somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কত কিছু থামিয়ে দেয় পথ চলা

০৪ ঠা অক্টোবর, ২০১০ সকাল ১১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামনে এগিয়ে যেতে থেমে যেতে চায়,
চলে আর লাভ নেই এভাবে যুক্তি দিয়ে
বুঝিয়েছে কত জন,
সে যুক্তি ভাঙলেও
কালো বিড়ালছানা যাত্রাপথে হেটে গেলে
মানিব্যাগ নিয়ে ফিরে আসতে ছোট বোন পিছু ডাকলে
মিথ্যে সংস্কারে অযথাই পথে থামি

বন্ধুমহলে হাসা হাসিতে, নিজের ভুলগুলো নিজেই দেখে নিলে
নিজেকে মেধাহীন ও অসার মনে হয় আর
চলন্ত চাকায় কেউ যেন ব্রেক চেপে ধরে

মাথা ব্যথায় ফের চলতে ড্রয়ারে কখনো সিটামল নাপা কিছুই থাকে না,
অসুস্থ বন্ধুর পিতার জন্য ও-নেগেটিভ রক্ত খুঁজে হয়রান হলে অথবা,
বিদ্যুতহীন গ্রামে গিয়ে
যদি খবর আসে ধর্মঘট, তবে স্থির হয়ে যায় সব চাকা

কত নেশায়, উদ্বেগে, ব্যস্ততার অজুহাতে চলন্ত মানুষ
আর চলে না,
নাটক পাড়ার আড্ডায় নেশা জমে যায়,
ফ্রীজ নষ্ট হলে, চন্দ্রিমায় মোবাইল ছিনতাই
গায়েহলুদের গাঁদা ফুলের জন্য ছুটোছুটি,
অথবা চেনা চ্যানেলে ভাল চাকরির সম্ভাবনায় প্রায়ই বিরতি,
জ্বালাও পোড়াও আন্দোলনে বিবিসিতে পেতে থাকে কান
তারপর সন্ধায় চার্জারলাইটের আলোয়
সৃজনশীল সময় যায় শিশুকে এবিসি পড়াতে

কত সহজেই থেমে যায় এসব
মন যতক্ষণ চালিয়ে নেয় ততক্ষণ সব ঠিক
অথচ মনের মন বোঝা দায়,
প্রেমে ঈর্ষায় দাম্পত্য দুশ্চিন্তায় ক্ষণে ক্ষণে চলে থামে
ঠিক ঠাক হাততালি না পেলে মাথা নিচু,
এমন কি পুরস্কার প্রাপ্তির আনন্দেও
অচল হয় এই ভোতা পেন্সিল

কখনো রিকশায় ফুটপাথে উদোম শিশু দেখে
কখনো দরজা খুলে ভিখিরি বৃদ্ধাকে মৃত মা ভেবে
সুশীতল শান্ত সময়ে হঠাত্ পৃথিবীটাকে
আর ভাল না লাগলে
সৃষ্টিশীল জাহাজটা মাঝ সমুদ্রে নোঙড় ফেলতে চায়

---
ড্রাফট ১.০ / বানানের ত্রুটি মার্জনীয়
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০১০ দুপুর ১:৩৫
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রিলেশনশিপ

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৮ ই জুন, ২০২৬ রাত ১০:২৩

রিলেশনশিপ
সাইফুল ইসলাম সাঈফ

কোনো রমণীর সাথে রিলেশনশিপে
জড়াইনি বলে প্রতিদিন-ই শুনতে হয়
উপহাস, ঠাট্টা, বিদ্রূপ, পরিহাস, তাচ্ছিল্য
ও ব্যঙ্গ কতো কথা, খুব খারাপ লাগে
সারাদিন তা কানে খালি বাজে
পালাতে ইচ্ছে করে বিমর্ষ, লাজে!

বয়স হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

'তুমি আমাকে এটা কোন ধরনের হোটেলে নিয়ে এলে?'

লিখেছেন এমএলজি, ১৯ শে জুন, ২০২৬ রাত ১:২৮

এ লেখাটি ম্যাচিউর পাঠকদের জন্য। সে কারণে reader discretion is advised, অর্থাৎ, অস্বস্তি লাগলে পড়বেন না।

ব্যবসায়িক কাজে চায়না গেলেন হাজি মামুন (ছদ্মনাম)।

পঞ্চাশোর্ধ বয়সের সংসারী মানুষ তিনি। ঘরে পরহেজগার... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৮

লিখেছেন রাজীব নুর, ১৯ শে জুন, ২০২৬ বিকাল ৫:২২



আজ শুক্রবার। শুক্রবার মুসলমানদের জন্য বিশেষ একটি দিন।
আজ বাংলা আষাঢ় মাসের ৫ তারিখ। যদিও বর্ষাকাল। আজ আকাশে মেঘ নেই। বরং রোদ উঠেছে। রোদের তাপ ভালোই। শাহেদ পথে বের... ...বাকিটুকু পড়ুন

ইউরোপের সবচেয়ে বড় ফিনটেঁক কোম্পানী রিপাবলিক ইউরোপকে ছেড়ে দেওয়ার সত্য ঘটনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:১৩

বাংলাদেশের আইটি ফার্মগুলোর মাঝে আমার ফার্মই তাঁর ইঞ্জিনিয়রাদের সবচেয়ে বেশি বেতন দিতো। আমার সিনিয়র রুবি অন রেইলস ব্যাকএন্ড ডেভেলপার ছিলো রিফাত। বয়স ৩০, সেই বয়সেই সে মাসে পেতো... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো পূর্ণিমায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫



তুমি ছাড়া ভালো লাগে না পূর্ণিমা চাঁদ, তুমি লুকিয়ে চন্দ্রিমার হলুদ বর্ণে। মায়াবী জোছনা মাখা রাত সবই যেন নিস্ফল, মন যেন হারিয়েছে আঁধারে সব সময় কাঁদে। চারিদিকে যেন... ...বাকিটুকু পড়ুন

×