ভালই লাগছে।চার মামলায় জামিন পেলেন মাহমুদুর রহমান। আবার দেখব তাকে। আর তার সাহসী কথায় থরথর করে কাঁপতে থাকবে দেশদ্রোহীদের বুক।
প্রকৌশলী এই মানুষটিকে প্রথম থেকেই আমার ভাল লাগে। ভাল লাগে তার স্পষ্টবাদীতার জন্য। বিশেষ করে তত্ত্বাবধায়ক আমলে যখন সবাই ফখরুদ্দীন দের পাচাটা হয়ে গেছিল তখন তার কলাম পড়ে সত্যিকার অবস্থা বুঝতে পারতাম।
সেই মাহমুদুর রহমানকে সরকার গ্রেফতার করেছে খোঁড়া অজুহাতে। অবৈধ প্রকাশনার নামে। কিন্তু সেই মামলায় পরদিন ঠিকই জামিন পেয়েছেন তিনি। সরকার বেপর্দা ভাবে পুলিশকে দিয়ে তার বিরুদ্ধে মামলা করে। তিনি নাকি পুলিশের কাজে বাঁধা দিয়েছেন।অখচ কোন ওয়ারেন্ট ছাড়া আসলে পুলিশ তাকে ধরে নিয়ে যায়।
তারপর উত্তরার মামলা। তত্ত্বাবধায়ক সরকারের সময় তার কলাম লেখায় বিরক্ত হয়ে ফখরুরা এই মামলা করেছিল। আওয়ামীরা কথায় কথায় ফখরুকে এত গালি দেয়। কিন্তু এক্ষেত্রে বুঝা যায় তার অবস্থা।
এর আগেও আমার দেশ চালু হলে আবার বন্ধ করে দেয় সরকার।
একটা কথা সহজ" এই সরকারের নীতি:
১. খোজা মামলায় গ্রেফতার। যা কিনা একদিনেই জামিন দেয়।
২. সাথে সাথে হাজার খানেক নতুন মামলা পুলিশকে দিয়ে করাও।
৩. ডিপফ্রীজ থেকে আরো মামলা খুঁজে এনে লিংক করে দাও।
৪. তারপর রিমান্ডে নিয়ে অত্যাচার কর।লোভ দেখাও। ভয় দেখাও।
কিন্তু এসব কিছুতেই আশা করি মাহমুদুর কাবু হবেননা।
কারণ তিনি যে আমাদের শেষ ভরসা। আগামীদিনের কান্ডারী।
প্রকৌশলী মাহমুদুর রহমান। দেশের জন্য কথা বলাই যার অপরাধ।
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১০ রাত ২:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


