রকেটের দরজাটা খুলতে না খুলতেই হুড়মুড়িয়ে বেড়িয়ে এল সালেহ। চারপাশে তাকিয়ে মুগ্ধ হয়ে গেল সে। দেখতে অনেকটাই আদিম পৃথিবীর মত। নতুন এই গ্রহেই ঘর বাধবে সালেহ আর স্পর্শ। ধ্বংসপ্রায় পৃথিবীকে চির বিদায় জানিয়ে এসেছে ওরা। নতুন গ্রহে ঘর বাধার স্বপ্ন গুলো উকি দিতে লাগলো সালেহ এর চোখে। হঠাত্ স্পর্শের কথা মনে পড়তেই পিছনে ফিরে তাকাল সে। ঐতো স্পর্শ বেরিয়ে আসছে। কি অপূর্বই না লাগছে ওকে। সালেহ ওকে দেখে একটা মুচকি হাসি হাসল। এখনই স্পর্শ এই নতুন গ্রহে পা রাখতে যাচ্ছে। রকেট থেকে বেরুতে যাবে ঠিক সেই মুহূর্তে স্পর্শ টলে পড়ে গেল। কি ঘটলো কিছুই বুঝলো না সালেহ। দ্রুত স্পর্শের পাশে এসে বসল সে। স্পর্শের ঠিক মাথার মাঝখানে একটা গোল গর্ত হয়ে রয়েছে। ঠিক যেমনটা লেজার বীম গানের আঘাতে হয়। সালেহ কিছুতেই বিশ্বাস করে উঠতে পারছে না কি হয়েছে। এই গ্রহে কে আছে যে এই কাজ করবে। স্পর্শকে ছাড়া সালেহ কখনোই বাঁচতে পারবে না। হঠাত্ করে সালেহ বুঝতে পারলো তাকে কি করতে হবে। সে দ্রুত রকেটের ভিতরে গিয়ে টাইম মেশিনে বসল। সময়টাকে ঠিক ১০ মিনিট পিছিয়ে নিয়ে গেল সে। আকাশের দিকে তাকাল সে। ঐতো রকেট টা আসছে। হঠাত্ আরেকটা কথা মনে পড়ে গেল তার। আরে এই সময়েও তো আরেকটা সালেহ আছে। ওকে সরিয়ে দিতে হবে। তাহলেই স্পর্শকে ফিরে পাবে ও। দ্রুত একটা গাছের পিছে গিয়ে লুকোল সে। ঐতো ২য় সালেহ বেরিয়ে আসছে। লেজার বীম গানটা বের করলো ১ম সালেহ। ২য় সালেহ এর দিকে তাক করে নিশানা ঠিক করে ট্রিগার চাপলো সে। একি, ২য় সালেহ পিছে ঘুরে গেল, লেজার বীমটা তখন বেরিয়ে আসতে থাকা স্পর্শের মাথায় গিয়ে লাগলো। টলে পড়ে গেল স্পর্শ। ২য় সালেহ দৌড়ে গেল। কিছুখন পড়েই রকেটের ভিতরে ছুটে গেল সে। ১ম সালেহ হতভম্ব হয়ে গেল। গোলমালটা বুঝে গেল সে। ওকে থামাতে হবে এখনই। ছুটে রকেটের ভিতরে গেল সে। কিন্তু না, দেরী হয়ে গেছে। ২য় সালেহ টাইম মেশিনে করে সময়ের পিছনে চলে গেছে ততখনে। মাথাটা ধপধপ করা শুরু করলো সালেহ এর। সময়ের চক্রে বাধা পড়ে গেছে সে। এখন অনন্ত সময় ধরে একই ঘটনা ঘটে যাবে। যেন চলমান নাটকের শেষ অংশের অফুরন্ত পুঃন মন্চায়ন।
যে পথে তুমি গেলে
যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!
জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন
=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ের ওপারে অপেক্ষা

-একটি অসমাপ্ত প্রেমের গল্প
শীতের সকাল।
রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন
আলপিন!!!!!

আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন
সময়ের পরিক্রমায়.....
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।