somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শব্দকাহন ...

১২ ই জুন, ২০১২ দুপুর ২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এখন আর শব্দ দেখতে পাই না। শব্দ খুঁজে পাই না। জানালার ভাঙা কাঁচটার মধ্য দিয়ে হু হু করে আসা হিম বাতাসের মতই শব্দরা বেরিয়ে গেছে অন্য কোনও এক চোরা ফাটল দিয়ে।
চোরা ফাটলে হঠাৎই হয়ত চমকে যায় কোনও আলো। আবারো অন্ধকার। ফাটলটা হারিয়ে ফেলি। শব্দরা আবার পালাতে থাকে।
অন্ধকারে হাতড়ে বেড়াই। সবদিক শূণ্য। হাতে ঠেকে না কিছুই। শব্দেরা হারিয়ে গেছে। শব্দ অথবা অক্ষর অথবা যতি চিহ্ন আর সাদা স্পেসের বিরতি কিংবা বিন্দু, তিনটা ডট । অদৃশ্য হয়েই আবার হয়ত শব্দেরা ফিরে আসছে পর্দার আড়ালে । এদিকে পর্দাটা স্বচ্ছ হতে গিয়েও হতে পারছে না। অর্ধস্বচ্ছ অবস্থাতেই ফেরত পাঠাচ্ছে শব্দগুলোকে। শব্দগুলোকে পর্দার আড়াল থেকে বের করতে পর্দায় ফুটো করা দরকার আর এজন্য চাই সুঁচাগ্র ছেদন যন্ত্র । অথবা তার চেয়েও ছোট, চায়ের লিকার বাঁধা থাকে যে ব্যাগে, তার মত । ব্যাগেপোড়া চা-পাতার মত শব্দগুলোকে বন্দী করে ছেড়ে দেই টগবগে ফুটন্ত কেটলীর ভেতরে । কিংবা কেটলীর নলের বাষ্পতে ক্রমশ সিক্ত হওয়া শব্দগুলোকে দেখবো কাঁচা সোনা অথবা ধূসর কিছু রঙ ছড়াতে।

*

অদৃশ্য এক লাইনে অদ্ভুত এক রেলগাড়ি চলছে। বগির সংখ্যা অনির্দিষ্ট। ছোট ছোট স্কয়ার, রেক্ট্যাঙ্গুলার বাক্স চেপে তৈরি হচ্ছে এক একটি বগি। বগিগুলোকে বিচ্ছিন্ন দেখা গেলেও আসলে কিন্তু বিচ্ছিন্ন নয়। একসাথে বেশকয়েকটি মিলে তৈরি হচ্ছে গাড়ি।
চলছে গাড়ি। কখনো উলটো তীরের বাক্স চেপে বগিগুলোকে অদৃশ্য করে ফেলা হচ্ছে। কোথাও আবার দেখা যাচ্ছে রেলপথ অসমাপ্ত। তখন অসমাপ্ত পথ থেকে দিক পরিবর্তন করে আবার নতুন গন্তব্যের উদ্দেশ্যে ছুটছে গাড়ি।


চলছে গাড়ি,
কুঁ ঝিক ঝিক শব্দ তুলে
ভাবনাগুলো দিচ্ছে পাড়ি।



সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১২ বিকাল ৪:৫২
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪৫


শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

সম্প্রতি ভারতের নয়াদিল্লিভিত্তিক The Foreign Correspondents' Club of South Asia আয়োজিত একটি বিশেষ ভার্চুয়াল অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও... ...বাকিটুকু পড়ুন

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৯:০৩

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-



(১) ৫ আগস্ট ২০২৪, সেনা তত্বাবধানে শেখ হাসিনার চপ্পল পড়ে দৌড়ে হেলিকপ্টার যোগে পলায়ন দৃশ্য
"১২০৪ সালে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×