somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভারতের ঋণ আর কত রক্ত দিয়ে শোধ করতে হবে?

২৯ শে জানুয়ারি, ২০১১ দুপুর ১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভারতের ঋণ আর কত রক্ত দিয়ে শোধ করতে হবে?

--------------------------------------------------------------------------------
সাইদ আরমান, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম



ঢাকা: ভারত আমাদের স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছিলো। এটা ঐতিহাসিক সত্য। এরজন্য আমরা কৃতজ্ঞ। তার ঋণ কি রক্ত দিয়ে শোধ করতে হবে? তবে কি পরিমাণ রক্ত ওরা ঝড়াবে। যদি তা না হয় তবে কেন এভাবে হত্যা করা হবে? নির্যাতন করা হবে?

কথাগুলো ক্ষোভ আর দুঃখ নিয়ে বাংলানিউজকে বলছিলেন কুড়িগ্রামের ফুলপুর থানার কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এন্তাজ আলী সরকার। শুক্রবার ঢাকার একটি অনুষ্ঠানে এসেছিলেন তিনি। অনুষ্ঠানের পর তিনি বাংলানিউজকে দেওয়া সাক্ষাতকারে ক্ষোভের কথা জানান।

সম্প্রতি বিএসএফের গুলিতে নিহত ১৫ বছরের কিশোরী ফেনালী তার ইউনিয়নের বাসিন্দা ছিলেন।

ফেলানীর কথা উল্লেখ্য করে এন্তাজ আলী বলেন, বিএসএফ ফেলানীর লাশটি দিতেও টালবাহানা করছিলো। তার সঙ্গে থাকা স্বর্ণালংকার আজও আমরা পাইনি।

এন্তাজ আলী বলেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী দিন দিন যেন বেশি মারমুখী হচ্ছে। সীমান্ত এলাকায় তাদের অত্যাচার নির্যাতন বাড়ছেই। ইদানিং মাঝে মধ্যে বাংলাদেশে ঢুকে পড়ছে। আবার ডেকে নিয়েও অত্যাচার করছে।

সীমান্তের বর্তমান পরিস্থিতি কেমন যানতে চাইলে বলেন, যে মুহূর্তে কথা বলছি এই মুহূর্তেও হয়তো বিএসএফ কাউকে আটক রেখেছে।

তিনি বলেন, বৃহস্পতিবার ঢাকায় আসার আগেও বিএসএফ এর হাত থেকে একজনকে ছাড়িয়ে রেখে এসেছি। তাকে ওরা এমন ভাবে মেরেছে না দেখলে বিশ্বাস হবে না।

এন্তাজ আলী অভিযোগের সূরে বলেন, গুলি করে হত্যার খরব পত্র-পত্রিকায় প্রকাশ পেলেও বিভিন্ন রকম নির্যাতনের খরব তো আর ছাপা হয় না।

তিনি বলেন, ধর্ষণের সঙ্গেও জড়িত বিএসএফ। ভারতে যাওয়ার সময় ধরা পড়া সুন্দরী নারীকে ধর্ষণের পাশাপাশি ওরা অনেক সময় সীমান্ত এলাকায় কাজ করতে যাওয়া নারীদের ডেকে নিয়েও ধর্ষণ করে।

এন্তাজ আলী সরকার বলেন, স্বামীকে নির্মম ভাবে মেরে স্ত্রীকেও ওরা ধর্ষণ করেছে। পরে ওই ব্যক্তি মারা গেছে। তিনি বলেন, বিএসএফ এর নির্যাতনে যারা আহত হয়ে দীর্ঘদিন চিকিৎসা নিয়ে মারা যান তাদের হিসাব কেউ রাখে না।

বিডিআর (বিজিবি) এসব ব্যাপারে কি ভূমিকা পালন করে প্রশ্নে তিনি বলেন, গুলি করে হত্যা করলে লাশ এনে দেয়। এর বেশি কিছু নয়। আর বলে মেরে ফেলেছে এখন আর কি করা যাবে। অধিকাংশ ক্ষেত্রেই তারা নীবরই থাকে বলব। হত্যার কোনো বিচার এযাবৎ দেখিনি।

চোরাকারবারির সঙ্গে বিএসএফ জড়িত উল্লেখ করে এন্তাজ আলী বলেন, বিএসএফ-বিডিআর যোগসাজশেও অনেক সময় চোরাচালানে যুক্ত থাকে। আর এসব ভাগ বাটোরা তো সমস্যা হলে বিএসএফ পরে বাংলাদেশিকে ধরে নিয়ে ক্ষোভ মিটাতে চেষ্টা করে।

বাংলাদেশিদের সীমান্তের ওপারে বেশি যাবার কারণ উল্লেখ্য করে এই জনপ্রতিনিধি বলেন, জীবন-জীবিকার তাগিদে যেতে হয়। এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। যেতে হবেই। মানুষ যাবেই। তাছাড়া সীমান্তবর্তী এলাকায় চাষবাস করতে, গরু চড়াতে, মাছ ধরতে মানুষ যায়। অনেক সময় জেলেদের ধরা মাছও ওরা নিয়ে যায়। মারধর করে।

ওপারে পার করে দিতে যে ঘাটগুলো রয়েছে সেগুলো কে নিয়ন্ত্রণ করে প্রশ্নে বলেন, স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক দলের কর্মীরা এসব চালায়। ওদের কিছু বলা যায় না।

স্বাধীন চলে ফেরায় সমস্যা হয় কি-না? উত্তরে এন্তাজ আলী, সন্ধ্যার পর আর বিডিআর সীমান্ত এলাকায় কাজ করতে দিতে চায়না। বলে নিরাপত্তা জনিত সমস্যা।

তিনি জানান, আমাদের দিকে যেন তাকানোর কেউ নেই। সরকাদের উদ্যোগও চোখে পড়ার মত নয়। এভাবে আর কতদিন ওরা আমাদের হত্যা করবে জানিনা।

বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১১
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×