somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডুবে যাচ্ছে ফাস্ট ফুড দানব ম্যাকডোনালড

২৮ শে ফেব্রুয়ারি, ২০০৬ সকাল ১১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাঁড় কমিউনিজমের দেশেও পুঁজিবাদী বিশ্বের যে দু'টি প্রতীক হাতুড়ি কাসত্দের চেয়েও বেশি জনপ্রিয় তা হলো ম্যাকডোনাল্ড আর কোকাকোলা। বিশ্বব্যাপী ভোগবাদের এই বিস্ফোরণকে কতিপয় সমাজবিজ্ঞানী চিহ্নিত করেছেন ম্যাকডোনাল্ডাইজেশন হিসেবে। এই প্রবণতায় হয়তো চিড় ধরেনি তবে প্রতিষ্ঠান হিসেবে ম্যাকডোনাল্ড এখন ইউরোপে খারাপ সময় পার হচ্ছে। কে জানে হয়তো এই শুরম্ন হলো ম্যাকডোনাল্ডের হলুদ 'এম'-এর অসত্দকাল।

ম্যাকডোনাল্ড উন্নতিরও প্রতীক। কোনো অপরিচিত দেশ বাণিজ্য-ব্যবসায় কতটা এগিয়েছে জানতে হলে প্রশ্ন করম্নন সেই দেশে ম্যাকডোনাল্ডের ফাস্টফুড শপ আছে নাকি। পিজা হা্ট ঢাকা শহরে দোকান খুলেছে কিন্তু ম্যাকডোনাল্ড এখনও যায়নি। শুধু একারণেই ভারতের অনেক শহরের সাথে সম্ভ্রমের দৌড়ে ঢাকাকে অনেক তরম্নণ-তরম্নণীরা পিছিয়ে রাখেন। ম্যাকডোনাল্ড এমনই সম্মাননার প্রতীক।

এহেন ম্যাকডোনাল্ড ইউরোপে তার বাজার হারাচ্ছে। ক্ষণটা প্রথম ধরা পড়েছে জার্মানি ও ব্রিটেনে। এখনও ঝেড়ে কাশছে না ম্যাকডোনাল্ড কর্তৃপক্ষ তবে পরোক্ষে তারা স্বীকার করেছে মরফিন ইনজেকশন দিয়ে বাঁচিয়ে রাখার বেশ কয়েকটি চেষ্টা বিফল হয়েছে। সুতরাং ব্রিটেনে তাদের অনত্দত: 25টি আউটলেট বন্ধ হয়ে যাচ্ছ্।ে 1974-এ প্রথম দোকানের ঝাঁপি খুলেছিল ব্রিটেনের উলউইচে এবং গত ত্রিশ বছরে নিরনত্দর সে সংখ্যা শুধু বেড়েছে হু হু করে। প্রায় 8,000 দোকান আছে তাদের ব্রিটেনে। বিশ্বে তাদের মোট রেস্টুরেন্টের সংখ্যা 31,000। তবে আরো কিছু ফ্র্যানচেইজ আছে তাদের।

ম্যাকডোনাল্ডের বড় শত্রম্ন হয়ে দেখা দিয়েছিল স্বাস্থ্য সচেতনতামূলক প্রচারণা। বার্গারের বিপক্ষে বিপুল প্রচারণা হয়েছে ব্রিটেনে। পরবর্তী প্রজন্মকে স্বাস্থ্যসচেতন করে তোলা হয়েছে। এতে এখন নানারকম স্বাস্থ্যসম্মত স্যান্ডউইচের দোকান ও ব্যক্তিমালিকানাধীন কফির দোকানগুলো জনপ্রিয়। কারণ তারা একেবারে তরতাজা খাবার বিক্রি করে। তো এই ধাক্কায় ম্যাকডোনাল্ডও শুরম্ন করে ক্রেতার সামনে হাতে বানানো স্যান্ডউইচ বিক্রি করা। 2003 সালে সব দোকানেই সালাদ বিক্রি করা শুরম্ন করেছে তারা। সব খাবারের পুষ্টিতথ্য জানাচ্ছে ক্রেতাদের। ভেজেটেরিয়ান সোসাইটির সাথে গাঁটছড়া বেঁধে ক্রেতাদের স্বাস্থ্যসম্মত খাবারের নিশ্চয়তা দিয়ে যাচ্ছে। কিন্তু কাকের ময়ুর সাজে অনেকেই ভোলেনি। টিনএজাররা বার্গার-চিপস-কোক ছেড়ে ধীরে ধীরে স্বাস্থ্যসম্মত খাবারের দিকে ঝুঁকছে। ম্যাকডোনাল্ডও নানারকম অদল-বদল করে ক্রেতা আকর্ষণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রায় 6300 দোকানে তারা ওয়ারলেস ইন্টারনেটের সুযোগ দিয়েছে। পস্নাস্টিকের চেয়ার বদলে সোফা বসিয়েছে অনেক দোকানে। কিন্তু ব্যর্থ হয়েছে ক্রেতাদের প্রলুব্ধ করতে। ইউরোপ জুড়ে তাদের বিক্রি কমেছে 6.6%। পরিস্থিতি এই ইঙ্গিতই করে যে এটি এই বিরাট প্রতিষ্ঠানটির অবনতির শুরম্ন।

ব্যবসা-বাণিজ্য নিয়ে যারা পড়েছেন তারা হয়তো জানেন যে সফল প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে এরকম একটি মিথ চালু আছে যে কোনো সফল প্রতিষ্ঠান 20 বছরের বেশি নেতৃত্ব ধরে রাখতে পারে না। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে ম্যাকডোনাল্ডের ক্ষেত্রেও তা সত্যি হতে যাচ্ছে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

×