somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Robert Frost এর একটি কবিতার অনুবাদ

১৫ ই আগস্ট, ২০১১ রাত ১২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

The woods are lovely, dark and deep.

But I have promises to keep,

And miles to go before I sleep,

And miles to go before I sleep.



আমার ভীষণ প্রিয় এই চারটি লাইন আমি একদিন কাওসার ভাইকে (একজন খ্যাতিমান জোতিষি হিসেবে আপনারা তাঁকে চেনেন) এসএমএস করে পাঠাই। অনেক রাতে তিনি আমাকে রিপ্লাই দেন, ‘’এ কটা লাইন অনুবাদ করতে পারবে?’’ মেসেজের টোনে কাঁচা ঘুম ভেঙ্গেও ভাংগে না। ঘুমের ঘোরে, ঘুমিয়ে ঘুমিয়ে আমি তাঁকে লিখে পাঠাই,



‘’ গহীন অরণ্যের আঁধারে

আছে কিছু শপথ,

পেরুতে হবে দীর্ঘ পথ,

ঘুমিয়ে পড়ার আগেই।‘’



তারপর ঘুমিয়ে পড়ি। পরদিন আমি স্কুলে ক্লাস নিয়ে খুব ব্যস্ত। এরই মাঝে কাওসার ভাইয়ের মেসেজ আসে। তিনি আমাকে সেদিনের প্রথম আলো পড়তে বলেন। সেখানে আনিসুল হকও একটি অনুবাদ করেন এই চার লাইনের। ক্লাস শেষে সময় পেলে ছুটে যাই লাইব্রেরিতে। পড়ি অনুবাদটা। কাওসার ভাই আমাকে বেশ স্নেহ করেন। আমাকে উৎসাহ দেবার জন্য বললেন যে, ‘’তোমার চেয়ে খারাপ অনুবাদ!’’ হা হা হা।



যাই হোক, এর পর ভাবছিলাম, পুরো কবিতাটা অনুবাদ করার কথা। সময় পাচ্ছিলাম না। কবিতাটা সংগ্রহেও ছিল না। নেটে সার্চ দিলেই পাওয়া যায়। কিন্তু সেটাও হয়ে উঠছিল না। একদিন কবিতাটা সংগ্রহ করলাম। তারপর ঝোঁকের মাথাতেই অনুবাদ করতে বসলাম। আমার সব লেখাই হুট করে লেখা। এটাও তাই। (এর মাঝে আবার রইল আমার ছোট্ট ভাতিজি, রেইনি। ওর নানা রকম প্রশ্নের উত্তর আর আদবার রক্ষা করতে গিয়ে বার বার মুড আর ছন্দের পতন।) অনুবাদ করতে গিয়ে দেখি, কবিতাটা

aaba bbcb ccdc dddd ছন্দে লেখা। অনুবাদে আমিও তেমনটাই রাখতে চেষ্টা করেছি। কিন্তু শেষ চারটি লাইন আর নতুন করে অনুবাদ করিনি। আগেরটাই রাখলাম। তাই এখানে aaba bbcb ccdc dddd ছন্দটা ধরে রাখা গেল না। তাহলে পড়ুন আমার দূর্বল অনুবাদটি...



Stopping by Woods on a Snowy Evening

এক তুষারাচ্ছান্ন সন্ধ্যায় অরণ্যে থমকে



Whose woods these are I think I know.

His house is in the village though;

He will not see me stopping here

To watch his woods fill up with snow.




হয়ত আমি তাঁকে চিনি, এই বনটি যাঁর মালিকানায়,

তাঁর বাড়িটা এ গ্রামে হলেও তিনি জানবেন না আমায়,

বনটিকে ঢেকে দিয়েছে শুভ্র তুষার,

আর তা দেখতে আমি থেমেছি এখানটায়।



My little horse must think it queer

To stop without a farmhouse near

Between the woods and frozen lake

The darkest evening of the year.



