somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অতীত হাতরে বেড়াই

১২ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্কুল জীবনের সবটা ই আমি আমার গ্রাম এ কাটিয়েছি, গ্রাম এর মত মজার সময় গুলো আমি এখন ও অনেক বেশী মিস করি। সারা দিন খেলা, পুকুরে ঝাপিয়ে পড়া, আর বড় বাড়ি গিয়ে সাদা কাল টিভি দেখে নিজেকে ধন্য মনে করা। মাঝে মাঝে এই টিভি দেখার মাঝে ও অনেক ক্লাইম্যাক্স চলে আসতো, যখন আমরা খবর পেতাম কোন বাড়িতে ভিসিআর এনেছে। এই খবর পেলে ছোটদের মাঝে আনন্দের সীমা থাকতো না। কিন্ত একটা ছোট ছেলে এই সব দেখবে আর মনে প্রেম লালন করে যদি বউ নিয়ে আসে তাই ছোট দের জন্য এই জিনিস দেখতে হলে অবশ্যই বাসার কাউকে না জানিয়ে আসতে হবে । আর বাড়ির কেউ যদি জানতে পারে এই ছেলে ভিসিআর দেখসে তাহলে তার উপর যে কয়েকটা জালি বেত ভাঙবে তা না বললে ও চলে।

এক দিন খবর পেলাম পাশের গ্রাম এ ঐ জিনিস নিয়া আসছে। রাতের বেলা অনেক কষ্ট করে বড় কাকা কে ফাঁকি দিয়ে গেলাম বাংলা ছবি দেখতে। বড় কাকা যদি জানে আমি ঐ খানে যামু তাহলে আমার ওপরে ম্যাট্রিক্স ছবির একশন চলবে ,কাকার চোখ ফাঁকি দিয়ে পালিয়ে আসতে পারসি আর যাই কই? দৌড়ে গিয়ে সবাই কে ঠেলে সামনে গিয়ে বসলাম।কিন্ত কপালে কি আর এতো সুখ সয়? হটাত দেখি আমার পাশে আমার বড় কাকা বসে আছে।আমাকে দেখা মাত্র ই কানে ধরে বাড়িতে নিয়া আসছে।আর বাড়িতে মাকে গিয়ে সব বলছে আর যাই কই? আমার মা ভাবসে ছেলে এই বয়সে ই রোমান্টিক সিনেমার প্রতি এতো আগ্রহ বড় হয়ে কি করবে কে জানে । এই সব দেখে অন্য কোন মেয়েকে যাতে পালিয়ে নিয়ে না যেতে পারি সব ওষুধ ই তিনি দিলেন তার চিকন বেত দিয়ে। মার একটা ধারণা ছিল যে প্রেম মানে ই হল কোন মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়া।

ইন্টার এ পড়ার সময় বন্ধুদের পাল্লায় পড়ে একটা ছবি দেখসি হল এ গিয়ে, আমার জীবন এর প্রথম হল এ দেখা ছবি, ছবির নাম ফায়ার ।ছবির নায়িকা যার সব সময় গরম লাগে, যিনি কাপড় পড়া কে বিলাসিতা ভাবেন সেই তিনি হলেন পলি। বন্ধুরা সবাই বলসে এইডা নাকি সেরম ছবি, না দেখলে জীবন টা ই নাকি বৃথা। তাই জীবন সার্থক করতে গেলাম।কিন্ত যা দেখসি টা হজম করতে না পেরে ১ ঘণ্টার মাঝে সবাই বেরিয়ে আসলাম ।

এক দিন বিকালে আমি আর বাবা গেসি কিনাকাটা করতে , রিকসায় করে যাচ্ছি আর সামনের একটা রিকসায় মাইকিং করসে এই ভাবে “ কি ভাই খবর রাখেন কি আর জানেন কি ? কমিল্লার মধুমিতা সিনেমা হল এ চলসে পরিবারের সবাই কে নিয়ে দেখার মত ছবি , সম্পূর্ণ সামাজিক, রোমান্টিক , এএকশন ধর্মী ছবি, যে ছবি আপনি আপনার বান্ধবি কে নিয়ে দেখবেন বলে কথা দিয়েছিলেন সেই ছবি ফাআআআআআআআআআআ য়ার ফায়ার ফায়ার ফায়ার ।
১৩টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×