somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যা আশংকা করেছিলাম তাই কি সত্যি হতে যাচ্ছে?

০৯ ই মার্চ, ২০০৬ ভোর ৫:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আন্তর্জালের অজস্র ব্লগসাইটে ইংরেজিতে লেখার মত অনেক সাইট আছে। বাঁধ ভাঙার আওয়াজ প্রিয় হয়েছিল কারণ এতে সরাসরি বাংলা লেখা যায়। তবু লিংকের জন্য, রেফারেনেসর জন্য, অনেক মন্তব্য ইংরেজি ভাষা থেকে তুলে দেবার জন্য ইংরেজি যাতে টাইপ করা যায় সে সুযোগ আমরা চেয়েছিলাম। কিন্তু আশংকা ছিল যে অনেকে এই সুযোগে পুরো পোস্টটাই ইংরেজিতে করবেন। একথা অনেকেই মানবেন যে, যারা বাংলা টাইপ করতে জানেন না তারাও কষ্ট করে এই সাইটে ব্লগ তৈরি করার জন্য বাংলায় লেখার চেষ্টা করেছেন। ধীরে ধীরে একটা গতি তৈরি হয়েছে। আরো চর্চায় তা আরো বাড়বে। কিন্তু ইংরেজির সুবিধায় যদি আমরা বাংলা ছেড়ে শুধুই ইংরেজির দিকে যাই তবে অচিরে হয়তো এই সাইটে বাংলায় লেখা ব্লগ অদৃশ্য হয়ে যাবে। তাছাড়া অনেকে ইংরেজি বিভিন্ন সাইট থেকে জোকস, গল্প ইত্যাদি এখানে কাট-পেস্ট করে যাবেন যা ধরা কঠিন হয়ে দাঁড়াবে। একথাগুলো গভীরভাবে ভাবলে যে কেউ অনুধাবন করতে পারবেন। সুতরাং সে নিয়ে বেশি কথা লিখে বিরক্তি সৃষ্টি করতে চাই না। তবে বাংলার ব্যবহারকে প্রাধান্য দিয়ে যদি ব্লগটি তার কার্যক্রম বহাল রাখতে চায় তবে নীতিনির্ধারকদের এ বিষয়ে পদক্ষেপ নিতে বলবো। আমি কিছু পরামর্শ দিতে পারি সে উদ্দেশ্যে:

1. সম্পূর্ণ ইংরেজিতে পোস্ট করাটা কি উচিত কি উচিত না সে বিষয়ে ব্লগারদের একটি মতামত যাচাই করা উচিত। অথবা ইংরেজিতে লেখার জন্য তারা আরেকটি পাতা বা আরেকটি সাইট চান কি না তাও জানতে চাওয়া উচিত।

2. ব্লগারদের মতামতের উপর ভিত্তি করে, যদি তারা শুধু বাংলার পক্ষে রায় দেন তবে নীতিমালায় এ শর্ত আরোপ করা উচিত যে সম্পূর্ণ ইংরেজিতে কোনো পোস্ট লেখা যাবে না। ইংরেজির ব্যবহার হতে হবে সহায়ক ভাষা হিসেবে। রেফারেনস, টার্মিনোলজি বা কোটেশনের জন্য।

3. একইকারণে, সম্পূর্ণ ইংরেজিতে লেখা পোস্ট মুছে ফেলা উচিত কতর্ৃপক্ষের। তবে তার আগে আইনটা হওয়া উচিত।

4. অন্যদিকে যদি ইংরেজিতে পোস্ট লেখাটা অধিকাংশের মনোবাসনা হয় তবে আলাদা একটা ইংরেজি ব্লগের পাতা খুলা যায় কিনা বা তার ব্যাপারে মতামতের নিয়ে সিদ্ধান্ত নেয়া উচিত।

তবে বিষয়টি সম্পর্কে সিদ্ধান্ত নেয়া উচিত দ্রুত। পুরো সাইটটি বযহরল হয়ে যাওয়ার আগে।

আপনার মতামত জানাতে পারেন। তাতে কতর্ৃপক্ষের সুবিধা হবে।
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০০৬ ভোর ৫:০৮
২২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামী লীগ ফিরতে পারে, তবে…

লিখেছেন শেহজাদ আমান, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৯:২০




১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু... ...বাকিটুকু পড়ুন

মহাসাগরের ধারের সেই ছোট্ট দ্বীপ সামোয়া এবং বিশ্বকাপ ফুটবল

লিখেছেন হাসান মাহবুব, ০২ রা জুলাই, ২০২৬ রাত ১০:৩২

বিশ্বকাপের এই মৌসুমে ফুটবল নিয়ে একটা দারুণ হার্ট লিফটিং মুভি দেখে ফেললাম - "Next Goal Wins"
গল্পটা আমেরিকান সামোয়ার জাতীয় ফুটবল দলকে নিয়ে। ২০০১ সালে অস্ট্রেলিয়ার কাছে ৩১-০ গোলে হেরে... ...বাকিটুকু পড়ুন

সিনেমা-গান-খেলাধুলা

লিখেছেন তানভীর রাতুল, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ২:১৭

আইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন

প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৩:৫০


জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন

ওরা ভয়ংকর

লিখেছেন রাজীব নুর, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯



বাঙালির উদরঘাটতি থাকলেও উৎসবে সদা মশগুল!
দ্যাশ নতুন কইরা স্বাধীন হইছে গো!
রঙবেরঙে পতাকায় বিলুপ্ত স্বজাতির মানচিত্র!

শুধু পতাকায় সীমাবদ্ধ নেই!
মনে হচ্ছে পাল্টে গেছে জাতীয়তা!
মধ্যরাতে ভেঙে যায় সুনিদ্রা কর্কশ... ...বাকিটুকু পড়ুন

×