somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গুমাতে চাইনে সুন্দর ভুবনে

২৩ শে মে, ২০১৫ দুপুর ১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হারিয়ে যাওয়া এত কষ্ট তবে গুম হলে না জানি কত কষ্ট।
গুমাতে চাইনে সুন্দর ভুবনে, সবার মাঝে বাঁচিবার চাই।

ছোটবেলায় আমার খুব হারিয়ে যেতে ইচ্ছে করতো। কিন্তু কিভাবে হারাবো বা কোথায় হারাবো জানিনা। বড় মামা থাকতেন চট্রগ্রামের আগ্রাবাদে। সিদ্ধান্ত নিলাম চট্রগ্রামে হারাবো। মায়ের কাছে পাওয়া টিফিনের টাকা থেকে একটু একটু করে জামাতে লাগলাম। প্রায় তিনমাসে সর্বসাকুল্যে ১৫০ টাকা জমলো। আমার জমানো ২৫ পয়সা, ৫০ পয়সা, একটাকা ও পাঁচ টাকার খুচরা নোট গুলো মুদি দোকানে দিয়ে ১০০ টাকার ও ৫০ টাকার দু’টি কচকচে নোট নিলাম। এই প্রথম আমি একটা ১০০ টাকার নোটের গর্বিত মালিক। এর আগে কালে ভদ্রে ১০০ টাকার নোট গিফট হিসাবে পেলেও নিজের কাছে রাখার অধিকার পাইনি। মায়ের কাছে রাখতে হতো। অষ্টম শ্রেণীতে পড়ার আগে মা অথবা বাবা কেউই আমাকে প্রয়োজন ব্যতিত ২০ টাকার বেশী দেয়নি। এখন আমার কাছে ১৫০ টাকা। এখন আমার হারিয়ে যেতে নেই মানা।

একদিন সকালে স্কুলে না গিয়ে ফেনী বিলোনিয়ার ট্রেনে করে গেলাম ফেনী রেল স্টেশনে। সেখান থেকে ২০ টাকায় লোকাল ট্রেনের টিকেট নিয়ে গেলাম চট্রগ্রাম রেল স্টেশনে। কিছুক্ষণ ঘোরাঘুরির পর খুব খিদে পেল। হাফ প্যান্টের পকেটে হাত দিয়ে দেখি গড়ের মাঠ। এত কষ্টের জমানো টাকাটা হারিয়ে গেছে না চুরি হয়ে গেছে টেরই পেলাম না। পেটের খিদা, পকেটে নেই টাকা, মামা আগ্রাবাদে থাকে এর বেশী জানিনা। এখন আমি সত্যি হারিয়ে গেছি।

বেলা বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে খিদে। খুব পানির পিপাসা। কি করি। মিনারেল ওয়াটার কেনার পয়সা আমার নাই। এতটুকুন বয়সে কখনও কারো কাছে কিছু চেয়ে খাইনি। আমার হারিয়ে যাবার সাধ মিটে গেল। এখন শুধু ভাবছি কখন মায়ের কাছে যাব। কাউন্টারে জিজ্ঞেস করলাম ফেনী স্টেশন ধরে এমন ট্রেন কখন আছে। খুব সম্ভবত মহানগর গোধূলী নামে একটি ট্রেন ছিল বিকাল সাড়ে তিনটায়। টিকেট কিনার পয়সা আমার নেই। বিনা টিকেটে চড়তে হবে।

