somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভোট কাহিনী

২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এবারের সিটি নির্বাচনে সবচেয়ে ‘হাস্যকর’ বিষয়টি ছিলো মার্কা নির্বাচন। মুলা, মিষ্টি কুমড়া, শিলপাটা, টিস্যু পেপার বক্স, বয়াম, ভ্যানিটিব্যাগ, ফ্রাইংপ্যান, ও কাটা চামচ এর মতো অদ্ভুত ও হাস্যকর সব প্রতীক। এসব মার্কা দিয়ে নির্বাচন কমিশন চরম মেধাশূণ্যতার পরিচয় দিয়েছে বৈকি! অনেকটা অমানবিক এর পর্যায়ে চলে যায়। আম-জাম, কাঠাল দিলেও খারাপ হতো না। তামাসার তো একটা সীমা থাকে। নাকি?

আর ক’ঘন্টা পেরোলেই নির্বাচন। শুরু হবে ভোটগ্রহণ। বলতেই হয়, বাংলাদেশ ভোটবিপ্লব নির্ভর একটি দেশ। এখানে যেমন যোগ্যতার কোনো বাছবিচার হয় না ঠিক তেমনি ভালো মানুষদেরও কদর হয় না। গণতান্ত্রিক প্রক্রিয়ার এটিই সবচেয়ে বড় ব্যর্থতা। বিজ্ঞরা বলেছেন, বাংলাদেশে রাষ্ট্রক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে গণতন্ত্র’ই পারফেক্ট। বাকি মতবাদগুলো এদেশে কাল্পনিকই থেকে যাবে। অথবা ক্ষণভঙ্গুর। যদিও ইসলামিস্টরা মনে করেন, গণতন্ত্রের বাইরে গিয়ে গণদাওয়াতের মাধ্যমে সর্বশেষ গণআন্দোলন করে রাষ্ট্রক্ষমতায় যাওয়া সম্ভব। তবে সেটা সময় সাপেক্ষ। আপাত ‘গণতন্ত্রই একমাত্র পথ’ একথা মানতে সবাই একমত।

ভোট কাকে দিবেন? কাকে দিলে কাক কাকা করবে না। সেটা বুঝার ক্ষমতা আছে বলেই আপনি নাবালক না অথবা ভোটার। আমার ভোট অমি দেবো যাকে ইচ্ছা তাকে নয়; যোগ্য দেখে দিবো ভোট/পক্ষ দিয়ে হবো জোট। একটি দেশ বা জাতির জন্য পূর্বের ইতিহাসের কোনো বিকল্প নেই। ইতিহাসের শিক্ষা ছাড়া কোনো জাতির সুদিন ফিরে না। অতীতে দেখেছি পাস করার পর শাসকরা শোষণে ব্যস্ত। মরিয়া হয়ে উঠে দূর্নীতিতে। ইশতেহারের কথা বেমালুম ভুলে যায়।

প্রজন্ম! সুযোগ এবার আপনার হাতে। সময় এসেছে পাল্টাঘাত দেয়ার। এ সময় নিজের। এ সময় ভাগ্যের। পরিবেশবান্ধব, সুশৃঙ্খল, দূর্নীতিমুক্ত, যানজটমুক্ত, আবালমুক্ত, ক্লিন ও শান্তির শহর গড়ে তুলতে পারেন আপনিই। সৎ, যোগ্য, আদর্শ প্রার্থী’ই যেনো হয় আপনার আমানত কা নিশানা। খেয়ানত যেনো না হয়। প্রমান করুন আগামীকালের ভোটবিপ্লবের মাধ্যমেই। শুভ হোক সিটি নির্বাচন।
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৫৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা: (দ্বিতীয় পর্ব)

লিখেছেন মৃত্যুঞ্জয়, ২৯ শে জুলাই, ২০২৬ রাত ২:০০

কোথায় হারিয়ে যাচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম?

দ্বিতীয় পর্ব: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার বিভাজন এবং অসম প্রতিযোগিতা

একটি শিশুর শিক্ষাজীবন শুরু হয় প্রাথমিক স্তর থেকে। কিন্তু মাধ্যমিক পর্যায়ে পৌঁছানোর পর থেকেই শুরু... ...বাকিটুকু পড়ুন

দেবদাস, কালজয়ী উপন্যাস এবং চিত্রনাট্যের পটভূমি

লিখেছেন মেহবুবা, ২৯ শে জুলাই, ২০২৬ সকাল ১১:২৮


প্রথম ১৯২৮ সনে নির্বাক "দেবদাস" মুক্তি পায় ফনী বর্মা এবং তারকবালা অভিনীত ছিল সেটি। এরপর প্রমথেশ বড়ুয়া এবং যমুনা বড়ুয়া অভিনীত সবাক দেবদাস মুক্তি পায় ১৯৩৫ সনে। তারপর... ...বাকিটুকু পড়ুন

যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুলাই, ২০২৬ দুপুর ১:৪৩




যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে
শান্ত গৌরবে, সেই আত্মারা কোথায় বেঁচে রয়।
দয়ার প্রতিটি বীজ সর্ন্তপণে বপন করা হয়,
সপ্তাকাশে উজ্জ্বল ফসল তবে অবধারিত রয়।

সাত আকাশের চরাচরে , ছায়া... ...বাকিটুকু পড়ুন

মন কেমনের দিনে

লিখেছেন শাওন আহমাদ, ২৯ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৫



মাঝেমধ্যেই মনের ক্যানভাসটা কেমন যেন বিবর্ণ হয়ে যায়। পৃথিবীর সমস্ত রং হারিয়ে যায় অচেনা পথের বাঁকে। কোনো সংকেত ছাড়াই একরাশ এলোমেলো বিষণ্ণতা এসে জেঁকে বসে মনের কার্নিশে। চারপাশের চেনা জগৎটা... ...বাকিটুকু পড়ুন

"দুষ্টের দমন শিষ্টের পালন"- হলো একটি সনাতন নীতি...

লিখেছেন জুল ভার্ন, ২৯ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৭



"দুষ্টের দমন শিষ্টের পালন"- হলো একটি সনাতন নীতি, যার অর্থ খারাপ বা অন্যায়কারীকে শাস্তি দেওয়া এবং ভালো বা সৎ মানুষকে রক্ষা করা। এটি মূলত সমাজে শান্তি ও ন্যায়বিচার... ...বাকিটুকু পড়ুন

×