নিভৃত পল্লী গ্রামের মানুষের জন্য বহুতল ফ্ল্যাট বাড়ি নির্মাণের সিদ্ধান্ত সরকারের
০৮ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিভৃত পল্লী গ্রামের মানুষ থাকবে শহরের মতোই বহুতল ফ্ল্যাট বাড়িতে। যেখানে থাকবে গ্যাস ও বিদ্যুতের সুবিধা। ফ্ল্যাট কিনতে বেশি অর্থেরও দরকার হবে না। সাধ্যের মধ্যে খুব কম ডাউন পেমেন্টে বসবাস করা যাবে উন্নত মানের আধুনিক ফ্ল্যাটে। তারপর কিস্তির অর্থ পরিশোধের ব্যবস্থা করে দেবে ফ্ল্যাট বরাদ্দের সরকারী কর্তৃপক্ষ। এটা রুপকথার কোন অবাস্তব গল্প মনে হলেও বর্তমান সরকারের উদ্যোগে তা বাস্তবে রুপ পেতে চলেছে। ইতোমধ্যে কাজও শুরু হয়েছে ৭ বিভাগের একটি করে গ্রামে। আগামী বছরের মধ্যেই নির্মিত প্রতিটি চারতলা ভবনে ২শ’৭২টি করে পরিবার আশ্রয় পাবে। পর্যায়ক্রমে তা ছড়িয়ে দেয়া হবে দেশের সব প্রান্তে। প্রতিটি বহুতল ভবনে চার ধরনের ফ্ল্যাট থাকবে। প্রতিটি ফ্ল্যাটেই বেডরুম, ড্রইংরুম, রান্নাঘর, খাওয়ার স্পেস ও এ্যাটাচ্ড বাথরুম সুবিধা আছে। ঢাকা বিভাগের গোপালগঞ্জের মোকসেদপুর উপজেলার জলিরপাড়া গ্রামের মধ্যদিয়ে পল্লী জনপদ প্রকল্পের কাজ শুরু হয়েছে। সেখানে ৩ দশমিক ৭৫ একর খাস ভূমির ওপর নির্মিত হচ্ছে এমন ফ্ল্যাট ভবন। এভাবে সিলেট বিভাগের দক্ষিণ সুরমা, খুলনা বিভাগের রূপসা বাটিয়াঘাটা, রংপুর সদরের নিয়ামতপুর, বগুড়ায় শাজাহানপুর উপজেলার জামালপুর সহ প্রতিটি স্থানে জমি কেনা হয়েছে। চট্টগ্রাম ও বরিশাল বিভাগে শীঘ্রই জমি কেনা হবে। প্রতিটি গ্রামে একই পরিমাণ জমিতে নির্মিত হবে প্রতিটি ভবন। এই পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) মাধ্যমে। সরকারের এ পরিকল্পনার মাধ্যমে নিভৃত পল্লী গ্রামের মানুষ শহরের মতোই বহুতল ফ্ল্যাট বাড়িতে থাকতে পারবে। উন্নত মানের সুযোগ সুবিধা পাবে গ্রামের জনগণ।
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি আর কবিতা লিখব না বলেও
লিখে ফেলি একটি মুমূর্ষু কবিতা–
জন্ম নেয়ার আগেই যারা অবিরাম
মৃত্যুযন্ত্রণায় কাতরাচ্ছে, লাথি মারছে
পদ্যের চিরায়ত চোয়ালে !
পঙক্তিতে পঙক্তিতে পথ হেঁটে
প্রচণ্ড পিপাসায় আমি পান করি
কবিতার স্নিগ্ধ জল; আর... ...বাকিটুকু পড়ুন
আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
ইসিয়াক, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩১

শরৎ-প্রাতে শিউলি ঝরা ক্ষণে
দিবাকর ছড়ায় হাসি।
দিঘির জলে রক্তিম পদ্ম
ফুটেছে রাশি রাশি।
ছাতিম গাছের নিভৃত নির্জনে
সবুজ পাতার ঘ্রাণ।
সুখ আহ্লাদে ডাকছে নিসর্গ
উচাটন মন প্রাণ।
স্নিগ্ধ বাতাস দোলা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬

এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই...
...বাকিটুকু পড়ুন