যথাসময় ট্রেনে চড়ে বসলাম। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। আমাদের বগিতে টিটি উঠল। টিটি বিভিন্ন জনের টিকেট চেক করছে। আর আমার দু’হাটু এত জোরে কাঁপছে যে রেলগাড়ির ঝাঁকুনি প্রায় দ্বিগুণ হয়ে যাচ্ছে। কয়েক মিনিট পর টিটি আমার কাছে টিকেট চাইল। আমার সরল উত্তর টিকেট নেই।
টিটিঃ কার সাথে আইচছ?
আমিঃ একা।
টিটিঃ কি করছ?
আমিঃ পড়ি।
টিটিঃ কোন ক্লাসে পড়ছ?
আমিঃ ক্লাস সিক্সে।
টিটিঃ টাকা আছে? টাকা দে।
আমিঃ টাকা নাই।
অতঃপর টিটি আমার হাফ প্যান্টের পকেটে হাতড়িয়ে কিছু না পেয়ে এমন দু’টি গালি দিল যা আমার ১১ বছর বয়সে প্রথম শুনলাম।

ফেনী স্টেশনে নেমে স্টেশনের অদূরে চাপাকলের পানিতে তৃষ্ণা মেটালাম। বিপদ একাকী আসেনা। স্টেশন থেকে বের হবার সময় আবার ধরল টিকেটের জন্য। আবার সে নানা প্রশ্ন। শেষে পকেটে হাত। আবার গালাগালি। এবার মাত্রা এমন ছিল যে আমার গাঁ ঘিনঘিন করছে। কিছু না পেয়ে গলা ধাক্কা দিয়ে বের করে দিল।

রাত আটটায় বাড়ী পৌঁছে দেখি মা কান্নাকাটি করছে। বাবা ও বড় ভাইয়া আমাকে খুঁজতে বেরিয়েছে। সারাদিনের ক্লান্তি, খিদে ও অবসাদ ভুলে একটু সুখ পেলাম এই ভেবে যে, আমি সত্যি সত্যি হারিয়ে গিয়েছিলাম।

এর পর থেকে কেউ হারিয়ে গেছে শুনলে খুব কষ্ট পেতাম। রেডিওতে হারানো খবর শুনলে নিজের কথা ভেবে খুব কষ্ট পেতাম। এখনও পাই। এখন উন্নত প্রযুক্তি ও যোগাযোগের যুগে কেউ আর হারায় না। রেডিওতে এখন হয়্ত হারানো খবর পড়া হয় না। পত্রপত্রিকায় জিনিস হারানোর বিজ্ঞপ্তি দেখলেও মানুষ হারানোর বিজ্ঞপ্তি দেখি না।

এখন মানুষ অপহরণের খবর দেখি। খুন হবার খবর দেখি। ধরিয়ে দেবার বিজ্ঞপ্তি দেখি। মানুষ গুম হবার খবর দেখি। অতি সম্প্রতি সালাহ উদ্দিন আহমেদের গুম হওয়া বা গুমিয়ে যাওয়ার পর জেগে উঠা রহস্যের কুল কিনারা নাই। উনি গুম হয়েছেন বা গুম করা হয়েছে বা গুমিয়েছেন। যে কোনটি হতে পারে। বাংলাদেশে ক্ষমতায় যাওয়া, ক্ষমতায় থাকা বা ক্ষমতা পাবার জন্য রাজনৈতিক দল গুলো যে কোন কিছু করতে পারে। নিজের মাথা ফাটিয়ে প্রতিবেশীর জন্য মামলা করতে যেমন দেখছি, আবার দেখেছি প্রতিবেশীকে মেরে তার সম্পদ দখল নিতে। নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা বা পরের মাথায় কাঁঠাল ভেঙ্গে খাওয়া দু’টিই অপরাধ।

সালাহ উদ্দিন গুম হয়ছেন, গুমিয়েছেন বা গুম করা হয়েছে তিনটির যে কোনটি সত্য হতে পারে। যাহাই হোক না কেন উনি বেঁচে আছেন এটাই বড় সত্য। আমরা আমজনতা এই নোংরা রাজনীতির অবসান চাই। ক্ষমতা পাওয়া বা ক্ষমতায় থাকার জন্য এত ছলাকলা করার চেয়ে মানুষের মন জয় করা কি এতই কঠিন!
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০১৫ দুপুর ১:১৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×