বছরের এই সন্ধ্যাটি সবচেয়ে অন্ধকার,

বরফে জমাট হ্রদ, তুষারে ঢাকা অরণ্য আর,

কোন খামারবাড়ি নেই ধারেকাছে,

এখানে থেমে নিশ্চয়ই অবাক লাগে আমার ছোট্ট ঘোড়াটার।



He gives his harness bells a shake

To ask if there is some mistake.

The only other sound's the sweep

Of easy wind and downy flake.





সে তার লাগামটি নাড়ালে ঘণ্টা বাজে,

যেন জানতে চায়, কোন ভুল হলো কি পাছে?

শুধু হিমেল হাওয়ার বয়ে চলা,

আর নরম পালকের মত টুপটাপ তুষার ঝরছে এরই মাঝে।



The woods are lovely, dark and deep.

But I have promises to keep,
And miles to go before I sleep,

And miles to go before I sleep.





গহীন অরণ্যের আঁধারে

আছে কিছু শপথ,

পেরুতে হবে দীর্ঘ পথ,

ঘুমিয়ে পড়ার আগেই।





১৭ জানুয়ারি, ২০১১।
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্বপুরুষের অপরাধের দায় বর্তমান জেনারেশনকে দেওয়া অন্যায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুন, ২০২৬ রাত ১০:৪৩

"দোস্ত, ওরা আমাকে এক পাকিস্তানীর সাথে বন্ধুত্ব করতে বলছে যে কিনা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে উলাটা-পাল্টা কথা বলেছে। আমি সেই বক্তব্যের প্রতিবাদ করে রুম থেকে বের হয়ে এসেছি।" রাতেরবেলা দেখা হলে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ ও আত্মহত্যা (তথ্য এআই দ্বারা যাচাইকৃত)

লিখেছেন সাহাদাত উদরাজী, ০৩ রা জুন, ২০২৬ রাত ১২:১৯

গত ১ বছরে বাংলাদেশে আত্মহত্যার সংখ্যা প্রায় ১৫,০০০ জনের মতো। অর্থাৎ প্রতিদিন গড়ে ৪০–৪১ জন মানুষ আত্মহত্যা করেছে, যা আগের বছরের তুলনায় সামান্য বেশি।

বাংলাদেশে আত্মহত্যার সাম্প্রতিক পরিসংখ্যান (২০২৫–২০২৬):
**মোট আত্মহত্যা... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যত স্বপ্ন।

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুন, ২০২৬ রাত ১২:৪৭

পাঁচ বছর আগে এই গানটা লিখেছিলাম। আজ গানে 'পরিবর্তন' করলাম।
ঝগড়া করতে চাওয়া সব মানুষদের উৎসর্গ করছি। ;)



ভবিষ্যত সম্পূর্ণ একটা স্বপ্ন
যেখানে তুমি আমি বাধাহীন
আজকের দিনটা... ...বাকিটুকু পড়ুন

জীবনে কিছু করা বলতে আসলে "প্রচুরস" টাকা কামানো বলে!

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৩ রা জুন, ২০২৬ ভোর ৫:৫৯

স্কুলে যখন ছিলাম, তখন "প্রচুরস" শব্দটা আমরাই তৈরী করি। প্রচুর দিয়েও যখন যথেষ্ট বোঝানো যায় না, তখন "প্রচুরস" ব্যবহার করা হয়, প্রচুরের প্লুরাল আর কি।



আমার আব্বার বইয়ের দোকান ছিলো।... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পতনের অপেক্ষায়...

লিখেছেন খায়রুল আহসান, ০৩ রা জুন, ২০২৬ দুপুর ১২:৪০


(ছবিটার পুওর কোয়ালিটির জন্য দুঃখিত। নিজের তোলা এর চেয়ে ভালো কোন ছবি পেলে পরে এটা রিপ্লেস করে দিব)

আমরা এখন...
পাকাফল হয়ে হয়ে ঝুলে আছি,
ভূমিপানে নতমুখে,
পতনের অপেক্ষায়....... ...বাকিটুকু পড়ুন

×