্টে ওয়েটার হিসেবে কাজই করে বেশিরভাগ ছাত্র-ছাত্রীরা।

তো সপ্তাহের একটা আয়-ব্যয়ের হিসাব হয়ে যাক:

40 ঘন্টায় আয়= 40*5.5= 220 পাউন্ড
বাড়ি ভাড়া===============70
গাড়ি ভাড়া===============15
খাওয়া-দাওয়া============15
---------------------------
সপ্তাহে সঞ্চয়============120 পাউন্ড
মাসে সঞ্চয়=============480 পাউন্ড
বছরে সঞ্চয়============5760 পাউন্ড
টিউশন ফি (বাদ)========1200
অন্যান্য খরচ=============460পাউন্ড
--------------------------------
তহবিল 4100 পাউন্ড

1 পাউন্ড= 120 টাকা
সুতরাং বছর শেষে মোট আয় 5 লাখ টাকা।

এটা আসলে নূ্যনতম আয় হলো। ছাত্র-ছাত্রীরা অনেক বেশি আয় করে। অনেকেই মাসে মাসে কিস্তিতে টাকা দিয়ে ঢাকায় ভালো ফ্ল্যাট কেনে। তবে সবচে লাভবান হয় যারা বিয়ে করে সঙ্গী আনে। কারণ সঙ্গী ফুলটাইম কাজ করার অনুমতি পায়।

কিভাবে আসতে হবে তা নিশ্চয়ই জানাতে হবে না। ঢাকায় বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির এজেন্ট আছে। তারা বিভিন্ন ঋতুতে শেরাটন হোটেলে এডুকেশান ফেয়ার করে থাকে। তাদের কাছেই সব তথ্য পাবেন।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×