somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রমেশ স্যার

১৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের রমেশ স্যার ছিলেন ভিতু প্রকৃতির স্যার। সেদিন স্কুলের প্রথম ক্লাস ছিলো রমেশ স্যারের। ঘন্টা পরার পর যথারীতি স্যার ক্লাসে আসলেন। চেয়ারে বসে রোল কল করবেন এমন সময় খেয়াল করলেন আমাদের ক্লাসের রাজু অস্বাভাবিক আচরন করছে। তা দেখে রমেশ স্যার আমাদের জিজ্ঞেস করলেন,কি হয়েছে ওর?
আমি বললাম, স্যার ওতো খায়।
স্যার বললেন, কি খায়?
জিনিস খায়, স্যার।
কি জিনিস খায়?
স্যার ঐযে খায় না, জিনিস, বলে গাঞ্জা টানার মত করে দেখালাম। স্যার অবাক হয়ে বললেন, বলো কি? গাজা খায় নাকি?
আমি বললাম, জি স্যার, দেখেন না কি রকম করতাসে।
স্যার রাজুর দিকে কতখন তাকিয়ে থেকে বললেন, আরে তাই্তো। গাজা খেয়ে ক্লাসে আসছে কেন? দারাও জিজ্ঞেস করতাছি, বলে স্যার চেয়ার থেকে উঠতে নিলেন।
আমি স্যার কে সাথেসাথে আটকে দিয়ে বললাম, সাবধান স্যার যাইয়েন না।
কেন?
মারে স্যার।
স্যার একটু ভয় পেয়ে বলল, বল কি? মারে নাকি?
আমি বললাম, জি স্যার। মারে। প্রথমে হাত ধরে, পরে মারে।
স্যার ভয়ার্ত দৃষ্টিতে রাজুর দিকে তাকালেন। এমন সময় রাজু লাফ দিয়ে বেঞ্চের থেকে বেরিয়ে স্যারের কাছে আসতে লাগল। স্যার আমার দিকে তাকিয়ে বলল, এই ছেলে এখানে আসছে কেন? মারবে নাকি?
আমি বললাম, জানিনা স্যার। মারতেও পারে। গাজা খায়তো, মাথা ঠিক থাকে না।
এদিকে রাজু এসে খপ করে স্যারের হাত ধরল। ধরে বলল, স্যার আপনি খুব ভালো। স্যার আমি আপ্নারে ভাল পাই।
স্যার থতমত খেলেন। ভয়ার্ত দৃষ্টিতে তার হতের দিকে তাকালেন। তাকিয়ে থেকে বললেন, এই ছেলে, হাত ধরতাছ কেন? হাত ছাইড়া কথা বলো, বলে রমেশ স্যার তার হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগলেন।
স্যার আমি আপ্নারে ভালো পাই, বলে রাজু আরও শক্ত করে স্যারের হাত চেপে ধরল।
এই ছেলে হাত ছেড়ে কথা বলো, বলে স্যার হাত ছাড়ানোর জন্য প্রায় জোরাজুরি করতে লাগলেন। রাজু আরো শক্ত করে স্যারের হাত চেপে ধরল। স্যার ও হাত ছাড়ানোর জন্য হাচড়াপাচড়ি করতে লাগলেন। কোনমতে হাত ছাড়িয়ে স্যার দরজার কাছে চলে গেলেন। রাজু ও স্যারের হাত ধরতে স্যারের কাছে যেতে লাগল। স্যার ভয় পাওয়া কন্ঠে বলে ঊঠলেন, এই ছেলে কাছে আসছ কেন? ঐ খানে দারিয়ে কথা বল।
স্যার আপ্নারে আমি ভালো পাই, বলে রাজু স্যারের আরো কাছে যেতে লাগল। স্যার ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে থাকলেন। রাজু আরও কাছে গিয়ে স্যারের হাত ধরার চেষ্টা করতেই রমেশ স্যার বাইরে দৌড় দিলেন। সেদিন স্কুলের সবাই বিস্মিত হয়ে দেখল, রমেশ স্যার দৌড়াচ্ছেন আর তার পিছে রাজু দৌড়াতে দৌড়াতে বলছে, স্যার আমি আপ্নারে ভালো পাই, স্যার আমি আপ্নারে ভালো পাই
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×