নিকট বন্ধুর ক্ষেত্রেঃ আব্বে হালা কই তুই? গার্লস কলেজের চিপায় আয়। (মনেমনেঃ চা এর বিলটা তো তুই ই দিবি, আয় আইজকা)
আত্নীয়ের ক্ষেত্রেঃ আসসালামু আলাইকুম। জি আন্টি। কলেজেই আছি। (আমাগোডায় না, মাইয়াগোডায় আছি) জি ভালো করে পড়তাছি। (পড়াশুনা না, মাইয়াগো প্রেমে পড়তাছি)
বসের ক্ষেত্রেঃ জি বস। অবশ্যই। এক্কেরে ঠিক কইছেন, সূর্য পশ্চিম দিকে উঠে, পূর্ব দিকে অস্ত যায়। (আপনের টাক মাথায় চুল উঠলে বিশ্বাস করুম)
গার্লফ্রেন্ডের ক্ষেত্রঃ না জানু, কোন সমস্যাই না। ৫ হাজার টাকার ফ্লেক্সি আবার কোন ব্যাপার হইলো? এখনি পাঠাইয়া দিতাছি। (কি যে কমু? আবার বাপের পকেট মারতে হইবো)
বাপের ক্ষেত্রেঃ না আব্বা। সত্য কইতাছি, আমি টাকা নেই নাই। ভাইয়ারে দেখলাম নতুন মোবাইল কিনছে। (দিলাম ভাইয়ারে ফাসাইয়া)
স্যারের ক্ষেত্রেঃ জি স্যার। বাসার অবস্থা বড়ই খারাপ। এইজন্যই গত সপ্তাহে আসতে পারি নাই। আপনার এমাসের বেতনটাও হয়তো দিতে পারব না। (গত সপ্তাহে পরিবারের সাথে সুইজারল্যান্ড ঘুরতে গেছিলাম। আসার সময় আপনার বেতনের টাকা দিয়া গাট্টা কিন্না খাইছি। বড়ই মজা)
পুলিশের ক্ষেত্রেঃ জি না স্যার। বিশ্বাস করেন, আমি ঐ মাইয়ার পিছে পিছে চলি না। ঐ মাইয়ায় ই তো আমার আগে আগে চলে। (গ্লাস অর্ধেক গালি আর গ্লাস অর্ধেক ভরা, দুইটা একই কথা)
অপরিচিত মাইয়ার ক্ষেত্রেঃ আপনার কন্ঠটা অনেক সুন্দর, আপনিও নিশ্চয়ই অনেক সুন্দরী। (চান্স লইয়া দেখি। হইলেও হইয়া যাইতে পারে) কি! ও তুমি পাশের বাসার কাজের মাইয়া। হ্যালো হ্যালো, কথা শুনতে পাইতাছি না। হ্যালো। নেটওয়ার্কে প্রবলেম। (হায়রে খোদা! শেষ পর্যন্ত কাজের মাইয়া)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

