উৎপাদনমুখী শিল্প খাতে কম সুদে দীর্ঘমেয়াদি ঋণ দেওয়ার উদ্যোগ সরকারের
১৪ ই জুন, ২০১৫ বিকাল ৩:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দেশের উৎপাদনমুখী শিল্প খাতের ভালো উদ্যোক্তাদের বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে অচিরেই কম সুদে দীর্ঘমেয়াদি ঋণ দিচ্ছে সরকার। এ টাকা দেশের ভেতরে উৎপাদনমুখী নতুন শিল্প স্থাপন, আগে স্থাপিত শিল্পকারখানার আধুনিকায়ন ও সম্প্রসারণ কাজে ব্যবহার করতে পারবেন উদ্যোক্তারা। তবে এ টাকা কোনোক্রমেই সেবা খাতের নতুন শিল্প স্থাপনে, আগে স্থাপিত শিল্প আধুনিকায়নে বা সম্প্রসারণে ব্যবহার করা যাবে না। দেশের শিল্প খাতে কম সুদে দীর্ঘমেয়াদি ঋণের জোগান বাড়াতে সরকার এ উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও বিশ্বব্যাংকের সমন্বয়ে ৩০ কোটি ডলারের (স্থানীয় মুদ্রায় প্রায় ২ হাজার ৪০০ কোটি টাকা) একটি তহবিল গঠন করার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত হয়েছে। এ তহবিল থেকে দীর্ঘমেয়াদি ঋণ দেয়া হবে। ঋণের মেয়াদ হবে ৩ থেকে ১০ বছর। আগামী সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যেই ঋণ বিতরণ শুরু হবে বলে সরকার আশাবাদী। এ তহবিলের ঋণের সুদের হার ব্যাংক থেকে কম হওয়ায় উদ্যোক্তাদের আগ্রহ বাড়বে। ফলে এটি শিল্প খাতে কম সুদে দীর্ঘমেয়াদি ঋণের বাজার তৈরিতে একটি বড় উৎস হিসেবে কাজ করবে। যা দেশের শিল্প বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১৫ বিকাল ৩:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।
নৌকায়...
...বাকিটুকু পড়ুন
ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।
যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম...
...বাকিটুকু পড়ুন
পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা....
...বাকিটুকু পড়ুন

আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। ভাবনা এক সময় সত্যি হয়ে গেলো।
দু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১

লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত
আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,...
...বাকিটুকু পড়ুন