somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যত দোষ দীক্ষক 'ঘোষ'

০১ লা মার্চ, ২০০৬ বিকাল ৩:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দোষটা দীক্ষকের ঘাড়ে দিচ্ছি কারণ প্রসঙ্গটি ওয়াইন নিয়ে। আরেকজনের ওপর দোষটা চাপানো যায় তিনি সৈয়দ মুজতবা আলী। প্রথম দীক্ষা তো তার কাছেই। যে ওয়াইন আজ কিনে নিয়ে আসলাম, একটি বা দুটি নয় ছয় ছয়টি বোতল, তার নাম খিয়ান্তি ক্লাসিকো। নামেই বুঝা যাচ্ছে ইটালির ওয়াইন। লাল। কিন্তু এর আবার বিশেষত্বের শেষ নেই। তো এই সাইটের পাঠকদের জন্য বিশেষত্বগুলো জানার চেষ্টা করলাম। আর তার ভিত্তিতেই এই লেখা তৈরি। (কে যেন অভিযোগ করেছিলো ব্লগ লিখে সময় নষ্ট কেন করি। তো এই যে জবাব। নিজে শেখা ও অন্যকে জানানো। তাও তড়িৎ। এর চেয়ে বড় কারণ কী হতে পারে।)

সে যাক। খিয়ান্তি ইটালির একটি বিশেষ জায়গা যা তাসকানি নামে বিখ্যাত প্রদেশের অন্তর্ভুক্ত। ওয়াইন তৈরি করছে তারা 1398 সাল থেকে আর রপ্তানী শুরু করেছে 17 শতক থেকে। তার মানে যখন আমরা শুধুই দুধের মাডা বানানো শিখেছি তখন থেকে।

তো জায়গার ও আবহাওয়ার বিশেষত্ব তো আছেই। তবে এটাও ঠিক আঙুর ছাড়া ঐ এলাকায় কিছুই হয় না। তবে গত 20 বছর ধরে ঐ এলাকার ওয়াইন উৎপাদকরা কালো মুরগি মার্কা সিলমোহর চালু করেছে যার নাম দিয়েছে তারা 'ক্লাসিকো' মানে আসল। অর্থাৎ এই সিল থাকলে বুঝতে হবে এই ওয়াইন খিয়ান্তিতেই তৈরি হয়েছে। আইন করে উৎপাদনের ক্ষেত্রে কড়া কড়া নিয়ম-কানুন তৈরি করা হয়েছে যাতে তাদের পণ্যের সুনাম অক্ষুণ্ন থাকে। ফলে আঙুর উৎপাদন থেকে শুরু করে বোতলজাতকরণ সবই আপনার ঐ এলাকাতেই করতে হবে। তবেই শুধু মিলবে কালো মুরগি মার্কা।

শুধু তাই নয় 100% আঙুর হতে হবে ঐ এলাকার এবং ওয়াইনে এ্যালকোহলের পরিমাণ থাকবে 12-12.5%। ওয়াইন পরিপক্ক হওয়ার জন্য কমপক্ষে 24 মাস সময় দিতে হবে। যে বছর ওয়াইন তৈরি করা হয়েছে তার পরের বছর 1 অক্টোবরের আগে বিক্রিকরা যাবে না। আইন দ্্বারা আরো অনেক গুণাগুণ সুনির্দিষ্ট করে দেয়া হয়েছে যেমন, রং, ফ্লেভার, চিনির মাত্রা বা এসিডিটি ইত্যাদি। সেসব এতই সুনির্দিষ্ট যে মনে হতে পারে তারা কোনো বিশেষ প্রয়োজনীয় ওষুধ বানাচ্ছে। একটা উদাহরণ দেই, রং-য়ের ক্ষেত্রে বলা আছে রং হতে হবে উজ্জ্বল রুবি লালএবং সময়ের সাথে সাথে তা হবে গারনেট রংয়ের। (রুবি ও গারনেট দুটোই পাথর)।

বুঝুন ঠ্যালা। আরেকটা কথা বলি। আমি যে ওয়াইনগুলো কিনে এনেছি সেগুলো আবার 2002 সালে তৈরি। 2002 সালে আবহাওয়া ছিলো খুব চমৎকার আর ভালো আঙুরের জন্য ভীষণ উপযোগী। সারা বিশ্বেসে বছর ভালো আঙুর তৈরি হয়েছে। সুতরাং প্লেনে বা রেস্টুরেন্টে যখন ওয়াইনের বোতল দেখিয়ে পছন্দ করতে বলে আমি কিন্তু 2002 সালের ওয়াইনই নেই। আর আপনারা?
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০০৬ সন্ধ্যা ৭:৫৯
২২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৩:৫০


জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন

ওরা ভয়ংকর

লিখেছেন রাজীব নুর, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯



বাঙালির উদরঘাটতি থাকলেও উৎসবে সদা মশগুল!
দ্যাশ নতুন কইরা স্বাধীন হইছে গো!
রঙবেরঙে পতাকায় বিলুপ্ত স্বজাতির মানচিত্র!

শুধু পতাকায় সীমাবদ্ধ নেই!
মনে হচ্ছে পাল্টে গেছে জাতীয়তা!
মধ্যরাতে ভেঙে যায় সুনিদ্রা কর্কশ... ...বাকিটুকু পড়ুন

জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়ন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ১১:০১


জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়ন

আমাদের দৃষ্টিতে, তথাকথিত "জুলাই" বাংলাদেশের জন্য কোনো গৌরবের অধ্যায় নয়; বরং এটি জাতীয় ঐক্য, স্বাধীনতা, অর্থনীতি ও মুক্তিযুদ্ধের চেতনাকে প্রশ্নবিদ্ধ... ...বাকিটুকু পড়ুন

জাপান যেভাবে মাত্র ৭ বছরে অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৭



জাপানের সাবেক প্রধানমন্ত্রী হায়াতো ইকেদা ১৯৬০ সালের শেষভাগে তাঁর বিখ্যাত "ইনকাম ডাবলিং প্ল্যান" বা "আয় দ্বিগুণকরণ পরিকল্পনা" চালু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জাপানের অর্থনৈতিক... ...বাকিটুকু পড়ুন

ভাংগুক অচলায়তন

লিখেছেন মাসুদ রানা শাহীন, ০৩ রা জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৯


ভয় পাবেন না
আশার পিদিম জ্বালিয়ে রাখুন
প্রাণের ধুকপুকি জাগিয়ে রাখুন
হেরে যাবেন না।

ঘাবড়াবেন না
নতুন স্বর ও সাহসী উচ্চারণে অনবদ্য হোন
ক্ষুরধার সৃষ্টির ঔজ্জ্বল্যে উদ্ভাসিত হোন
থামবেন না।

নগদমূল্যে বিকোবেন না
ক্লান্ত শিরায় নতুন রক্ত বইয়ে দিন
তাতিয়ে... ...বাকিটুকু পড়ুন

×