somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আঁধার ...

২৫ শে মে, ২০১২ দুপুর ২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গাঢ় অন্ধকার। অন্ধকার অথবা অন্ধত্ব- ঠিক ধরতে পারিনি প্রথমটায়। নিস্তব্ধ চারপাশ। হঠাৎ জ্বলে ওঠা তীব্র সাদা আলো চোখে জ্বালা ধরিয়ে দিলো। প্রচন্ড যন্ত্রণায় কুঁকড়ে আসছে শরীর। নড়তে পারছি না। হাত, পা, মুখ-বাঁধা। চিৎকার করে যন্ত্রণাটা হালকা করার কোনও পথ নেই। এভাবে থাকতে থাকতে অনেকটা সময় পেরিয়ে যাবার পর আলোতে চোখ সয়ে এলো। বুঝতে চেষ্টা করলাম, কোথায় আছি। আশে-পাশে দেখার চেষ্টা করছি। কিন্তু তীব্র আলোটা স্পট লাইটের মত শুধু আমাকেই আলোকিত করে রেখেছে, আশে-পাশে দেখার উপায় নেই।

*

অন্ধকার , স্যাঁতসেঁতে এক দূর্গ। মেঝেতে তার পেট্রল আর গ্রীজের প্রলেপ। যেকোন মুহূর্তে তাতে আগুন ধরিয়ে দেওয়া হবে। অন্ধকারে দেয়াল হাতড়ে সিঁড়ি খুঁজছি। কে যেন হাতটা ধরে সিঁড়ির কাছে পৌঁছে দিলো। সংকীর্ণ, খাড়া সিঁড়ি বেয়ে নামছি, আন্দাজ করে পা ফেলছি, সাবধানে। পা পিছলে গেলে মুহুর্তেই তলিয়ে যেতে হবে অতল অন্ধকারে। ধীরে ধীরে বাতাস ভারী, গুমোট হয়ে উঠছে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। সিঁড়ি বেয়ে নামছি তো নামছিই। যেন শেষ নেই এই সিঁড়ির।

*

বাসটা মোড়ের কাছাকাছি নামিয়ে দিয়ে চলে গেল। বেশ নির্জন, সুপ্রশস্ত একটা রাস্তা। ডিরেকশন অনুযায়ী এই চৌরাস্তার মোড় থেকে ডানদিকে যেতে হবে আমাকে। আশে-পাশে রিকশা তো দূরের কথা একটা মানুষ পর্যন্ত নেই। উপায় না দেখে হাতের ট্রলি ব্যাগটা নিয়ে হাঁটা শুরু করলাম। সামনে এগোলে মানুষ দেখতে পাবো আশা করছিলাম। কিন্তু যতই সামনে এগোচ্ছি জায়গা যেন ততই লোকালয় থেকে দূরে সরে যাচ্ছে। এগোতে এগোতে ঘন একটা বনের মত জায়গায় চলে এসেছি। ঠিকানা ভুল করলাম না তো ? নাহ, চিরকুটে লেখা নির্দেশ অনুযায়ী স্টারলাইন বাসের শেষ স্টপেজ এই মোড়টায় আমি নেমে যাবো আর সেখান থেকে ডানে এগোলে পৌঁছে যাবার কথা। মনে সংশয় নিয়েই আরো একটু এগোই। একসময় মনে হতে থাকলো, বনের শেষের দিকে চলে এসেছি। বন পেরিয়ে সুবিশাল একটা মাঠ । মাঠের পাশ দিয়ে এই রাস্তা ধরে একদম শেষ মাথায় দেখা যাচ্ছে একটা চারতলা , সাদা বিল্ডিং। নাহ, ঠিকানা ভুল হয়নি তাহলে।

আমাকে রুম দেওয়া হয়েছে ২০৩ নং রুমে। ৩ বেডের একটা রুম। বাকি দুইজন রুমমেটের সাথে পরিচয় হলো। বেশ হাসি-খুশি আর হেল্পফুল। স্বস্তি পেলাম, দিন খুব একটা খারাপ কাটবে না এখানে।

