হঠাৎ রাস্তায় দেখা হবে কে জানতো? কত্তোদিন দেখা হয় না। ভুলেই গিয়েছিলাম সব। প্রথম দিকে একটু একটু খারাপ লাগতো। মাঝে মধ্যে একটু কান্নাও পেত। মাঝে খুব রাগ হতো। না, সনিয়ার উপর রাগ হতো না। হতো নিজের উপর। রাগ হতো নিজের ভিরুতার উপর।
তখন তো আমার চাকরি ছিল। ছিল এখন থেকে আরো ভালো ইনকাম। তারপরও সোনিয়ার বিয়ের আগে আমার কাছে এসে কান্নার মানে বুঝতে পারার সাহস ছিল না। এমন একটা ভাব দেখিয়েছিলাম যেন আমি কিছুই পারি না। আমি প্রেম বুঝি না, ভালোবাসা বুঝি না, অনেক স্মার্ট আমি । বুঝি শুধু বন্ধুত্ব। কিন্তু এখন আমি সবই বুঝি। কিন্তু বন্ধুত্ব বুঝি না। এখন কেউ যদি সামান্য হেসে কথা বলে, তাই মনে হয় প্রেম। তাতেই মনে করি কোন এক দাবি। আজকে সনিয়ার হাসি দেখে মনে হচ্ছিল এমন কোন দাবি। তারপরও স্মার্ট হওয়ার চেষ্টা এখনও আমার গেলো না।
কে জানি বলেছিল হেন্ডসেক করার সময় হাত শক্ত করে জোরে চাপ দিতে হয়। তাই আজ সনিয়ার স্বামির সাথে পরিচিত হওয়ার সময় হাত শক্ত করে জোরে চাপ দিলাম। আবার যখন ওর পাঁচ বছরের ছেলে রাতুলের সাথে হেন্ডসেক করছিলাম তখন ও দিলাম চাপ। রাতুল তো ভেঁ ..
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৩:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


