বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের পারস্পরিক সম্পর্ক, সৌহার্দ্য ও সম্প্রীতির বিস্তার বৃদ্ধিতে সড়ক যোগাযোগ চালুর সিদ্ধান্ত
২১ শে জুন, ২০১৫ বিকাল ৩:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের জনগণ পারস্পরিক সম্পর্ক, সৌহার্দ্য ও সম্প্রীতির বিস্তার চলছে দীর্ঘকাল ধরে। এবার চারটি দেশ নতুন করে গড়ে তুললো সড়ক যোগাযোগ। বিমানপথই এই দেশগুলোর যোগাযোগের প্রধান মাধ্যম অনেকদিন ধরে। অবশ্য বাংলাদেশ-ভারত স্থলবন্দরগুলোও সচল হয়ে উঠেছে। এখন চারটি দেশ মিলে অসম্ভবকে সম্ভব এবং অকল্পনীয়কে বাস্তবে রূপদানের মাধ্যমে সমৃদ্ধশালী ও সম্পদশালী করে তুলবে। প্রতিবেশীর মধ্যে সুসম্পর্ক না থাকলে অবাধ বাণিজ্যের এই চরম প্রতিযোগিতাপূর্ণ যুগে এগিয়ে যাওয়া দুরূহ। এই প্রথম সড়কপথে সরাসরি নিজস্ব যানবাহন নিয়ে অন্যদেশে যাওয়া যাবে। এই সড়ক সংযোগ চালু হলে বছরে বাংলাদেশ আয় করবে প্রায় বিশ হাজার কোটি টাকা। আদায় হবে ১৫ ধরনের মাসুল। আগামী অক্টোবরে পরীক্ষামূলক চালুর পর ২০১৬ হতে নিয়মিত সড়ক যোগাযোগ শুরু হবে। অর্থনৈতিক ও যোগাযোগ উন্নয়নের জন্য এই সংযোগ বাংলাদেশকে যেমন সমৃদ্ধ করবে তেমনি অন্য দেশগুলোকেও। বাণিজ্য যোগাযোগ সুদৃঢ় হলেই গতিশীল অর্থনৈতিক অবস্থান তৈরি করতে পারবে দেশগুলো। চার দেশের মধ্যে গড়ে উঠবে বিনিয়োগের সহজ ব্যবস্থা। তেমনি অন্যান্য ক্ষেত্রও সম্প্রসারিত হবে। এতে মিয়ানমার ও চীনকে সংযুক্ত করার ব্যবস্থা রাখা হয়েছে। তা হলে অর্থনৈতিক খাতে বিশাল অগ্রগতি ঘটবে। চার দেশের মধ্যে সড়ক সংযোগ শুভ হোক। শুভ হোক নতুন এই যাত্রাপথ।

সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০১৫ বিকাল ৩:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মহাজাগতিক ভাবনা
মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।...
...বাকিটুকু পড়ুনসালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে

এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫
বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
ভূমিকামানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,...
...বাকিটুকু পড়ুনআমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে
মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে
কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন
যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন