জরুরি কাজে সবসময় মাথা ঠান্ডা রাখতে হয়। মাথা গরম করলে কাজ ঠিকমত হয় না। ভজগট পাকিয়ে যায়। আজকের কাজটা জরুরি। কোন রকম ভজগট পাকানো যাবে না। পরিকল্পনাটা আবার ভেবে দেখল ইফাত। কোথাও ভুল থাকলে হবে না। নাহ, কোন খুত নেই। কোন খুত থাকারও কথা নয়। অনেক ভেবে চিন্তে তবেই পরিকল্পনা করা হয়েছে। ঘড়িটা দেখে নিল। সাড়ে বারোটা বাজে। এটাই ঠিক সময়। ঘর থেকে বেড়িয়ে রান্নাঘরে আসল। ধারালো একটা ছুরি বেছে নিল। হাত দিয়ে ধারটা দেখে নিল। যথেষ্ট ধারালো।এবার ছুরিটা ডান হাতে নিয়ে শরীরের পিছনে নিয়ে গেল। বারান্দার দরজাটা আস্তে করে খুলে বারান্দায় ঢুকল। ঔতো ঔখানে। পরিকল্পনা মতো এখানেই থাকার কথা ছিলো। সব ঠিকঠাক মত হচ্ছে। আস্তে করে ওর দিকে এগিয়ে গেল। আগে থেকে যাতে টের না পায়।। একে বারে কাছে গিয়ে দাড়াল। আরেকবার ভাবল। তারপর ছুরিটা আস্তে করে সামনে নিয়ে এলো। সজোরে গলা বরাবর চালিয়ে দিল। ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো। গল গল করে লাল রক্ত বেরিয়ে আসছে। পৈশাচিক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইল। আস্তে আস্তে দেহটা নিস্তেজ হয়ে আসছে।। একেবারে নিস্তেজ হয়ার পর দেহটা রান্নাঘরে নিয়ে এলো। সবকাজ ঠিক মত হয়েছে। কোন ভূল হয় নি। সব ঠিক আছে। আবার দেহটার দিকে তাকালো সে। নিস্তেজ নিস্তরঙ্গ। এবার মার কাছে গিয়ে বলল, মা, মুরগীটা জবাই করেছি। রান্নাঘরে রেখে দিয়েছি।
যে পথে তুমি গেলে
যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!
জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন
=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ের ওপারে অপেক্ষা

-একটি অসমাপ্ত প্রেমের গল্প
শীতের সকাল।
রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন
আলপিন!!!!!

আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন
সময়ের পরিক্রমায়.....
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।