তোমাকে চিন্তা করি কূজন-ভরা
জাহাজঘাটায়, পাঁড়াগার বস্ত্রের গৌরবে, তরল হিরে দিয়ে তৈরি
নক্ষত্রবাটে, চরের অন্ধকারের মতো শত মহিষ ছুটিয়ে আকাশে
আর নষ্ট হয়ে যাওয়া বধূদের সঙ্গে, চুরি হয়ে যাওয়া বনের
কীর্তিকলাপের মধ্যে, বুকখোলা বকফুলগূলির ফোয়ারার
সুগন্ধে, মরুর প্রতিবিম্ব পরা এক নাবিক-তারকা দেশে,
দাঁড়িয়ে, বনমাছকে নিয়ে বিছানায় যেতে যেতে; শুয়ে,
ভেঙে পরে, আর ছাটাই হয়ে যাওয়া রাস্তাগুলোতে চোখ
অন্ধকারে ভিজিয়ে : ‘তোমাকে চিন্তা করতে পারবো বলে
বেঁচে থাকতে চাই আরো
কিছুটা সময়’।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



