মারা যাওয়ার আগে যা দেখতে চাই
০২ রা মার্চ, ২০০৬ সকাল ১০:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মানবজীবন বিলাসিতা করার মত খুব একটা লম্বা নয়। মহাবিশ্ব বাদ দিলাম এই পৃথিবীর কত বৈচিত্র্যই তো দেখা হয়নি, হয়তো হবেও না। তবু আমাদের সবার মনের কোণে একটি গোপন আশা থাকে ভ্রমণের। এই পৃথিবীর বিচিত্র সব বিখ্যাত ল্যান্ডমার্কগুলো দেখার। মনে হয়, এগুলোই যদি দেখা না হয়, তবে এই পৃথিবীতে জন্ম নিয়ে এমন কি আর লাভ হলো।
মারা যাওয়ার আগে দেখা হয়নি এমন যেসব জিনিস আমি দেখতে চাই তার তালিকা বিশাল। কিন্তুযতদিন যাচ্ছে ততই বুঝতে পারছি এই বিশাল আকাঙ্খা পূরণ হওয়ার সম্ভাবনা খুবই কম। যদি না হঠাৎ করে ট্রাভেল রাইটার হয়ে যাই। তো এই জীবন থাকতে থাকতে, অর্থাৎ মারা যাওয়ার আগে অন্তত: যেসব জায়গায় আমি যেতে চাই এবং যা কিছু দেখতে চাই তার থেকে বেছে দশটির একটি তালিকা নীচে দিলাম:
1. মিশরের পিরামিড।
2. ইস্টার দ্্বীপের মূর্তিগুলো।
3. গালাপোগাস দ্্বীপ
4. ইস্তাম্বুল
5. তাহিতি
6. আলাস্কার বরফ ঢাকা পাহাড়
7. গ্র্যান্ড ক্যানিয়ন
8. নর্দান লাইটস
9. ভেনিস ও গন্ডোলা
9. হিরোশিমা ।
আপনারা অনেকেই হয়তো এসব দেশে আছেন আর ভাবছেন অন্য কোনো জায়গা বা প্রাকৃতিক বিষ্ময় দেখার কথা। কি দেখেছেন আর কি দেখেননি চলুন তার একটি আলোচনা হোক।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯

বাঙালির উদরঘাটতি থাকলেও উৎসবে সদা মশগুল!
দ্যাশ নতুন কইরা স্বাধীন হইছে গো!
রঙবেরঙে পতাকায় বিলুপ্ত স্বজাতির মানচিত্র!
শুধু পতাকায় সীমাবদ্ধ নেই!
মনে হচ্ছে পাল্টে গেছে জাতীয়তা!
মধ্যরাতে ভেঙে যায় সুনিদ্রা কর্কশ...
...বাকিটুকু পড়ুন
জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়নআমাদের দৃষ্টিতে, তথাকথিত "জুলাই" বাংলাদেশের জন্য কোনো গৌরবের অধ্যায় নয়; বরং এটি জাতীয় ঐক্য, স্বাধীনতা, অর্থনীতি ও মুক্তিযুদ্ধের চেতনাকে প্রশ্নবিদ্ধ...
...বাকিটুকু পড়ুন
জাপানের সাবেক প্রধানমন্ত্রী হায়াতো ইকেদা ১৯৬০ সালের শেষভাগে তাঁর বিখ্যাত "ইনকাম ডাবলিং প্ল্যান" বা "আয় দ্বিগুণকরণ পরিকল্পনা" চালু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জাপানের অর্থনৈতিক...
...বাকিটুকু পড়ুন
ভয় পাবেন না
আশার পিদিম জ্বালিয়ে রাখুন
প্রাণের ধুকপুকি জাগিয়ে রাখুন
হেরে যাবেন না।
ঘাবড়াবেন না
নতুন স্বর ও সাহসী উচ্চারণে অনবদ্য হোন
ক্ষুরধার সৃষ্টির ঔজ্জ্বল্যে উদ্ভাসিত হোন
থামবেন না।
নগদমূল্যে বিকোবেন না
ক্লান্ত শিরায় নতুন রক্ত বইয়ে দিন
তাতিয়ে...
...বাকিটুকু পড়ুন