somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বদরুল বনাম দীক্ষকঃ মিল ও অমিল

০৯ ই মার্চ, ২০০৬ সকাল ১১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকেই চমকে উঠবেন। দুই মেরুর দুই বাসিন্দা দু'জন। তাদের আবার মিলের প্রশ্ন উঠছে কেনো? অমিল ছাড়া দুজনের আছে কী?
হয়তো আপনারাই ঠিক। বদরুল নিজেই দীক্ষককে বলেছেন যে, "আপনি নাহয় আমার চেয়ে দু' কলম বেশি লেখাপড়া জানেন"। সুতরাং তাদের লেখা থেকে বুঝা যায় বিদ্যাশিক্ষায় একটা ফারাক আছে দু'জনের। এবং ফারাকটা বিশাল।
অমিলের তালিকায় আরো আসে তাদের ধর্মবিশ্বাস।
প্রোফাইলের দিকে তাকালে অনেক অমিল বের হয়। বদরুলের একখানা ফটুক শোভা পাচ্ছে, সাথে কিছু ভালো-মন্দ কথার বয়ান। দীক্ষকের সেসব কিছুই নেই।
বদরুলের কথাবার্তা শুনে তাকে যথেষ্ট সহজ সরল মনে হয়। দীক্ষক মহাকঠিন। তার ব্লগের নাম দুরাসদ দু্যলোক। এর যে কী মানে তা সম্ভবত: সেই শুধু জানে।
অমিলের তালিকা দীর্ঘ করে কি লাভ। শেষ আমরা তাদের দুজনকে দেখেছি কলম ধর্মঘটের পক্ষে বিপক্ষে যুদ্ধে রত। দীক্ষক বুলেটিন বের করে গেছেন আর বদরুল পোস্ট করে গেছেন। সেখানে ই খুঁজলে দুজনের অমিল অনেক পাওয়া যাবে।

তবে মিলও খুঁজে পাওয়া যায়। দুজন ধর্শঘট শেষে একসাথে চুপ মেরে ভদ্র হয়ে গেছেন। এটা একটা বিরাট মিল। তাছাড়া কখনও কখনও দীক্ষককে আঞ্চলিক ভাষায় বদরুলের সাথে মন্তব্য চালাচালি করতে দেখা গেছে, সেও একটা মিল। তবে ভীষণ এক মিল দেখা গেছে আজকে। কতর্ৃপক্ষ যখন ইংরেজির সুবিধা দিলেন তখন বদরুল (যদিও শোহেইল ও হিমুও প্রতিবাদে পোস্ট করেছিল) দীক্ষকের মত করে প্রতিবাদ শুরু করলেন। ডাক দিতে শুরু করলেন আন্দোলনের। আমার পোস্টে মন্তব্য করে বললেন শিরোনাম বদলে জোরে সোরে নামতে। সে যাক কর্তৃপক্ষের তড়িৎ সিদ্ধান্তের কারণে আন্দোলনটা দানা বাঁধতে পারেনি বা ধর্মঘট পর্যন্ত যায়নি। কিন্তু বদরুল ইতোমধ্যেই বেশ কয়েকটা পোস্ট মেরে দিয়েছেন। তার কায়দার সাথে দীক্ষকের কায়দার মিল ছিলো। দীক্ষক তার সব বুলেটিনে তালা ব্যবহার করেছিলেন ধর্মঘট বুঝাতে আর বদরুল ব্যবহার করেছেন শহীদ মিনার। সম্ভবত: বাংলা ভাষার গুরুত্ব বুঝাতে। সুতরাং আন্দোলনের ডাক দেয়া, আন্দোলন করা, আবার অঞ্চল এসব মিলিয়ে দুজনের মাঝে অনেক মিলই দেখা যাচ্ছে। কালে হয়তো আরো মিল বের হবে। অথবা আপনারা হয়তো আরো কিছু মিল লক্ষ করেছেন যা আমার দৃষ্টি এড়িয়ে গেছে।

তো এসব মিল দেখে আমার মনে একটা প্রশ্ন উঁকি দিচ্ছে তা হলো দীক্ষক ও বদরুল দু'জনের মধ্যে কে ওস্তাদ আর কে সাগরেদ?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

×