somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

percentage কম নাকি??? =p~ =p~ =p~

২০ শে জানুয়ারি, ২০১১ রাত ১০:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তখন আমি ক্লাস টেন এ ,মনের মাঝে বাংলা ছবির ক্লাইম্যাক্স এক দিন পরে টেস্ট পরীক্ষার রেজাল্ট দিবে।গোপন সুত্রে যাহা জানিতে পারলাম যে টেস্ট এ সবাই পাস কিন্ত যাদের percentage এ ঘাপলা আছে তাদের নাকি ফাইনাল পরীক্ষা দিতে দিবে না। আমার মাথায় অন্য চিন্তা আমি টেন এ স্কুল যাওয়ার ক্ষেত্রে খুব ই নিয়মিত থাকলেও ক্লাস থেকে স্কুল এর মাঠ ই আমার বেশী ভাল লাগতো। আমি মাঠে বসে পোলাপান ক্রিকেট খেলত আমি মুগ্ধ হয়ে দেখতাম, এমন না যে আমার খুব খেলতে ইচ্ছে করছে, পোলাপান ছুটাছুটি করছে টা দেখে ই আমার ভাল লাগতো।

মনে মনে অনেক ভয় পাইলাম এক সময় আমার সিনেমা পার্টনার আনাস ( মাঝে মাঝে ওরে নিয়া এক সাথে ক্লাস ফাঁকি দিয়ে সিনেমা দেখতাম ) বলল আমাদের স্কুল এর পিওন এর সাথে নাকি ওর ভাল যোগাযোগ আছে , পিওন রে ৫০ টাকা দিলে percentage পুরা ১০০ হবে , দরকার হলে বন্ধের দিন ও দিয়া দিবে। আমার নৌকার পাল এ বাতাস লাগল , মার ব্যাগ থেকে টাকাটা ছু মন্ত দিয়ে গায়েব করে অনিয়মিত ছাত্র থেকে নিয়মিত ছাত্র হলাম , মনে মনে খুব খুশি হলাম , আর আমি যে খুব বুদ্দিমান এটা ভেবে পরের দিন রেজাল্ট আনতে গেলাম একটা কথা শুনে খুব অবাক হলাম সবাই নাকি পরীক্ষা দিতে পারবে , কারণ সবার percentage ই ঠিক আছে। এই কথা শুনে খটকা লাগল সব পরীক্ষা দেয় কি করে আমি তো মাঝে মাঝে স্কুল এ যেতাম , অনেক ছেলে আছে যারা ভিডিও গেম এর দোকানকে ই নিজের স্কুল মনে করত। পরে যা জানলাম তা হল সাবাই নাকি ২০ টাকা দিয়া ই সব percentage পাইসে । মনে খুব কষ্ট পাইসি ,আনাস রে এই কথা বলায় ও বলল” দোস্ত মন খারাপ করিস না চল একটা সিনেমা দেখি , আমি টাকা দিবো “ আনাসের টাকায় সিনেমা দেখব তাই না করতে পারলাম না, যাক ৩০ টাকা বাচলে যে কাজে ব্যয় করতাম তা তো হয়ে ই গেল।

রেজাল্ট যে দিন দিল তার কিছু দিন পরে গেলাম প্রবেশ পত্র আনতে, ঐ দিন এক হুজুর স্যার অনেক জ্ঞানী জ্ঞানী কথা বলছে,যা আমার কানে এখন ও বাজে।এই যেমন নামাজ পড়বা , বড়দের সালাম দিবা, সিনেমা হল এর দিকে পা দিবা না।অনেক কথা , অনেক উপদেশ দিলেন , এগুলা আমার কানে বাজলে কি হবে মনে তো আর বাজে না ,কথা আছে না ভালবাসার টানে পাশে আনে না কি জানি ??? স্যার ভুল জাইগায় ঢিল মারসে ,তাই মন ফ্রেশ করতে এক দিন ১২ টার শো দেখতে গেলাম ।আমি সব সময় সামনে বসে উপরের দিকে তাকিয়ে সিনেমা দেখতে ভালবাসতাম, কারণ আমি যে গুলা ই দেখসি সব ই থার্ড ক্লাস এ বসে দেখা, তাই টিকেট কিনতে হাতে টাকা দিয়ে বললাম মামা একটা থার্ড ক্লাস এ দেন দেখি, আচমকা কে জানি আমার হাত ধরল পরে দেখি আমাদের হুজুর স্যার, আমি ভাবসি স্যার আজ আমারে ফাটাইব , কিন্ত স্যার আমাকে এমন ভাবে সব কিছু বুঝাই বললেন আমি তখন আস্ফত একটা কথা ই বলতাম মানুষ এতো ভাল হয় কি করে, স্যার আমাদের বাড়ি ও এক বার গেসিলেন কিন্ত কখনও ই আমার দুর্বলতা গুলা আমার বাবা কে বলে দেন নি।

ভাবছিলাম উল্টাপাল্টা কিছু লিখব এখন যখন স্যার এর প্রসঙ্গ এসে ই গেসে তাই স্যার নিয়ে ই কিছু লিখি।আমাদের স্কুল এ একটা নিয়ম ছিল যে যোহর এর নামাজ স্কুল এ সবার এক সাথে পড়তে হবে, না পড়লে মাইর কারে কয়?? তিনি এসে এই নিয়ম বন্ধ করে বললেন যার ইচ্ছা হবে সে ই শুধু নামাজ পরবে জোর করে নামাজ হয় না, যতক্ষণ কারো মন নিজ থেকে সারা না দিবে ততখন হাজার নামাজ পরে ও লাভ নাই। স্যার এর তিন ছেলে , দুই জন বুয়েট থেকে আর এক জন চট্টগ্রাম মেডিকেল থেকে পাস করে অনেক দিন ধরে ই দেশ এর বাইরে , হয়ত দেশ এর বাইরে যাওয়াটা স্যার এই কারনে ই পছন্দ করতেন না ।তাই তিনি একটা কথা সব সময় বলতেন তা হল যা করবে নিজের দেশে থেকে করবে ,আমার এই দেশ টা বড় ই অভাগা এই মা এর কাছে অনেক ঋণ আমাদের পারলে তোমরা একটু চেষ্টা করে দেখ এই ঋণ এর বোঝা কমান যায় কিনা।স্যার এর বেশী ভাগ কথা আমি না মানলে ও এই কথা টা যেন আমার মনে বাজে তা ই আমি চাই।
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×