somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বর্তমান সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের ফলে দীর্ঘদিনের স্বপ্নপূরণ হতে যাচ্ছে নাগরপুরের মানুষের

১২ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অবশেষে স্বপ্নপূরণ হতে যাচ্ছে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পূর্বাংশের মানুষের। তাদের দীর্ঘদিনের দাবি ছিল উপজেলার কেদারপুর গ্রামে ধলেশ্বরী নদীর ওপর ব্রিজ নির্মাণের। তাদের সে দাবি বাস্তবায়ন করছে সরকার। ধলেশ্বরী নদীর ওপর নির্মিত হচ্ছে ব্রিজ। ৫২০ দশমিক ৬০ মিটার পিসি গার্ডারের এ ব্রিজটি নির্মাণ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), টাঙ্গাইল। ব্রিজটি নির্মাণের ফলে টাঙ্গাইলের নাগরপুর-মির্জাপুর ভায়া মোকনা সড়কে সরাসরি যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে। ব্রিজের নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। পিলারগুলো পানির ওপরে উঠে গেছে। ইতিমধ্যে ব্রিজের ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে। কেদারপুরে ধলেশ্বরী নদীর ওপর এ ব্রিজ নির্মিত হলে সিরাজগঞ্জের চৌহালীসহ টাঙ্গাইলের নাগরপুরের পূর্বের বিশাল চরাঞ্চলের মানুষ অল্প সময়ে সহজেই সারুটিয়া-ধামরাই হয়ে সরাসরি ঢাকা যেতে পারবে। এতে অন্তত ৬০ কিলোমিটার রাস্তা কমে যাবে। সময় কমে যাবে প্রায় অর্ধেক। এখন দেলদুয়ার উপজেলার এলাসিন ইউনিয়নে ধলেশ্বরীর ওপর নির্মিত শামসুল হক সেতু পার হয়ে টাঙ্গাইল শহর দিয়ে তাদের ঢাকা যেতে হচ্ছে। ফলে তাদের অনেক সময় যানজটে আটকা পড়ে থাকতে হয়। তা ছাড়া দূরত্বও অনেক হওয়ায় সময়-অর্থ দুটোই বাড়তি দিতে হচ্ছে। যত তাড়াতাড়িই হোক না কেন নৌকা দিয়ে নদী পার হয়ে তারপর জরুরি কাজ করতে হয়। রাতে নৌকা পাওয়া যায় না। রোগী নিয়ে খুবই কষ্ট হয়। ধলেশ্বরী নদীর ওপর এ ব্রিজটি হলে নাগরপুরের চরাঞ্চলের মানুষদের ঢাকায় যাতায়াত অনেক সহজ হবে। ব্রিজটি নির্মিত হলে এতদিনের কষ্ট লাঘব হবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:১৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাবধানের মার্ নেই

লিখেছেন ঢাকার লোক, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৩১


নিউ ইয়র্ক থেকে ফিরার পথে নিউ আর্ক্ লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন এরোপ্লেনে উঠে নির্দিষ্ট সীটের কাছে পৌঁছলাম দেখলাম এক প্রৌঢ় ভদ্রলোক জানালার পাশের সিটটাতে অলরেডি বসে আছেন। আইল ও... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

×