প্রথম কয়েকটা দিন আসলেও খারাপ কাটলো না। মাসখানেক পর হঠাৎ একদিন সকালে বাড়ি থেকে ফোন এলো, বাড়ি ফেরা জরুরী, সম্ভব হলে সেইদিনই। দ্রুত বেরিয়ে সেই ঘন বন পেরিয়ে শহরে যাই, স্টারলাইনের ফিরতি টিকেট কিনতে। বাসের সময় হয়ে আসছে, প্রথম দিনে যে মোড়টায় নামিয়ে দিয়েছিল ঠিক ওখানেই দাঁড়াতে হবে। ফিরে এসে দ্রুত গুছিয়ে রাখা ব্যাগ নিতে রুমে ঢুকলাম। দরজা খুলে রুমে পা দিতে যাবো, তাকিয়ে দেখি মেঝে নেই, কিছুই নেই। বিছানা নেই, আসবাব পত্র নেই, রুমমেটরা নেই- কিছুই নেই। ২০৩ নং রুমের খোলা দরজাটা দিয়ে উঁকি দিলে নিচে দেখা যায় শুধু অতল অন্ধকার।




সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০১২ দুপুর ২:০৮
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামী লীগ ও আমরা কেনো ক্ষমা চাইবো‼️আমরা’তো বিচার করে শাস্তি নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ॥

লিখেছেন ক্লোন রাফা, ৩০ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:১৫



লাল বদরদের আমরা কেন কোনোদিন বিশ্বাস করবো না, পছন্দ করতে পারবো না, বেশিরভাগ ক্ষেত্রে প্রচন্ড ঘৃণা করবো, তার একটা ভালো উদাহরণ এই স্ক্রীনশটটা।

সব মানুষ একই রাজনৈতিক আদর্শে... ...বাকিটুকু পড়ুন

তুরস্ক-কেন্দ্রিক ভূরাজনৈতিক প্রভাব ও কাদের মোল্লাদের প্রেতাত্মার পুনরুত্থান

লিখেছেন শ্রাবণধারা, ৩০ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:৩১


বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, "বাংলাদেশ থেকে জামাতকে রাজনৈতিকভাবে নির্মূল করতে কাজ করতে হবে"। "নির্মূল" শব্দটি সম্পূর্ণভাবে দূর করার অর্থে ব্যবহৃত হয়। যেমন, কলেরা বা ম্যালেরিয়া নির্মূল করা, কিংবা... ...বাকিটুকু পড়ুন

পানির ক্যানভাসে ডুবন্ত শহর

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ৩০ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:২৯



প্রতিবেদক: আশরাফুল ইসলাম
স্থান: প্রবর্তক মোড়, চট্টগ্রাম
সময়: সকাল ১০টা ৩০ মিনিট


ক্যামেরার লাল বাতিটা জ্বলছে। লেন্সের ওপর বৃষ্টির ছোট ছোট কণাগুলো অবাধ্য হয়ে জমছে। আমি মাইক্রোফোনটা শক্ত করে ধরে লেন্সের দিকে তাকালাম।... ...বাকিটুকু পড়ুন

বিপদ

লিখেছেন রূপক বিধৌত সাধু, ৩০ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৪:০৫


বিপদ নাকি একা আসে না—দলবল নিয়ে চারদিক থেকে ঘিরে ধরে। প্রবাদটির বাস্তব এবং কদর্যরূপ যেন এখন মৃণালের জীবনেই ফুটে উঠেছে। মাত্র মাসখানেক আগে বাবাহারা হলো। পিতৃশোক কাটার আগেই আবার নতুন... ...বাকিটুকু পড়ুন

নগর দর্পন

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ৩০ শে এপ্রিল, ২০২৬ রাত ৯:৫১



১. মিরপুর ডিওএইচএস থেকে কুড়িল বিশ্বরোড যাওয়ার পথে ফ্লাইওভারের ওপর এক অনাকাঙ্ক্ষিত দৃশ্য। এক ভদ্রলোকের প্রায় ৪৮ লাখ টাকার ঝকঝকে সেডান হাইব্রিড গাড়ির পেছনে এক বাইক রাইডার ধাক্কা দিয়ে স্ক্র্যাচ... ...বাকিটুকু পড়ুন

×