somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রজাপতির ডানার মতো ছড়ানো দু'হাত এবং হস্তবিশারদ

০৬ ই নভেম্বর, ২০০৯ রাত ৩:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দুই হাত মেলো দিখি- মেললাম।
প্রজাপতি উড়ে গেলো।
প্রখর চোখ ও রোদ এখন আমার হাতে-
আমি অগোছালো দেখে নিলাম অনিশ্চিত
এলোমেলো রেখা।


বিদেশো যাইবা বন্দু
বিদেশো যাইবা-
সহজ ঢেউয়ের লাহান ঘুরিয়া বেড়াবা।
(সমূহ সম্ভাবনায় আধুনিক আমি কিছুটা গ্ল্যাড হই-
খুশিকে লুকাই স্মার্টলি।)

ট্যাকা পয়সা হইবো তোমার, রাখতে না পারিবা,
সকলি তলায়া যাবে দরিয়ারও বুকে বন্দু,
রাখতে না পারিবা।
(মিশ্র অনুভূতি হয়। পারা না পারার দোলায় দুলতে থাকি-
কিছু মেদ বাড়ে কিছু ঝরে যায়, হায়!)

তোমার চুলের তলে আরো আসে চুল
কে পাইবো তোমারে খুঁজিয়া নির্ভূল,
খোলের তলানিতে অনাবাদি জমি
কে জানিবে তোমার কাসে কি খাঁটি কি দামি!
(ভাবি, ভাবতে থাকি। কত জানাকে কত নানাভাবে জানি।)

বন্দু তুমি প্যাঁসাও হুদাই সহজও বিষয়
এটারে ওইটার লগে আন্তাজে জড়াও;
যেইহানে সবুজ জমিন তুমি দেখো ক্ষরা,
বন্দু পথে আইলা না।
(হাতের তালুতে চোখ বুলাই।
কিছু হিজিবিজি- সনাতন ভাষার মতো দেখি;
কোনো নির্দিষ্ট পথরেখা অক্ষিগোচর হয় না।)

আওলাদ হইবো গো তোমার দুনিয়া কাঁফানি,
মাটির ঢেলায় দিবো রূহেরও ধমনি।
বজ্র-বৃষ্টি সব কিসুরে করবে সে তো জয়,
মেরাজে মেরাজে যার কাটিবো সময়।
(অনাগত এই সন্তানের প্রতি হিংসা অনুভব করি।
তার জন্মরোধ সংক্রান্ত ভাবনায় আমি আক্রান্ত হই।)-

সুখে থাকিবা তুমি রাধারাণী লগে
মজিবা আনন্দ ঢঙে নাচিয়া খুশিতে-
একবারই ভাঙ্গিবে প্রাণ ভাঙ্গিবে সংসার
পরকীয়া ঘাটে আসি দিবো ধরি টান-
তবু বন্দু তোমার কইলাম কাটবো খুশির কাল।
(‘সংসার সুখের হয় রমণীর গুণে’-
আমার ভবিষ্যত সংসার(!)কিসের গুণে
হাসিখুশি টাওয়ার হয়ে উঠবে ঠিক ঠাহর করতে পারি না-
যদিও এই চিন্তার ফলাফল শূণ্য,
তবু ভাবতে ভালো লাগে, ভাবি।)

কথাডা কইতে আমার মনে নাহি চায়!
তবু বন্দু বইলা রাখি- মনে নাহি চায়!
মাথাডা আউলা তোমার আরো হওয়ার আসে,
শেষতক ঘুরবা তুমি মাজনুনেরও বেশে।
(আউলা পিরিয়ড থেকে পূর্ণপাগল এ পৌঁছানোর মাঝে যেহেতু, ধরে নেই,
এখনও যথেষ্ট সময় রয়েছে;
তাই এই অবিকৃতব্রেইনের কালে বৈঠক খতম করি এবং
আমি ও হস্তবিশারদ চারচক্রযানের দিকে রওয়ানা হই।
কেননা বাস মিস করার মতো যথেষ্ট অচেতন আমরা কেউই ছিলাম না।)

আমরা কিভাবে বলি- মেঘের উড়াল
এখানে, ওখানে-
আমাদের এপাশে ওপাশে।
কিভাবে বলি- পাখিরা
কোন পথে উড়ে যাবে?
তবু বলি-
মেঘেরা দক্ষিণে যাবে; তবু ভাবি
এই পাখি তুমি খুব কাছাকাছি হবে; হয়তো বা।



কলোনী:৩ ০৫.১১.০৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×