রাজধানীতে স্বয়ংক্রিয় ইন্টিলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম ব্যবস্থায় সামগ্রিক ট্রাফিক ব্যবস্থার উন্নতির পাশাপাশি রোধ হবে সড়ক দুর্ঘটনা
১৩ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দুর্ঘটনা ঘটালে স্বয়ংক্রিভাবে চালক ধরা পড়বেন এমন উন্নত প্রযুক্তি ইন্টিলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম(আইটিএস) প্রথম বারের মতো রাজধানী ঢাকার চারটি গুরুত্তপূর্ণ স্থানে স্থাপন করবে বাংলাদেশ সরকার। স্থানগুলো হলো, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের গুলশান-১, মহাখালী (রেলক্রসিংয়ের ইন্টারসেকশন)। আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পল্টন ইন্টারসেকশন এবং গুলস্তান(ফুলবাড়িয়া) ইন্টারসেকশন। নতুন এই প্রযুক্তি ব্যবহার করে এই চারটি ইন্টারসেকশনে সড়ক দুর্ঘটনার তথ্য-উপাত্ত (ট্রাফিক এক্সিডেন্ট ডাটা) এবং রাস্তায় চলাচলকারী যানবাহনের সংখ্যাগত তথ্য (ট্রাফিক ভলিউম ডাটা) খুব সহজেই স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড করা সম্ভব হবে। এবং ‘অপটিমাল কন্ট্রোল অব ট্রাফিক সিগন্যালের মাধ্যমে চারটি স্থানে যানবাহনের মসৃণ চলাচল নিশ্চিত করা সম্ভব হবে। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ইন্টারসেকশনগুলোতে পুলিশ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের পক্ষে সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও তদারকি করা সম্ভব হবে। এতে করে কোনো চালক সড়ক দুর্ঘটনা ঘটালে স্বয়ংক্রিয়ভাবে ধরা পড়বেন। সড়কে লাশ ফেলে পালানোর সুযোগ থাকবে না চালকের। এতে করে একদিকে দুর্ঘটনার হার যেমন কমবে তেমনি সামগ্রিক ট্রাফিক ব্যবস্থারও উন্নতি হবে।

সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৮

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশবক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুনতোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার...
...বাকিটুকু পড়ুন